ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম, পরিমাণ ও তারিখ

জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিতরণ নিগম (WBMDFC) প্রতিবছর সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনা করে, তার অন্যতম জনপ্রিয় স্কিম হল ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসি ও জৈন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা করা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া, স্কলারশিপের পরিমাণ, যোগ্যতা—সব কিছু নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হল।

AIKYASHREE-SCHOLARSHIP-2025-26
AIKYASHREE-SCHOLARSHIP-2025-26

ঐক্যশ্রী স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ

  • প্রোগ্রামের নাম: ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬
  • সংস্থার নাম: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিতরণ নিগম (WBMDFC)
  • স্কলারশিপ টাইপ:
    • প্রি-ম্যাট্রিক (১ম–১০ম শ্রেণি)
    • পোস্ট-ম্যাট্রিক (১১শ–ডক্টরেট)
    • মেরিট কাম মিনস (টেকনিক্যাল/প্রফেশনাল কোর্স)

ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

যেসব ছাত্র-ছাত্রী এখন ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পড়ছে, তারা প্রি-ম্যাট্রিক স্কলারশিপ-এর জন্য আবেদন করতে পারবে। আর যারা হায়ার সেকেন্ডারি (উচ্চমাধ্যমিক), ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এম.ফিল, বা বি.এড কোর্সে পড়ছে, তারা পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ-এর জন্য আবেদন করতে পারবে।

তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে — শেষ যেই পরীক্ষাটা দিয়েছো, সেখানে কম করে হলেও ৫০% নাম্বার থাকতে হবে। আর তোমার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

সবচেয়ে জরুরি যেটা, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
১) শেষ বার যেই পরীক্ষাটা দিয়েছো, তার মার্কশিট।
২) যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
৩) যেই ক্লাসে বা কোর্সে ভর্তি হয়েছো, তার ভর্তি রসিদ।
৪) তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা — তার প্রমাণপত্র।
৫) পরিবারের ইনকামের প্রমাণপত্র (আয়ের সার্টিফিকেট)।
৬) নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক।
৭) একটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৮) কাস্ট (জাতির) সার্টিফিকেট।

ঐক্যশ্রী স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

এই স্কলারশিপে পড়াশোনার লেভেল অনুযায়ী টাকা দেওয়া হয়। যেমন, যারা প্রাইমারি (১ম থেকে ৫ম শ্রেণি) ক্লাসে পড়ে তারা বছরে ₹১,১০০ পর্যন্ত পায়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ডে-স্কলাররা পায় ₹৫,৫০০ আর হোস্টেল থাকা ছাত্রছাত্রীরা পায় ₹১১,০০০ পর্যন্ত। ১১-১২ শ্রেণির ছেলেমেয়েরা পায় ₹১০,২০০ থেকে ₹১৫,২০০, কোর্সের ওপর নির্ভর করে।

গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ডে-স্কলারদের জন্য টাকা ₹৬,৬০০ থেকে শুরু, আর হোস্টেল থাকলে তা বেড়ে ₹৯,৬০০ থেকে ₹১৬,৫০০ পর্যন্ত হয়। যাঁরা এম.ফিল বা পিএইচ.ডি করছেন, তাঁরাও স্কলারশিপের আওতায় আসেন।

এর বাইরে SVMCM স্কিমে UG (Science) হলে বছরে ₹১৮,000 আর PG (Science) হলে ₹৩০,000 পর্যন্ত দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা AICTE অ্যাপ্রুভড কোর্সে পড়লে এক বছরের জন্য স্কলারশিপের পরিমাণ হতে পারে ₹৬০,০০০ পর্যন্ত। সব মিলিয়ে পড়াশোনার খরচে একটা ভালো সাপোর্ট মেলে এই স্কলারশিপ থেকে।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের পদ্ধতি

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে প্রথমে wbmdfcscholarship.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ব্যাংক ডিটেলস, ইনকাম সার্টিফিকেট ইত্যাদি তথ্য দিতে হবে। এরপর লগইন করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। তারপর ফর্মটা প্রিন্ট নিয়ে নিজের স্কুল বা কলেজে জমা দিতে হবে। সব ঠিকঠাক থাকলে স্কলারশিপের টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে।

ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য?

ঐক্যশ্রী স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি ও জৈন) ছাত্রছাত্রীদের জন্য, যারা প্রথম শ্রেণি থেকে শুরু করে এম.ফিল বা পিএইচ.ডি পর্যন্ত পড়াশোনা করছে। যাদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম এবং যারা শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কিমের আওতায় প্রি-ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক, এবং মেরিট-কাম-মিনস সব ধরনের সাহায্য পাওয়া যায়।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬-এর জন্য আবেদন করার সময়সীমা হল: ২৫ জুন ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

অফিসিয়াল তথ্যের উৎস –

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য www.wbmdfcscholarship.in অথবা www.wbmdfc.org ওয়েবসাইটে ক্লিক করুন।

Leave a Comment