আনন্দধারা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (ডিএমএমইউ), উত্তর দিনাজপুরের তরফে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স (DLT) পদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সক্রিয় স্ব‑সহায়ক গোষ্ঠী (SHG)‑এর অভিজ্ঞ সদস্য বা প্রশিক্ষকরা অফলাইনে সরাসরি ফর্ম জমা দিয়ে এই নিয়োগে অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষা ও সরাসরি স্কিল‑ইন্টারভিউ মিলিয়ে চূড়ান্ত প্যানেল হবে। নিচে পদ, যোগ্যতা, বয়স, সম্মানী, আবেদন পদ্ধতি—সব খুঁটিনাটি দেওয়া আছে, এক নজরে দেখে নিয়ে ফর্ম জমা দিন।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
সংস্থার নাম: Anandadhara DMMU, DRDC, Uttar Dinajpur
পদের নাম: District Level Trainer (DLT)
শিক্ষাগত ন্যূনতম: উচ্চ‑মাধ্যমিক পাশ
আবেদন মাধ্যম: অফলাইন (ডিআরডিসি‑র কার্যালয়ে সরাসরি)
সম্মানী: দিন‑ভিত্তিক, মাসে সর্বোচ্চ ২৬ দিন পর্যন্ত
সম্পূর্ণ যোগ্যতার তথ্য
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে কমপক্ষে উচ্চমাধ্যমিক (12th) পাশ থাকা চাই–এটাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। তবে যাদের গ্র্যাজুয়েশন বা তার বেশি ডিগ্রি আছে, তারা আলাদা করে গুরুত্ব পাবে।
অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে নিজের এলাকা বা অন্য SHG সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। যদি প্রার্থী নিজে SHG সদস্য হন, তাহলে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; আর অন্য কেউ আবেদন করলে ৫ বছরের ট্রেনিং অভিজ্ঞতা দরকার। সব মিলিয়ে যাঁরা মাঠে SHG নিয়ে কাজ করেছেন এবং ট্রেনিং‑এ দক্ষ, তাঁরাই এই পদের জন্য সেরা।
বয়সসীমা: নোটিশ প্রকাশের দিন অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ এবং সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে থাকতে হবে। নির্ধারিত সীমার বাইরে থাকা প্রার্থীদের আবেদন গ্রাহ্য হবে না।
সম্পূর্ণ সম্মানী বা পারিশ্রমিকের বিস্তারিত
ডিএলটি‑রা দিনে ভিত্তিতে সম্মানী পাবেন, মাসে সর্বোচ্চ ২৬ দিন পর্যন্ত কাজের অনুমতি আছে। সম্মানীর হার পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (WBSRLM) সংশ্লিষ্ট মেমো অনুযায়ী ধার্য হবে।
কীভাবে আবেদন করবেন?
২ জুলাই থেকে ১৭ জুলাই ২০২৫‑এর মধ্যে সমস্ত কার্যদিবসে, পূরণ করা ফর্ম ও প্রয়োজনীয় নথি সীল‑বন্ধ খামে জমা দিন District DRDC & DMMU Office, Karnajhora, Uttar Dinajpur অফিসে। কোন নথি লাগবে, খামের গায়ে কী লিখবেন, ফর্ম কোথায় পাবেন—সব নির্দেশ নোটিশে দেওয়া আছে; সেটা মিলিয়ে জমা দিলেই হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সাবধানে যাচাই করে কাগজ পেশ করুন।
সম্পূর্ণ বাছাই পক্রিয়া
প্রথমে জমা পড়া ফর্ম স্ক্রুটিনি হবে। উপযুক্তদের Admit Card দেওয়া হবে, তারপর ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যোগ্যরা শেষ ধাপে ২০ নম্বরের সরাসরি প্রশিক্ষণ স্কিল‑ইন্টারভিউয়ে ডাক পাবেন। মোট ১০০ মাক্স নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি: নোটিশ প্রকাশের পরের দিন থেকেই ফর্ম নেওয়া শুরু হয়েছে, খুব সীমিত সময়ের মধ্যেই জমা দেওয়া শেষ হবে। লিখিত পরীক্ষা হবে আবেদনপত্র যাচাইয়ের পর, আর ইন্টারভিউ তারও পরে।
- নোটিশ প্রকাশ: ০১.০৭.২০২৫
- ফর্ম গ্রহণের শুরু: ০২.০৭.২০২৫
- ফর্ম জমার শেষ দিন: ১৭.০৭.২০২৫
- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ: শীঘ্রই জানানো হবে
অফিসিয়াল সোর্সেস: সমস্ত তথ্য আনন্দধারা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অফিসিয়াল নোটিশ থেকেই নেওয়া হয়েছে। বিস্তারিত নির্দেশিকা ও ফর্ম পাবেন নিচের লিংক ও ডকুমেন্টে।
যদি আপনি SHG‑এর মাঠ পর্যায়ে কাজ করে অভিজ্ঞতা পেয়েছেন আর নিজের ট্রেনিং‑স্কিল ঝালিয়ে নিতে চান, এটায় নাম লেখানোই আদর্শ সময়। হাতে সময় কম, তাই আজই ফর্ম প্রিন্ট করে নথি গুছিয়ে রাখুন—শেষ দিনে ভিড় এড়িয়ে আগেই জমা দিন।