ASHA Karmi Niyog: মাধ্যমিক পাশে আশা কর্মী পদে কাজের সুযোগ! হুগলির একাধিক ব্লকে চলছে আবেদন

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

হুগলির বিভিন্ন মহকুমায় স্বাস্থ্য দপ্তরের অধীনে ASHA কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলী জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্থানীয় মহিলাদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের নির্দেশনা অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

ASHA-KARMI-RECRUITMENT-2025
#image_title

এই নিয়োগের মূল উদ্দেশ্য হল স্থানীয় মহিলাদের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করা। আশা কর্মীরা কেবল স্বাস্থ্যকর্মী নন, তাঁরা সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার আলো পৌঁছে দেন। পরিবার পরিকল্পনা থেকে শুরু করে শিশুর টিকাকরণ, গর্ভবতী মহিলাদের নিয়মিত চিকিৎসা সুরক্ষা, সব ক্ষেত্রেই তাঁদের ভূমিকা বিশাল। এবারও সেই সুযোগ তৈরি হয়েছে হুগলী জেলার বিভিন্ন মহকুমায়।

আরো দেখুন: আরো এক জেলায় আশা কর্মী পদে আবেদন চলছে!

কারা আবেদন করতে পারবেন?

এই নিয়োগের জন্য শুধুমাত্র বিবাহিতা, বিধবা অথবা আদালতের আদেশে বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভোটার কার্ড বা রেশন কার্ড দ্বারা তা প্রমাণ করতে হবে। সাম্প্রতিক ভোটার তালিকার ভিত্তিতেই এই যোগ্যতা যাচাই হবে।

বয়সের শর্ত

সাধারণ প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে (০১ জানুয়ারি ২০২৫ তারিখে গণনা অনুযায়ী)। তবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছর নির্ধারিত।

আরো পড়ুন: পূর্ব রেলে ৫০টি পদে চাকরি! নিয়োগ হবে Group C & D পদে

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। যারা পরীক্ষায় বসে উত্তীর্ণ হননি, তারাও আবেদন করতে পারবেন। তবে উচ্চশিক্ষা থাকলেও মাধ্যমিক পরীক্ষার ফলকেই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ উচ্চতর যোগ্যতা থাকলেও তা বাড়তি সুবিধা দেবে না।

অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থী

গ্রেড ওয়ান ও টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংকওয়ার্কাররা তাদের প্রমাণপত্র জমা দিলে অগ্রাধিকার পাবেন। এছাড়া যেসব গ্রামে তপশিলি জাতি বা উপজাতির মানুষ ৫০% এর বেশি, সেখানে যোগ্য এসসি/এসটি প্রার্থীরা প্রথমে বিবেচিত হবেন।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হলে নির্দিষ্ট ফর্মে পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে। ডাকযোগে পাঠানো আবেদনও গ্রহণ করা হবে, তবে তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বাদ দিয়ে শুধুমাত্র অফিস সময়ের মধ্যেই আবেদন জমা নেওয়া হবে।

আরো পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে চাকরির সুযোগ!

প্রয়োজনীয় নথি

আবেদনপত্রের সঙ্গে জন্মতারিখের প্রমাণপত্র, ভোটার কার্ড বা রেশনকার্ড, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), মাধ্যমিক মার্কশিট, এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ছবি দুটির ওপর প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে। কোনো প্রমাণপত্র বাদ পড়লে আবেদন বাতিল বলে গণ্য হবে।

ইন্টারভিউ ও বাছাই পক্রিয়া

যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র একেবারেই গ্রহণযোগ্য হবে না।

ওপরের সমস্ত লেখা শুধুমাত্র তথ্য ও জ্ঞানের উদ্দেশ্যে। এখানে দেওয়া তথ্য সরকারি বা অফিসিয়াল নোটিসের বিকল্প নয়। আমি একজন সাধারণ লেখক হিসেবে পাঠকদের কাছে বিভিন্ন বিষয় সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। কোনো চাকরি, পরীক্ষা বা সরকারি প্রকল্প সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি দেখে নেবেন।

জয়েন্ট করুন: কর্মসংবাদ ফেসবুক চ্যানেল | WBCareer ফেসবুক চ্যানেল

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading