BEL নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫: ৩৪০ শূন্যপদে আবেদন করুন!

WhatsApp চ্যানেলTelegram চ্যানেল

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ২৪ অক্টোবর ২০২৫ তারিখে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর 17556/HR/All-India/2025/2। এই বিজ্ঞপ্তিটি BEL অফিসিয়াল ওয়েবসাইট http://www.bel-india.in-এ প্রকাশিত হয়েছে।

BEL Probationary Engineer Recruitment 2025
BEL Probationary Engineer Recruitment 2025

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ২০২৫ সালে প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে ৩৪০টি শূন্যপদ পূরণের জন্য আবেদন আহ্বান করেছে। এর মধ্যে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল। প্রার্থীদের আবেদন করতে হবে BEL-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পূর্ণ করতে হবে। নির্বাচিত প্রার্থীরা দেশের যে কোনো BEL ইউনিটে কাজ করতে পারবেন।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) মোট ৩৪০টি প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়োগ সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে নিচে দেওয়া হলো:-

BEL প্রবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)
  • পদের নাম: প্রোবেশনারি ইঞ্জিনিয়ার (E-II গ্রেড)
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • নির্বাচন প্রক্রিয়া: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা + ইন্টারভিউ
  • পোস্টিং: দেশের যে কোনো BEL ইউনিটে কাজ করতে পারবেন

মোট শূন্যপদ: ৩৪০

  • ইলেকট্রনিক্স: ১৭৫
  • মেকানিক্যাল: ১০৯
  • কম্পিউটার সায়েন্স: ৪২
  • ইলেকট্রিক্যাল: ১৪

আরো পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কর্মী প্রয়োজন, আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত জানুন!

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে B.E., B.Tech বা B.Sc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল বিভাগের যে কোন একটিতে ডিগ্রি প্রযোজ্য। ডিগ্রির অন্য সমতুল্য বা দুটি বিশেষায়িত বিষয়ে যৌগিক ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদের জন্য সাধারণ ও EWS প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে (০১.১০.২০২৫ তারিখ অনুযায়ী)। প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আরো পড়ুন: UCO Bank Apprentice Recruitment 2025 – ইউকো ব্যাংকে ৫৩২টি শিক্ষানবিশ পদে নিয়োগ | Apply Online

বেতন কাঠামো

প্রোবেশনারি ইঞ্জিনিয়ারদের বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত থাকবে। বার্ষিক মোট প্যাকেজ প্রায় ১৩ লাখ টাকা। বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা ডিএ, এইচআরএ, ভাড়া ভাতা, পারফরম্যান্স বোনাস, মেডিকেল ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা BEL-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.bel-india.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের সাম্প্রতিক ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করা আবশ্যক, কারণ জমা দেওয়ার পরে কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

আবেদন ফ্রি

প্রার্থীদের আবেদন করার সময় ফি প্রদান প্রয়োজন, তবে এটি প্রার্থীর ক্যাটাগরির উপর নির্ভর করে।

  • সাধারণ (General), OBC (NCL) ও EWS প্রার্থীদের জন্য ১,০০০ টাকা + GST ফি দিতে হবে।
  • SC, ST, PwBD এবং প্রাক্তন সেনা সদস্যরা ফি থেকে অব্যাহতি পাবেন।
  • আবেদন ফি অনলাইনে SBI e-Pay Lite গেটওয়ে এর মাধ্যমে জমা দিতে হবে।
  • একবার ফি জমা দেওয়া হলে তা ফেরতযোগ্য নয়।

নির্বাচন প্রক্রিয়া

BEL প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে নির্বাচন প্রক্রিয়া দুটি ধাপে হবে – কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মোট ১২৫টি প্রশ্ন নিয়ে হবে। পরীক্ষা ও ইন্টারভিউর ফলাফল BEL-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরো পড়ুন: কর্মী নিয়োগ করতে চলেছে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে, জানুন আবেদন করার সমস্ত বিস্তারিত তথ্য!

গুরুত্বপূর্ণ তারিখ

প্রার্থীদের BEL-এর প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদন করার সময়সীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখা জরুরি।

  • অনলাইন আবেদন শুরু: ২৪ অক্টোবর ২০২৫ (সকাল ১১:০০ টা)
  • অনলাইন আবেদন শেষ: ১৪ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ টা)
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তারিখ এবং ইন্টারভিউ-এর তারিখ পরে BEL-এর ওয়েবসাইটে ঘোষণা করা হবে।

অফিসিয়াল সোর্সেস

প্রার্থীদের BEL নিয়োগ সংক্রান্ত সব তথ্য শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে যাচাই করা উচিত:-

Facebook চ্যানেলFacebook পেজ

এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে। প্রার্থীরা BEL-এর নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত তথ্য এবং নির্দেশিকা অফিসিয়াল ওয়েবসাইট http://www.bel-india.in থেকে যাচাই করবেন।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading