চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস TGT ও PRT পদে নিয়োগ বিজ্ঞপ্তি – জানুন সব গুরুত্বপূর্ণ তথ্য!

জয়েন্ট করুন: WhatsApp চ্যানেল OR Telegram চ্যানেল OR Arattai চ্যানেল

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির রেফারেন্স নম্বর GMA/School/G/Contractual TCR(1)। প্রার্থী বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্মের জন্য CLW-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.clw.indianrailways.gov.in দেখতে পারেন।

CLW Recruitment 2025
CLW Recruitment 2025

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW), পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ এই শিক্ষাবর্ষ ২০২৫-২৬-এর জন্য রেলওয়ে স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক (Teachers) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ৯টি খালি পদগুলির মধ্যে রয়েছে TGT (SST, Arts, PCB) এবং PRT (কম্পিউটার)। প্রার্থীদের আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন CLW ওয়েবসাইট।

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস Teachers নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো:-

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস Teachers নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW), পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ
  • পদের নাম : শিক্ষক (TGT (SST, Arts, PCB) এন্ড PRT কম্পিউটার)
  • চুক্তি ধরন: পার্ট-টাইম, ২০০ কার্যদিবস বা শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: ওয়াক-ইন ইন্টারভিউ
  • অফিসিয়াল তথ্য: http://www.clw.indianrailways.gov.in

আরো পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদা ৫০ শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৫

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস নিয়োগ 2025 চুক্তিভিত্তিক শিক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা স্পষ্টভাবে নির্ধারিত আছে। প্রার্থীর অবশ্যই নির্দিষ্ট ডিগ্রি ও শিক্ষাগত প্রশিক্ষণ থাকতে হবে। প্রধান যোগ্যতাগুলি হলো:

  • TGT – স্নাতক/স্নাতকোত্তর + B.Ed./B.El.Ed. বা সমমানের যোগ্যতা
  • PRT – কম্পিউটার/বিজ্ঞান সংক্রান্ত ডিগ্রি বা PG Diploma

বয়সসীমা

চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৫ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থী ৬৫ বছরের বেশি বয়সে চুক্তি চালিয়ে যেতে পারবেন না। বয়স গণনা বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ অনুযায়ী হবে।

আরো পড়ুন: সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ককে নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি!

পারিশ্রমিক বিস্তারিত তথ্য

চুক্তিভিত্তিক শিক্ষকরা পার্ট-টাইম ভিত্তিতে কাজ করবেন এবং তাদের মাসিক স্থায়ী বেতন নির্ধারিত হয়েছে। TGT শিক্ষকের জন্য বেতন ₹26,250 প্রতি মাসে এবং PRT (কম্পিউটার) শিক্ষকের জন্য বেতন ₹21,250 প্রতি মাসে। চুক্তিভিত্তিক শিক্ষকদের কোনো অতিরিক্ত সুবিধা বা ভাতা দেওয়া হবে না।

আবেদন প্রক্রিয়া

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউ-তে অংশ নিতে হবে। প্রার্থীদের অবশ্যই ইন্টারভিউর দিন ও সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে। প্রার্থীদের সঙ্গে সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল এবং ফটোকপি নিয়ে আসতে হবে। ইন্টারভিউ চলাকালীন প্রার্থীকে চাকরির যোগ্যতা এবং প্রমাণপত্র যাচাই-এর জন্য প্রস্তুত থাকতে হবে।

আরো পড়ুন: WBSSC 1st SLST: 8477 ক্লার্ক ও গ্রুপ-D পদে বিশাল নিয়োগ!

গুরুত্বপূর্ণ তারিখ

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) চুক্তিভিত্তিক শিক্ষকের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ নিচে দেওয়া হলো:

  • ইন্টারভিউয়ের তারিখ: ১০ নভেম্বর ২০২৫
  • দিন: সোমবার
  • সময়: সকাল ৯:৩০ টা
  • স্থান: Hindi Library / GM Office Building, CLW, Chittaranjan

অফিসিয়াল সোর্সেস

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য এবং বিজ্ঞপ্তি যাচাই করার জন্য প্রার্থীরা নিম্নলিখিত অফিসিয়াল সোর্স ব্যবহার করতে পারেন:

জয়েন্ট করুন: Facebook ফেসবুক চ্যানেল – Facebook পেজ

এই তথ্য শুধুমাত্র প্রার্থীদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) কর্তৃপক্ষের নির্দেশনা ও অফিসিয়াল বিজ্ঞপ্তি-কে প্রাধান্য দেওয়া হবে। কোনো ভুল, পরিবর্তন বা নতুন নির্দেশনার জন্য প্রার্থীকে শুধুমাত্র অফিসিয়াল সোর্স (www.clw.indianrailways.gov.in) যাচাই করতে হবে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading