CSL চাকরির সুযোগ – ৩০৮ শূন্যপদে জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত!

WhatsApp চ্যানেলTelegram চ্যানেল

এই অ্যাপ্রেন্টিস নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি ২৯ অক্টোবর ২০২৫ তারিখে CSL অফিসিয়াল ওয়েবসাইট http://www.cochinshipyard.in-এর প্রকাশ করেছে।

Cochin Shipyard Limited Apprentice Recruitment 2025
Cochin Shipyard Limited Apprentice Recruitment 2025

কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, Apprentices অধীনে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ITI ট্রেড এবং টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস পদের জন্য মোট ৩০৮টি আসন রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা CSL-এর ওয়েবসাইটের http://www.cochinshipyard.in গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

CSL অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) ITI ট্রেড এবং টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস ৩০৮টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশিকা নিচে অত্যন্ত সহজভাবে সাজিয়ে দেওয়া হলো:-

কোচিন শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ 2025 – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL), একটি মিনিরত্ন কোম্পানি
  • পদের নাম: অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান (ভোকেশনাল) এবং ITI ট্রেড)
  • মোট শূন্যপদ: ৩০৮টি
  • প্রশিক্ষণকাল সময়কাল: এক বছর
  • আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইন

শূন্যপদ বিবরণ:-

  • টেকনিশিয়ান (ভোকেশনাল): ৮টি পদ
  • ITI ট্রেড: ৩০০টি পদ

আরো পড়ুন: CSL কলকাতায় অ্যাপ্রেন্টিস পদে কাজের সুযোগ, নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন!

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

কোচিন শিপইয়ার্ড লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ এর জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দুটি ভাগে বিভক্ত — ITI Trade Apprentices এবং Technician (Vocational) Apprentices। নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো:

  • ITI Trade Apprentices-এর জন্য: প্রার্থীকে দশম শ্রেণি (10th Standard) উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে ITI (National Trade Certificate – NTC) পাস করতে হবে উল্লিখিত ট্রেডগুলির যেকোনো একটিতে।
  • Technician (Vocational) Apprentices-এর জন্য: প্রার্থীকে Vocational Higher Secondary Education (VHSE)-এ উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে (যেমন Accounting, Nursing, Electrical Technology ইত্যাদি)।

বয়সসীমা

অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, যা গণনা করা হবে 15 নভেম্বর 2025 তারিখ অনুযায়ী। এর কম বয়সের কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু বলা হয়নি।

আরো পড়ুন: SAIL কলকাতায় নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন!

স্টাইপেন্ড বিস্তারিত তথ্য দেখুন

কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL)-এ নিযুক্ত হতে চলা সমস্ত অ্যাপ্রেন্টিসদের জন্য একটি নির্দিষ্ট মাসিক ভাতা অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস — উভয় বিভাগের প্রার্থীরাই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১১,০০০/- (এগারো হাজার টাকা) করে স্টাইপেন্ড পাবেন।

আবেদন প্রক্রিয়া

কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL)-এর অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক। আগ্রহী প্রার্থীদের CSL-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.cochinshipyard.in-এর ‘Career’ বিভাগ থেকে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সব শংসাপত্র, যেমন – বয়স, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাটাগরির প্রমাণপত্র এবং একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট আকারের ছবি স্ক্যান করে আপলোড করা আবশ্যক। প্রার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

এই অ্যাপ্রেন্টিস পদের জন্য নির্বাচন প্রক্রিয়াটি মূলত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নম্বরের ওপর ভিত্তি করে সম্পন্ন হবে। শর্টলিস্ট করা প্রার্থীদের ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং তাদেরকে মূল নথি যাচাইয়ের জন্য উপস্থিত হতে হবে। সব নথি যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের মেধা ও সংরক্ষণ নীতির ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

আরো পড়ুন: BSNL-এ চাকরির সুযোগ – মোট ১২০ শূন্যপদে আবেদন করুন অনলাইনে!

গুরুত্বপূর্ণ তারিখ

Cochin Shipyard Limited (CSL)-এর জন্য আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো। প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে:-

  • অনলাইনে আবেদন শুরু: 29 অক্টোবর 2025
  • অনলাইনে আবেদন শেষ তারিখ: 15 নভেম্বর 2025

অফিসিয়াল সোর্স

Cochin Shipyard Limited (CSL) অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025 সম্পর্কিত সমস্ত তথ্য, বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল সূত্র ব্যবহার করতে:-

Facebook চ্যানেলFacebook পেজ

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading