ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-র অন্তর্গত ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরি (DRL), তেজপুরে ৬ মাসের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য পেইড ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে। মাসিক ₹৫০০০ স্টাইপেন্ড দেওয়া হবে এবং ইন্টার্নশিপ সফলভাবে শেষ করলে সার্টিফিকেটও দেওয়া হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিজেদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে।

ইন্টার্নশিপের সংক্ষিপ্ত বিবরণ
- সংস্থা: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
- লোকেশন: DRL, তেজপুর, অসম
- বিভাগ: Life Sciences / Chemical Sciences / Pharmaceutical Sciences
পদের সংখ্যা: ২টি
স্টাইপেন্ড: ₹৫০০০ প্রতি মাসে
মেয়াদ: ৬ মাস
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, যাঁরা ভারতের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে লাইফ সায়েন্স, কেমিক্যাল সায়েন্স বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগে মাস্টার্স ডিগ্রির দ্বিতীয় বর্ষে (অর্থাৎ ৩য় বা ৪র্থ সেমিস্টার) পূর্ণ সময়ের কোর্সে পড়াশোনা করছেন। প্রার্থীর অ্যাকাডেমিক রেকর্ড অবশ্যই ভালো হতে হবে এবং প্রথম বিভাগে পাশ করতে হবে।
যোগ্যতার সম্পূর্ণ তথ্য
আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রির দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর, গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের হিসেবে। তফশিলি জাতি (SC) ও উপজাতি (ST) প্রার্থীদের জন্য ৫ বছরের এবং অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সে ছাড় প্রযোজ্য। আবেদনপত্রে সমস্ত সেমিস্টারের নম্বরপত্র, পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদির কপি সঙ্গে দিতে হবে।
ইন্টার্নশিপের কাজের দায়িত্ব কী?
ইন্টার্নরা DRL-এর গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করবেন, যার মূল লক্ষ্য হল উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রতিকূল পরিবেশে সেনাবাহিনীর কর্মদক্ষতা বাড়ানো। কাজের মধ্যে থাকবে জঙ্গলে অপারেশনের জন্য প্রযুক্তি উন্নয়ন, মশাবাহিত রোগের উপর গবেষণা, পানি বিশুদ্ধকরণ ও উচ্চভূমিতে মানব বর্জ্য ব্যবস্থাপনা। প্রকল্পের রিপোর্ট জমা দেওয়া এবং চূড়ান্ত মূল্যায়ন সফলভাবে পাশ করলেই মিলবে প্রশংসাপত্র।
ইন্টার্নশিপের স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
প্রতি মাসে ₹৫০০০ করে মোট ₹৩০,০০০ স্টাইপেন্ড দেওয়া হবে, যা দুই কিস্তিতে—৩ মাস শেষে ₹১৫,০০০ এবং ৬ মাস শেষে বাকি ₹১৫,০০০—তোলা যাবে। যাঁরা ৩ মাসের আগে ইন্টার্নশিপ ছেড়ে দেবেন, তাঁরা কোনও অর্থ পাবেন না এবং সার্টিফিকেটও পাবেন না। থাকা, খাওয়া, যাতায়াত বা চিকিৎসা বাবদ কোনো খরচ DRL বহন করবে না—সব খরচ ইন্টার্নদের নিজস্ব দায়িত্বে করতে হবে।
কিভাবে আবেদন করতে হবে?
আবেদন করতে হবে নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে। আবেদনপত্র নিজ নিজ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পাঠাতে হবে। পাঠানোর দুটি উপায় রয়েছে—একটি ইমেইলে: hrd.drl@gov.in, অথবা স্পিড পোস্টে: Centre Head, Defence Research Laboratory, DRDO, Ministry of Defence, Solmara, Tezpur – 784501, Assam (Attn: HRD Group)।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপের মেয়াদ হবে মোট ৬ মাস। এই সময়ের মধ্যে ইন্টার্নদের গবেষণায় অংশগ্রহণ, রিপোর্ট তৈরি এবং অন্যান্য ফর্মালিটি সম্পন্ন করতে হবে। পুরো মেয়াদ শেষ না করলে সার্টিফিকেট বা স্টাইপেন্ড কিছুই দেওয়া হবে না।
আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৫ জুলাই ২০২৫ তারিখে এবং ইন্টার্নশিপ শুরু হবে ১ আগস্ট ২০২৫ থেকে।
অফিসিয়াল সোর্স
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের বিস্তারিত তথ্য পাওয়া গেছে DRDO-এর DRL, তেজপুর থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে (ADVT. NO: DRL/HRD/PDINTERN/2025/01)।
- অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন
- DRDO-র অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন
এই ইন্টার্নশিপ DRDO-র মতো নামী প্রতিষ্ঠানে কাজ শেখার অসাধারণ সুযোগ। স্টাইপেন্ড হয়তো সীমিত, কিন্তু গবেষণার অভিজ্ঞতা, সার্টিফিকেট ও ভবিষ্যতের কেরিয়ারে এর গুরুত্ব অনেক। যাঁরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মাস্টার্স করছেন, তাঁরা এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সময় থাকতেই আবেদন করে দিন।