দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (DPL) ফায়ার অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি DPL-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.dpl.net.in-এ প্রকাশিত হয়েছে।

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (DPL) পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা, যা বিদ্যুৎ উৎপাদনের কাজে যুক্ত সংস্থাটি ২০২৫ সালে ফায়ার অফিসার (চুক্তিভিত্তিক) পদে একজন প্রার্থী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পাঠাতে হবে ইমেল মাধ্যেমে। আবেদনপত্র অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে।
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড বিজ্ঞপ্তি ২০২৫
দ্য দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (DPL) ২০২৫ সালে ফায়ার অফিসার (চুক্তিভিত্তিক) পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে, এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান ও প্রয়োজনীয় তথ্যগুলি সহজ ভাষায় নিচে তুলে ধরা হলো:–
DPL ফায়ার অফিসার নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থার: দ্য দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (DPL)
- পদের নাম: ফায়ার অফিসার (চুক্তিভিত্তিক)
- মোট পদসংখ্যা: ০১টি
- আবেদন পদ্ধতি: ইমেল (career@dpl.net.in) অথবা ডাকযোগে
- অফিসিয়াল ওয়েবসাইট: http://www.dpl.net.in
আরো পড়ুন: রাবার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, ৫১ শূন্যপদে আবেদন শুরু হয়েছে দেখুন বিস্তারিত!
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বিজ্ঞান, কলা বা বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফায়ার অফিসার ট্রেনিং সম্পন্ন করা আবশ্যক। প্রার্থীর অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৫ বছর দায়িত্বপূর্ণ পদে যেমন ডেপুটি ফায়ার অফিসার (DFO) বা স্টেশন অফিসার (S.O.) হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৫ তারিখে ৬২ বছরের নিচে হতে হবে। প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ থাকবে এক বছর, তবে কাজের পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আরো পড়ুন: মাধ্যমিক পাশেই কাজের সুযোগ! টেরিটোরিয়াল আর্মিতে ১৫২৯ সোলজার পদে নিয়োগ শুরু!
পারিশ্রমিক বিস্তারিত
এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ₹৪০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়াও প্রতি বছর ৩% হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পাওয়া যাবে। এটি একটি চুক্তিভিত্তিক পদ, তাই বেতন ছাড়াও অন্য কোনো ভাতা বা সুবিধা প্রযোজ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সনদের স্ব-স্বাক্ষরিত অনুলিপি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আবেদন পাঠানো যাবে ইমেল মাধ্যেমে অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্রগুলি ডাকযোগে পাঠানোর ঠিকানায়:
The General Manager (HR&A)
The Durgapur Projects Limited (DPL)
Administrative Building, Dr. B. C. Roy Avenue,
Durgapur – 713201,
Dist. Paschim Bardhaman, West Bengal
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকার (Personal Interview) এর মাধ্যমে নির্বাচন করা হবে। যোগ্য প্রার্থীদের আবেদনপত্র যাচাইয়ের পর সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে প্রার্থীর অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচন করা হবে।
আরো পড়ুন: DRDO DIBER অ্যাপ্রেন্টিস পদে কাজের সুযোগ, জানুন যোগ্যতা ও সম্পূর্ণ প্রক্রিয়া!
গুরুত্বপূর্ণ তারিখ
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (DPL)–এর ফায়ার অফিসার পদে নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ তারিখগুলো উল্লেখ করা হলো:
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে
- সাক্ষাৎকারের তারিখ: পরে জানানো হবে
অফিসিয়াল সোর্স
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (DPL)–এর ফায়ার অফিসার নিয়োগ ২০২৫ সম্পর্কিত সমস্ত তথ্য ও আপডেট শুধুমাত্র সংস্থার অফিসিয়াল মাধ্যমে পাওয়া যাবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, কোনো ভুয়া বা অননুমোদিত সূত্রের তথ্যের উপর নির্ভর না করে নিচে দেওয়া অফিসিয়াল সোর্স থেকে বিস্তারিত তথ্য যাচাই করুন:-
- বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন – এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – এখানে ক্লিক করুন