ECL নিয়োগ ২০২৫: মোট ১৭৫টি Security Guard শূন্যপদে আবেদন চলছে

জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited-ECL) ২৭ আগস্ট ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (বিজ্ঞপ্তি নং: ECL/CMD/C-6/WBE-5/1170)। বিজ্ঞপ্তিটি ECL-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে http://www.easterncoal.nic.in।

ECL
ECL

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সিকিউরিটি গার্ড (Security Guard) পদে মোট ১৭৫টি শূন্যপদ পূরণ করা হবে।

ECL Security Guard নিয়োগ ২০২৫

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সিকিউরিটি গার্ড পদে মোট ১৭৫টি শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী স্থায়ী কর্মচারীরা যাতে সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে যান, তার জন্য নিচে নিয়োগের মূল বিষয়গুলি ধাপে ধাপে দেওয়া হলো।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • সংস্থা: Eastern Coalfields Limited (ECL)
  • পদের নাম: Security Guard (Trainee → Security Guard)
  • মোট শূন্যপদ: 175টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম সপ্তম শ্রেণি পাশ
  • আবেদনকারীর ধরন: কেবলমাত্র স্থায়ী কর্মচারীরা
  • আবেদনের শেষ তারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৫

পদভিত্তিক শূন্যপদ

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৭৫টি পদ রয়েছে। বিভাগভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো:

  • Unreserved (UR): 136টি
  • SC: 26টি
  • ST: 13টি
  • মোট: 175টি

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য ন্যূনতম সপ্তম শ্রেণি পাশ হলেই হবে। তবে শরীরের গঠন আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেন কোম্পানির নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মেলে, সেটা অবশ্যই দরকার।

আরো পড়ুন: WB Food Group D Recruitment: খাদ্য দপ্তরের গ্রুপ ডি পদে আবেদন চলছে!

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হলে নির্দিষ্ট ফর্ম (Annexure-II) পূরণ করে নিজের এরিয়ার জিএম বা এইচওডির কাছে জমা দিতে হবে। হেডকোয়ার্টারের ক্ষেত্রে ফর্ম দিতে হবে Sr. Manager (HR), ECL HQ, Sanctoria-কে। সব আবেদন এরিয়া অফিস থেকে একসাথে লিস্ট বানিয়ে HQ-তে পাঠানো হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রথমে সব প্রার্থীর ফিজিক্যাল টেস্ট হবে। এই টেস্টে পাস করলে নাম ফাইনাল তালিকায় আসবে। তবে খেয়াল রাখতে হবে, শুধু টেস্ট পাশ করলেই চাকরি নিশ্চিত নয়, আসল নির্বাচন হবে শূন্যপদ অনুযায়ী।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর ও শেষ তারিখ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিচে তারিখগুলি ধাপে ধাপে দেওয়া হলো

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭শে আগস্ট ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন: SAIL-এর নতুন বিজ্ঞপ্তি ২০২৫: সরাসরি ইন্টারভিউ মাধ্যেমে নিয়োগ

অফিসিয়াল সোর্সেস –

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited-ECL)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিচে সরাসরি লিঙ্ক দেওয়া হলো:

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

এই নিবন্ধটি সম্পূর্ণভাবে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited-ECL) অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যে কোনও পরিবর্তন বা নতুন নোটিশ প্রার্থীদের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুসরণ করতে হবে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading