গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET), মালদা-তে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি GKCIET-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.gkciet.ac.in-এ প্রকাশিত হয়েছে।

গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET), মালদা-তে ২০২৫ সালে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রক, ভারত সরকারের অধীন একটি কেন্দ্রীয়ভাবে অর্থায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান। এখানে মোট ১০টি শূন্যপদে নিয়োগ, যার মধ্যে রয়েছে অনুযায়ী প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিনিয়র ট্রেইনার পদে আবেদন করা যাবে। আবেদনকারীদের অনলাইন আবেদন করতে হবে ইনস্টিটিউটের ওয়েবসাইট http://www.gkciet.ac.in-এ গিয়ে।
GKCIET মালদায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (GKCIET), মালদা সম্প্রতি বিভিন্ন শূন্যপদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে এই নিয়োগ সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় ও পরিষ্কারভাবে নিচে তুলে ধরা হলো:-
GKCIET মালদায় নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
- নিয়োগকারী সংস্থা: গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET), মালদা
- নিয়োগের ধরন: Teaching and Non Teaching পদে সরাসরি নিয়োগ
- পদের নাম: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র ট্রেইনার, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) এবং ড্রাইভার
- আবেদন প্রক্রিয়া: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে
- অফিসিয়াল ওয়েবসাইট: http://www.gkciet.ac.in
আরো পড়ুন: রেলওয়ে RRB JE নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: মোট ২৫৬৯ পদের জন্য আজ থেকে অনলাইনে প্রক্রিয়া শুরু!
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত
গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET) নিয়োগ ২০২৫ অনুযায়ী, প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নিচে পদভিত্তিক যোগ্যতার বিবরণ দেওয়া হলো –
- প্রফেসর: প্রাসঙ্গিক বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি এবং অন্তত ১০ বছরের শিক্ষাদান/গবেষণা/শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা।
- অ্যাসোসিয়েট প্রফেসর: প্রাসঙ্গিক বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি এবং অন্তত ৮ বছরের শিক্ষাদান বা গবেষণার অভিজ্ঞতা।
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: সংশ্লিষ্ট শাখায় বি.ই./বি.টেক. ও এম.ই./এম.টেক. প্রথম শ্রেণিতে উত্তীর্ণ।
- সিনিয়র ট্রেইনার: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই./বি.টেক. ও এম.ই./এম.টেক. প্রথম শ্রেণিতে উত্তীর্ণ এবং অন্তত ২ বছরের শিক্ষাদান বা শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ।
- ড্রাইভার: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অন্তত ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং ন্যূনতম দশম শ্রেণি পাশ।
বয়সসীমা
গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET) নিয়োগ ২০২৫ অনুযায়ী, অশিক্ষক পদগুলির জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। শিক্ষক পদগুলির ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য নয়, তবে নিয়ম অনুযায়ী প্রার্থীদের অবসরের বয়স ৬৫ বছর পর্যন্ত নির্ধারিত। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে শিথিলতা পাবেন।
আরো পড়ুন: CSIR-CMERI নিয়োগ প্রকাশিত — সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ!
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পদের বেতন ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন (7th CPC) অনুযায়ী প্রদান করা হবে। নিচে পদভিত্তিক বেতন কাঠামো উল্লেখ করা হলো –
- প্রফেসর: একাডেমিক লেভেল ১৪, মূল বেতন ₹১,৪৪,২০০/-
- অ্যাসোসিয়েট প্রফেসর: একাডেমিক লেভেল ১৩A1, মূল বেতন ₹১,৩১,৪০০/-
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: একাডেমিক লেভেল ১০, মূল বেতন ₹৫৭,৭০০/-
- সিনিয়র ট্রেইনার: পে লেভেল ১০, মূল বেতন ₹৫৭,৭০০/-
- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): গ্রুপ-বি, পে লেভেল ৬
- ড্রাইভার: গ্রুপ-সি, পে লেভেল ৪
আবেদন প্রক্রিয়া
গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET) নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইন মোডে গ্রহণ করা হবে। প্রার্থীদের ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট http://www.gkciet.ac.in-এ গিয়ে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদন জমা দেওয়ার পর প্রার্থীদের পূর্ণাঙ্গ আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথি একত্রে একটি PDF ফাইলে সংযুক্ত করে ইনস্টিটিউটের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।
হার্ড কপি পটানোর ঠিকানা: Ghani Khan Choudhury Institute of Engineering and Technology, Narayanpur, Malda, West Bengal-732141
আবেদন ফ্রি
GKCIET নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি শুধুমাত্র অনলাইন মাধ্যমে প্রদান করতে হবে। নিচে শ্রেণিভিত্তিক ফি-এর পরিমাণ উল্লেখ করা হলো –
- সাধারণ (UR) ও ওবিসি (OBC) প্রার্থী: ₹১৫০০/-
- এসসি (SC) ও এসটি (ST) প্রার্থী: ₹৫০০/-
- মহিলা ও PwBD (প্রতিবন্ধী) প্রার্থী: আবেদন ফি থেকে সম্পূর্ণ মুক্ত
আরো পড়ুন: রেলওয়েতে চাকরির সুযোগ! IRCTC-তে সরাসরি সাক্ষাৎকারে মাধ্যেমে নিয়োগ!
গুরুত্বপূর্ণ তারিখ
গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET) নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে দেওয়া হলো। প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে সব ধাপ সম্পন্ন করবেন।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
- অনলাইন আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৫
- অনলাইন আবেদন শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫ (রাত ১২টা পর্যন্ত)
- হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
অফিসিয়াল সোর্স
গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET) নিয়োগ ২০২৫ সম্পর্কিত সমস্ত তথ্য, বিজ্ঞপ্তি, যোগ্যতা, ও আবেদন প্রক্রিয়া শুধুমাত্র ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন এবং নিচে দেওয়া লিংকগুলো পয়েন্ট সহকারে দেওয়া হলো:-
- অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন
- অফিসিয়াল বিজ্ঞপ্তি জন্য – ক্লিক করুন/ ক্লিক করুন/ ক্লিক করুন
এই লেখাটি গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET) নিয়োগ ২০২৫ সম্পর্কিত বিজ্ঞপ্তির ভিত্তিতে তথ্য প্রদান করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া সব তথ্য শুধুমাত্র প্রার্থীদের সুবিধার জন্য সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট http://www.gkciet.ac.in-এ প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হয়ে আবেদন করতে।