IB ACIO সিলেবাস ২০২৫, টিয়ার ১ এবং ২ এক্সাম প্যাটার্ন

কেন্দ্রীয় সরকারের অধীনে মর্যাদাপূর্ণ ও চ্যালেঞ্জিং চাকরির খোঁজ করছেন যাঁরা, তাঁদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর ACIO Grade-II / এক্সিকিউটিভ (Executive) পদ একটি দুর্দান্ত সুযোগ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs – MHA) অধীনে প্রতি বছর এই গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্প্রতি IB ACIO ২০২৫ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট ৩৭১৭টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে।

IB-ACIO-SYLLABUS-AND-EXAM-PATTERN
IB-ACIO-SYLLABUS-AND-EXAM-PATTERN

IB ACIO পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হলে আগে থেকেই একটা ভালো প্ল্যান করা খুব দরকার। আর তার জন্য সবচেয়ে আগে জানতে হবে পরীক্ষার পুরো সিলেবাস আর প্রশ্নপত্র কেমন হয় সেটা, মানে এক্সাম প্যাটার্ন।

IB ACIO সিলেবাস ২০২৫

IB ACIO পরীক্ষার উদ্দেশ্য হল যোগ্য প্রার্থী বেছে নিয়ে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ দেওয়া। পরীক্ষায় অবজেক্টিভ আর ডিসক্রিপটিভ – দু’রকম প্রশ্নই থাকবে, তাই প্রার্থীদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যদিও সিলেবাস খুব বড় না, কিন্তু ভালো রেজাল্টের জন্য পরিষ্কার ধারণা আর ঠিকঠাক প্রশ্ন ম্যানেজ করতে পারাটাই দরকার।

IB ACIO পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগ কর্তৃপক্ষের নাম: মিনিস্ট্রি ওফঃ হোম অ্যাফেয়ার্স
  • প্রতিষ্ঠানের নাম: ইন্টেলিজেন্স ব্যুরো (IB)
  • পদের নাম: ACIO গ্রেড-II এক্সিকিউটিভ
  • পরীক্ষার পদ্ধতি: উদ্দেশ্যমূলক এবং বর্ণনামূলক ধরণ (স্তর-২)
  • মোট প্রশ্নের সংখ্যা: ১০০ টি প্রশ্ন (স্তর-১)
  • অফিসিয়াল ওয়েবসাইট: mha.gov.in

IB ACIO নির্বাচন প্রক্রিয়া ২০২৫

IB ACIO 2025-এর সিলেকশন প্রক্রিয়া তিনটা ধাপে হয় – টিয়ার ১, টিয়ার ২ আর টিয়ার ৩ (ইন্টারভিউ)। প্রতিটা ধাপে পাশ করতেই হবে, আর শেষমেশ যাদের পারফরম্যান্স আর যোগ্যতা মিলিয়ে সবচেয়ে ভালো, তারাই চূড়ান্তভাবে নির্বাচিত হবে।

  • স্তর ১: অব্জেক্টিভ বা উদ্দেশ্য (MCQ-ভিত্তিক)
  • স্তর ২: ডেস্ক্রিপটিভ বা বর্ণনামূলক লিখিত পরীক্ষা
  • স্তর ৩: ইন্টারভিউ বা সাক্ষাৎকার

IB ACIO এক্সাম প্যাটার্ন ২০২৫

IB ACIO পরীক্ষার টিয়ার ১ আর টিয়ার ২ এর প্যাটার্ন আলাদা করে নিচে আলোচনা করা হয়েছে। প্রার্থীদের উচিত প্রতিটি বিষয়ে কত নম্বর থাকে, নেগেটিভ মার্কিং আছে কিনা, মোট কতগুলো প্রশ্ন আসে আর পাশ করার জন্য কত নম্বর দরকার, এগুলো ভালো করে জেনে নেওয়া, যাতে নিজের প্রস্তুতির প্ল্যান ঠিকভাবে করা যেতে পারে।

IB ACIO টিয়ার ১ এক্সাম প্যাটার্ন

  • IB ACIO টিয়ার ১ পরীক্ষা ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে।
  • পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ এবং MCQ নিয়ে গঠিত হবে।
  • টিয়ার-১ পরীক্ষায় পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
  • এই পরীক্ষার সময়কাল ৬০ মিনিট।

IB ACIO টিয়ার ১ এক্সাম প্যাটার্ন

বিষয়প্রশ্নের সংখ্যামার্কস বা নম্বরসময়
কারেন্ট অ্যাফেয়ার্স২০২০১ ঘন্টা
জেনারেল স্টাডিস২০২০
নুমেরিকাল অ্যাপটিইড২০২০
রিসনিং এন্ড লজিকাল অ্যাপটিইড২০২০
ইংলিশ ল্যাংগুয়েজ২০২০
মোট১০০১০০

IB ACIO টিয়ার ২ এক্সাম প্যাটার্ন

  • দ্বিতীয় ধাপের পরীক্ষাটি ডেস্ক্রিপটিভ টাইপ হবে।
  • প্রবন্ধটি দুটি বিভাগে বিভক্ত: এসে রাইটিং, ইংলিশ কম্প্রিহেনশন, এবং লং আনসার টাইপ প্রশ্নাবলী।
  • এই পত্রের মোট ৫০ নম্বর।
  • পরীক্ষার সময়কাল ৬০ মিনিট।

IB ACIO টিয়ার ২ এক্সাম প্যাটার্ন

পেপার্সমার্কস বা নম্বরসময়
এসে রাইটিং২০১ ঘন্টা
ইংলিশ কম্প্রিহেনশন১০
বর্তমান বিষয়, অর্থনীতি, সামাজিক-রাজনৈতিক বিষয়ের উপর ২টি দীর্ঘ প্রশ্ন (প্রতিটি ১০ নম্বর)২০
মোট৫০

IB ACIO টিয়ার ১ সিলেবাস ২০২৫

IB ACIO ২০২৫ টিয়ার ১ পরীক্ষায় মোট পাঁচটা প্রধান বিষয় থাকে। সেগুলো নিচে ধাপে ধাপে দেওয়া হল।

  • জেনারেল স্টাডিস (২০টি প্রশ্ন, ২০ নম্বর)
  • নুমেরিকাল এবিলিটি (২০টি প্রশ্ন, ২০ নম্বর)
  • ইংলিশ ল্যাংগুয়েজ (২০টি প্রশ্ন, ২০ নম্বর)
  • কোয়ান্টিটেটিভ অ্যাপটিইড (২০টি প্রশ্ন, ২০ নম্বর)
  • কারেন্ট অ্যাফেয়ার্স: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স (২০টি প্রশ্ন, ২০ নম্বর)

জেনারেল স্টাডিস সিলেবাস

নিচের IB ACIO-র জেনারেল স্টাডিজ সিলেবাস দেওয়া আছে, যেখানে ইতিহাস, ভূগোল, রাজনীতি আর আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে।

  • History
  • Biology
  • Science & Technology
  • Indian Polity & Constitution
  • Geography
  • Physics
  • Current Affairs
  • Static GK
  • Economy & Finance
  • Chemistry

নুমেরিকাল এবিলিটি & রিসনিং সিলেবাস

বিষয়ভিত্তিক সিলেবাসটা নিচের সহজভাবে দেওয়া আছে। অঙ্ক আর যুক্তি অংশে যেসব টপিক আসে সেগুলো নিচে দেওয়া হলো।

  • Alphanumeric Series
  • Calendars
  • Data Sufficiency
  • Odd One Out
  • Statement and Conclusions
  • Blood Relations
  • Coding-Decoding
  • Input-Output
  • Statement and Assumptions
  • Artificial Language
  • Clocks
  • Directions
  • Order & Ranking
  • Reasoning Analogies
  • Cause and Effect
  • Decision Making
  • Puzzles

ইংলিশ ল্যাংগুয়েজ সিলেবাস

ইংরেজি হচ্ছে সবচেয়ে সহজে নম্বর তোলার একটা বিভাগ। প্রার্থীদের সুবিধার জন্য নিচে ইংরেজি অংশের সিলেবাস ধাপে ধাপে করে দেওয়া হয়েছে।

  • Spellings
  • Correction
  • Improvement
  • Adjectives
  • Idioms and Phrases
  • Verbs
  • Fill in the blanks
  • Synonyms/Antonyms
  • Grammar
  • One Word Substitution
  • Verbal Comprehension Passage
  • Detecting Mis-spelt words
  • Passage
  • Clauses
  • Spot the error
  • Vocabulary
  • Sentence Structure

কোয়ান্টিটেটিভ অ্যাপটিইড সিলেবাস

কোয়ান্টিটেটিভ অ্যাপটিইডের বিভাগটি, যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায়, তাহলে এটা IB ACIO পরীক্ষার সবচেয়ে সহজ আর নম্বর তোলার মতো একটা বিভাগ হতে পারে। নিচে অঙ্কের পুরো সিলেবাসটা দেখে নাও।

Number systemsLCM and HCFMensurationPercentage
AveragesAgeFundamental Arithmetical OperationsMissing Numbers
Use of tables and graphsPrices and Expenditure ProblemsRelationship between numbersTime and Work
Differential GeometryVolumeEssential MathematicsFractions
Ration and ProportionDecimalsDiscountOperations Research & Linear Programming
Differential EquationsDynamicsAnalytical GeometryCalculus
Real AnalysisRation and TimeComputation of Whole NumbersProfit and loss
RatiosTime and DistanceFactoringInterest
Simple and Compound InterestAlgebraSeries CompletionStatistics

IB ACIO টিয়ার ২ এক্সাম সিলেবাস

IB ACIO টিয়ার ২ হচ্ছে একটা ডেস্ক্রিপটিভ পরীক্ষা, যেখানে ২০ নম্বরে প্রবন্ধ আর ৩০ নম্বরে ইংলিশ কম্প্রিহেনশন ও লং আন্সার থাকবে। প্রবন্ধের টপিক সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স বা নিউজভিত্তিক হয়। প্রার্থীরা আগের বছরের প্রশ্ন দেখে সিলেবাসটা বুঝে নিতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিচে দেওয়া হলো।

  • বর্তমান ঘটনাবলী
  • অর্থনীতি
  • সামাজিক-রাজনৈতিক বিষয়াবলী

IB নিয়োগ ২০২৫ – অফিসিয়াল নোটিফিকশন PDF

বিশেষ ভাবে জানতে হবে:

  • প্রার্থীদের টিয়ার-I পরীক্ষার পারফরম্যান্স আর নম্বরের ভিত্তিতে টিয়ার-II পরীক্ষার জন্য শর্টলিস্ট করা হবে। মোট শূন্যপদের প্রায় ১০ গুণ প্রার্থীকে টিয়ার-II তে ডাকা হবে।
  • এরপর টিয়ার-I আর টিয়ার-II মিলিয়ে যাদের স্কোর সবচেয়ে ভালো থাকবে, তাদের মধ্যে থেকে মোট শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে টিয়ার-III, মানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • তবে ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে হলে, প্রার্থীদের টিয়ার-II পরীক্ষায় অন্তত ৩৩% নম্বর, মানে ৫০ নম্বরের মধ্যে কমপক্ষে ১৭ পেতে হবে।
  • শেষে, টিয়ার-I, টিয়ার-II আর টিয়ার-III — এই তিন ধাপের মোট নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে, শূন্যপদের সংখ্যা অনুযায়ী।

IB ACIO ২০২৫ পরীক্ষাটা তিন ধাপে হয় – MCQ, ডেস্ক্রিপটিভ আর ইন্টারভিউ। টিয়ার ১-এ ৫টা বিষয়, টিয়ার ২-এ প্রবন্ধ ও ইংলিশ কম্প্রিহেনশন থাকে। ইন্টারভিউয়ে যেতে হলে টিয়ার ২-এ ৩৩% পেতেই হবে। আগেভাগে সিলেবাস দেখে প্র্যাকটিস শুরু করলেই সফল হওয়া সহজ।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading