IDFC FIRST Bank MBA Scholarship 2025-27 একটি নিড-বেসড স্কলারশিপ প্রোগ্রাম, যা মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। প্রতি বছর অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র টাকার অভাবে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না। সেই কথা মাথায় রেখে, IDFC FIRST Bank এই স্কলারশিপের মাধ্যমে ২ বছরের পূর্ণকালীন MBA কোর্সে ভর্তি ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করছে। এই স্কলারশিপের সুবিধা হলো, ছাত্রছাত্রীরা মোট ₹২ লক্ষ টাকার অর্থ সাহায্য পাবেন (প্রতি বছর ₹১ লক্ষ করে)। আবেদন করতে বা বিস্তারিত জানতে নিচের সমস্ত বিষয় ভালোভাবে পড়ুন।

স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ
- স্কলারশিপের নাম: IDFC ফার্স্ট ব্যাঙ্ক এমবিএ স্কলারশিপ
- স্কলারশিপের সংস্থার নাম: IDFC ফার্স্ট ব্যাঙ্ক
- স্কলারশিপের উদ্দেশ্য: আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের MBA পড়ার জন্য সহায়তা
স্কলারশিপের পরিমাণ: মোট ₹২,০০,০০০ (প্রতি বছর ₹১,০০,০০০ করে)
স্কলারশিপের সময়কাল: ২ বছরের MBA কোর্স
উপলব্ধ স্কলারশিপের সংখ্যা: ৭০০টি
স্কলারশিপের জন্য যোগ্যতা
স্কলারশিপের জন্য যোগ্যতা খুব সহজভাবে বললে, এই স্কলারশিপটা শুধুমাত্র সেইসব ছাত্রছাত্রীদের জন্য, যাঁরা ভারতীয় নাগরিক এবং বর্তমানে ভারতে থাকেন। আবেদন করতে গেলে আপনাকে ২০২৫-২৭ সেশনের জন্য কোনও স্বীকৃত কলেজে ২ বছরের পূর্ণকালীন MBA বা PGDM কোর্সের প্রথম বর্ষে ভর্তি থাকতে হবে। তবে খেয়াল রাখতে হবে, সব কলেজ এই স্কলারশিপের আওতায় আসে না — নির্দিষ্ট কিছু কলেজেই ভর্তি থাকতে হবে, যেগুলোর তালিকা স্কলারশিপ ওয়েবসাইটে দেওয়া আছে।
আরো স্কলারশিপের জন্য ক্লিক করুন: বিশ্ববীণা স্কলারশিপ ২০২৫
আর আপনার বাড়ির মোট বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম বা সমান হতে হবে। এছাড়া, যেটা খুবই জরুরি, সেটা হল আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত একটা সচল মোবাইল নম্বর থাকতে হবে, যেটা আবেদন প্রক্রিয়ায় ভেরিফিকেশনের জন্য লাগবে।
স্কলারশিপের পরিমাণ ও সুবিধাগুলি
প্রত্যেক নির্বাচিত ছাত্রছাত্রী ২ বছরে মোট ₹২ লক্ষ টাকার স্কলারশিপ পাবেন — প্রতি বছর ₹১ লক্ষ করে। এই টাকা সরাসরি সংশ্লিষ্ট কলেজ/ইনস্টিটিউশনের একাউন্টে প্রদান করা হবে, যা মূলত টিউশন ফি বাবদ কাজে লাগানো হবে। প্রথম বছরে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ না হলে দ্বিতীয় বছরের টাকা প্রদান করা হবে না।
অন্যান্য স্কলারশিপের জন্য ক্লিক করুন: জগদীশ বসু স্কলারশিপ ২০২৫
কিভাবে আবেদন করবেন?
আবেদনকারী সরাসরি IDFC FIRST Bank MBA Scholarship-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে মনে রাখতে হবে নতুন হলে আগে রেজিস্টার করতে হবে। এরপর, রেজিস্ট্রেশন নম্বর বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, তারপর আপনাকে স্কলারশিপের অফিশিয়াল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানেই আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে আবেদন পূরণ করতে হবে।
আবেদন করতে যেসব নথি লাগবে: বিদ্যাধন স্কলারশিপ ২০২৫
- ভর্তি সংক্রান্ত ডকুমেন্টস: কলেজে ভর্তি প্রমাণপত্র (কলেজের নাম, ভর্তি বছর, ব্যাচ সহ), এবং ফি জমার রসিদ
- আয়ের প্রমাণপত্র (যেকোনো একটি): তহসিলদার বা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা ইনকাম সার্টিফিকেট, অথবা সেকশন ১৪৩(১) এর নোটিশ (আয়ের উৎস ব্যাখ্যা সহ)
- অন্যান্য ডকুমেন্ট (যদি প্রযোজ্য হয়): প্রতিবন্ধকতার শংসাপত্র
অন্যান্য স্কলারশিপের জন্য ক্লিক করুন: কোটাক কন্যা স্কলারশিপ ২০২৫
কারা আবেদন করতে পারবেন?
এই স্কলারশিপ শুধুমাত্র ভারতে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য খোলা। আবেদনকারীকে ২ বছরের পূর্ণকালীন MBA/PGDM প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি হতে হবে এবং শুধুমাত্র নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যেই আবেদন গ্রাহ্য হবে। ১ বছরের এক্সিকিউটিভ প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড MBA বা অন্য কোন কোর্সের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ: এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের সময়মতো ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়াটা খুব জরুরি। নিচে গুরুত্বপূর্ণ তারিখগুলো ধাপে ধাপে দেওয়া হলো—
- আবেদন শুরু হয়েছে: এখন চলছে
- আবেদন শেষ হওয়ার তারিখ: ২০ জুলাই ২০২৫
অফিসিয়াল সোর্স: এই স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য আমরা সরাসরি IDFC FIRST Bank–এর অফিসিয়াল ওয়েবসাইটের থেকে সংগ্রহ করেছি। আবেদনপদ্ধতি, যোগ্যতা, সুবিধা সহ প্রতিটি বিষয় অফিসিয়াল সোর্স অনুযায়ী লেখা হয়েছে, যাতে পাঠকরা নির্ভুল ও ভরসাযোগ্য তথ্য পান।
গুরুত্বপূর্ণ অফিসিয়াল লিঙ্কগুলি:
বিস্তারিত জানতে ক্লিক করুন: IDFC FIRST Bank MBA Scholarship 2025-27
ইনস্টিটিউশন/কলেজের লিস্টের জন্য ক্লিক করুন: Scholarship College List 2025-27
যদি আপনি IDFC FIRST Bank-এর নির্ধারিত একটি ইনস্টিটিউশন/কলেজ থেকে MBA করার স্বপ্ন দেখেন কিন্তু আর্থিক দিক থেকে চাপে থাকেন, তাহলে IDFC FIRST Bank MBA Scholarship 2025-27 আপনার জন্য আদর্শ। নির্ভরযোগ্য ব্যাংক কর্তৃক পরিচালিত এই স্কলারশিপ আপনাকে শিক্ষা ধারায় স্থির থাকতে সাহায্য করবে। সময়মতো আবেদন করুন, প্রয়োজনীয় নথিপত্র ঠিকভাবে প্রস্তুত রেখে আবেদন করুন।