ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন যোগ্যতা ও শূন্যপদ

জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা স্বায়ত্তশাসিত সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং (IIP) ২৫ আগস্ট ২০২৫ তারিখে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং

বিজ্ঞপ্তিটি IIP-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মুম্বই হেড অফিসসহ দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু এবং লখনৌ-র আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং নিয়োগ ২০২৫

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা স্বায়ত্তশাসিত সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং (IIP) সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মুম্বই হেড অফিসসহ দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু এবং লখনৌ আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন পদে মোট ২৫টি শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে সব তথ্য একসঙ্গে পেয়ে যান, তার জন্য নিচে নিয়োগের মূল বিষয়গুলি ধাপে ধাপে দেওয়া হলো।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং (IIP), বাণিজ্য ও শিল্প মন্ত্রক
  • পদের নাম: একাধিক (অতিরিক্ত পরিচালক, ডেপুটি ডিরেক্টর, লেকচারার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক প্রভৃতি)
  • মোট শূন্যপদ: 25টি
  • আবেদনের মাধ্যম: অনলাইন ও ডাকযোগে
  • অফিসিয়াল ওয়েবসাইট: iip-in.com

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগবে। মোটামুটি বলতে গেলে, প্যাকেজিং বিষয়ক Ph.D., মাস্টার্স বা গ্র্যাজুয়েশন ডিগ্রি, আর তার সঙ্গে দীর্ঘদিনের শিক্ষাদান, গবেষণা বা ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে।

  • অতিরিক্ত পরিচালক পদে (Additional Director/Professor):
    প্যাকেজিং-এ Ph.D. থাকলে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা চাই। আর মাস্টার্স ডিগ্রি থাকলে ১৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
  • ডেপুটি ডিরেক্টর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Deputy Director/Assistant Professor):
    Ph.D. থাকলে ৮ বছরের অভিজ্ঞতা, মাস্টার্স ডিগ্রি থাকলে ১০ বছরের অভিজ্ঞতা, আর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant):
    টেকনোলজি বা সায়েন্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সঙ্গে প্যাকেজিং-এ ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
  • ক্লার্ক/জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Clerk/Junior Assistant):
    স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক, আর ইংরেজি বা হিন্দি টাইপিং টেস্টে পাশ করতে হবে।

আরো পড়ুন: WBMSC সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২৫: ১২৫টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত

বয়সসীমা

এই চাকরিগুলোর জন্য আলাদা আলাদা বয়সসীমা ঠিক করা আছে। ক্লার্ক আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ বয়স ২৫ বছর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ৩০ বছর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য ৩৫ বছর, ডেপুটি ডিরেক্টরের জন্য ৪০ বছর আর অতিরিক্ত পরিচালকের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫০ বছর ধরা হয়েছে। তবে সরকারী নিয়ম মেনে SC/ST প্রার্থীরা ৫ বছর আর OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের আগে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে IIP-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ফর্ম জমা দেওয়ার পর প্রিন্ট কপি, আবেদন ফি-এর ডিমান্ড ড্রাফট আর প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠাতে হবে মুম্বই হেড অফিসে নির্ধারিত ঠিকানায়। খামের ওপর স্পষ্ট করে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে।

ঠিকানা:-
The Deputy Director (Administration),
Indian Institute of Packaging,
E-2 MIDC Area, Andheri (East),
Mumbai – 400093

আবেদন ফি

আবেদন করতে হলে জেনারেল প্রার্থীদের ১০০০ টাকা, ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা আর এসসি/এসটি প্রার্থীদের ২৫০ টাকা ডিমান্ড ড্রাফট দিতে হবে, যা “Indian Institute of Packaging” নামে মুম্বই পে-অ্যাবল হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের বাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট আর ইন্টারভিউ-এর মাধ্যমে। স্কিল টেস্টে মোট ১০০ নম্বর থাকবে। এখানে জেনারেল প্রার্থীদের কমপক্ষে ৫০%, ওবিসি প্রার্থীদের ৪৫% আর PwD প্রার্থীদের ৪০% নম্বর পেতেই হবে। সব পরীক্ষা শেষে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে IIP-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো পড়ুন: রাজ্যে স্বচ্ছ ভারত মিশন এর অধীনে কর্মী নিয়োগ, বেতন ও আবেদন প্রক্রিয়া দেখুন

আবেদনের শেষ তারিখ

আবেদনের শুরুর ও শেষ তারিখ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিচে তারিখগুলি ধাপে ধাপে দেওয়া হলো:-

  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ (সন্ধ্যা ৫টা পর্যন্ত)
  • হার্ড কপি পৌঁছানোর শেষ তারিখ: ১ অক্টোবর ২০২৫ (সন্ধ্যা ৫টা পর্যন্ত)

অফিসিয়াল সোর্সেস –

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং (IIP)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিচে সরাসরি লিঙ্ক দেওয়া হলো:

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

এই নিবন্ধটি সম্পূর্ণভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং (Indian Institute of Packaging – IIP) কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনও পরিবর্তন বা নতুন নোটিশ প্রকাশ হলে প্রার্থীদের তা IIP-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুসরণ করতে হবে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading