জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতা প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি IISER কলকাতা অফিসিয়াল ওয়েবসাইট http://www.iiserkol.ac.in-এ প্রকাশিত হয়েছে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুযায়ী MOE-STARS প্রকল্প এর অধীনে প্রজেক্ট অ্যাসোসিয়েট-1 পদে আবেদন আহ্বান করছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা তাদের কভার লেটার, বিস্তারিত সিভি এবং কাজের অভিজ্ঞতা একটি সিঙ্গেল PDF ফাইলে পাঠাবেন ইমেল মাধ্যেমে পাঠাতে হবে।
IISER কলকাতায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতা প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার জন্য সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে নিচে দেওয়া হলোঃ
IISER কলকাতায় নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতা
- পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট-1
- প্রকল্প শিরোনাম: Multimodal Photocatalytic Therapy Based on NIR-Active Perovskite-Peptide Nanocomposites for Hard-To-Treat Lung Biofilm Infections
- পদ সংখ্যা: 1
- চাকরির ধরন: অস্থায়ী, প্রকল্পের সময়সীমার সঙ্গে সমাপতিত
- আবেদন পদ্ধতি: ইমেল
আরো পড়ুন: SBI ১১২ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
প্রার্থীর জন্য আবশ্যক M.Sc ডিগ্রি থাকতে হবে জীববিজ্ঞান বা রসায়ন সংশ্লিষ্ট কোনো বিষয় থেকে, যেমন: বায়োটেকনোলজি, জুলজি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি বা সিন্থেটিক কেমিস্ট্রি। জাতীয় স্তরের পরীক্ষা যেমন NET, GATE বা সমমানের অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
এই পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারিত হয়েছে। তবে, সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সসীমা কিছুটা শিথিল হতে পারে।
আরো পড়ুন: IIT খড়গপুরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বেতন বিস্তারিত তথ্য
প্রজেক্ট অ্যাসোসিয়েট-1 পদের জন্য মাসিক বেতন ₹৩১,০০০ নির্ধারিত হয়েছে। এছাড়াও প্রযোজ্য নিয়ম অনুযায়ী হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাদের কভার লেটার, বিস্তারিত সিভি এবং কাজের অভিজ্ঞতা একসাথে একটাই PDF ফাইলে তৈরি করবেন। এরপর এটি ইমেইলের dbs.hpilab@gmail.com করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৫। শুধুমাত্র শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আলাদা করে জানানো হবে।
আরো পড়ুন: সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে চাকরির সুবর্ণ সুযোগ
গুরুত্বপূর্ণ তারিখ
এই প্রকল্পের জন্য আবেদন এবং নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিম্নরূপঃ
- আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৫
- সাক্ষাৎকার: অক্টোবরের ৩য় সপ্তাহ (শর্টলিস্ট হওয়া প্রার্থীদের জন্য)
- পদে যোগদানের সম্ভাব্য তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
অফিসিয়াল সোর্স
প্রার্থীরা প্রকল্প এবং আবেদন সংক্রান্ত আরও তথ্য সরকারি বা অফিসিয়াল সোর্স থেকে জানতে পারেন। গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং তথ্যসূত্র নিচে দেওয়া হলোঃ
- অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – এখানে ক্লিক করুন
- বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন – এখানে ক্লিক করুন
জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল
FAQs – IISER কলকাতায় নিয়োগ ২০২৫
প্রশ্ন: অফিসিয়াল বিজ্ঞপ্তি কোথায় পাওয়া যাবে?
উত্তর: IISER কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে http://www.iiserkol.ac.in
প্রশ্ন: IISER কলকাতায় কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে?
উত্তর: প্রজেক্ট অ্যাসোসিয়েট-1 পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রশ্ন: আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: M.Sc ডিগ্রি থাকতে হবে জীববিজ্ঞান বা রসায়ন সংশ্লিষ্ট বিষয়ে।
প্রশ্ন: পদসংখ্যা কত?
উত্তর: শুধুমাত্র ১টি পদ খালি রয়েছে।
প্রশ্ন: চাকরির ধরন কী?
উত্তর: এটি একটি অস্থায়ী পদ, প্রকল্পের মেয়াদের সাথে সীমিত থাকবে।
প্রশ্ন: আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: ১০ অক্টোবর ২০২৫।