রেল মন্ত্রকের অধীনে পরিচালিত এবং ‘নবরত্ন’ মর্যাদাপ্রাপ্ত IRCON INTERNATIONAL LIMITED, ২০২৫ সালের জন্য এক বর্ষব্যাপী অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ কর্মসূচির জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৫ জুলাই ২০২৫ তারিখে (বিজ্ঞপ্তি নম্বর: A01/2025)। এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, স্টাইপেন্ড, বয়সসীমা ও আরও গুরুত্বপূর্ণ তথ্য, যা আগ্রহী প্রার্থীদের সহায়তা করবে সঠিকভাবে আবেদন করতে।

সংক্ষেপে নিয়োগের বিবরণ
- প্রতিষ্ঠান: IRCON INTERNATIONAL LIMITED (একটি ভারত সরকারের উদ্যোগ)
- মন্ত্রণালয়: রেল মন্ত্রক
- পদের নাম: Graduate Apprentice ও Technician (Diploma) Apprentice
- মোট পদসংখ্যা: ৩০টি (Graduate: ২০, Diploma: ১০)
- চুক্তির মেয়াদ: ১ বছর
শিক্ষাগত যোগ্যতা
Graduate Apprentice পদের জন্য যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির উপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর Technician (Diploma) Apprentice পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে। যাঁরা এখনও ফাইনাল রেজাল্ট পায়নি বা ব্যাক পেপার আছে, তাঁরা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র ২০২২ সালের ১ জুলাই থেকে তারপরে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১ জুলাই অনুযায়ী কমপক্ষে ১৮ বছর আর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর আর OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য ৩ বছর পর্যন্ত ছাড় আছে।
স্টাইপেন্ড
Graduate Apprentice পদের জন্য প্রতি মাসে ₹১০,০০০ আর Diploma Apprentice পদের জন্য ₹৮,৫০০ করে স্টাইপেন্ড দেওয়া হবে। এর মধ্যে নির্দিষ্ট একটা অংশ DBT (Direct Benefit Transfer)-র মাধ্যমে সরাসরি প্রার্থীর অ্যাকাউন্টে যাবে।
আবেদন প্রক্রিয়া
প্রথমে প্রার্থীদের mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে “Student” হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে আর একটা ইউনিক রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে। তারপর ircon.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে। ফর্ম সাবমিট করার পর তার প্রিন্টআউট নিয়ে সব দরকারি ডকুমেন্টস সহ নিচে দেওয়া ঠিকানায় পোস্ট করতে হবে। অনলাইনের সাথে সাথে এই হার্ড কপি পাঠানোও বাধ্যতামূলক।
ঠিকানা:
JGM/HRM, IRCON INTERNATIONAL LIMITED
C-4, District Centre, Saket, New Delhi – 110017
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের নির্বাচিত করা হবে শুধুমাত্র তাদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে। যাদের নাম শর্টলিস্ট হবে, তাদের ইমেল ও IRCON-এর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
অফিসিয়াল সোর্সেস –
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক