সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় (MoRTH) সম্প্রতি জানিয়েছে যে, এখন থেকে সকল গাড়ির মালিক এবং ড্রাইভিং লাইসেন্স ধারকদের জন্য তাদের নিবন্ধিত গাড়ি ও লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার লিংক বা আপডেট করা বাধ্যতামূলক। এ বিষয়ে সকল যানবাহনের মালিক (All Vehicle Owners) এবং লাইসেন্স হোল্ডারদের (License Holders) SMS এর মাধ্যমে জানানো হচ্ছে বা হয়েছে। এর ফলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নোটিশ, ট্রাফিক চালান সংক্রান্ত বার্তা কিংবা গাড়ি সম্পর্কিত তথ্য সরাসরি মোবাইল ফোনে পাওয়া যাবে।

আগে যেকোনো পরিবর্তন বা আপডেটের জন্য আরটিও অফিসে যেতে হতো, কিন্তু এখন এই প্রক্রিয়া অনলাইনেই সহজে সম্পন্ন করা সম্ভব। এতে সময় বাঁচবে এবং নাগরিকদের জন্য সেবাও আরও সহজলভ্য হবে। শুধু কয়েকটি ধাপ অনুসরণ করলেই বাড়িতে বসে গাড়ি বা লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা যাবে।
আরো পড়ুন: EWS সার্টিফিকেট কীভাবে করবেন? জেনে নিন সহজ উপায়
গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিংক কেন বাধ্যতামূলক?
MoRTH স্পষ্ট জানিয়েছে যে, মোবাইল নাম্বার লিংক ছাড়া ভবিষ্যতে গাড়ির তথ্য বা লাইসেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি পাওয়া যাবে না। গাড়ির মালিকেরা মোবাইল নাম্বার যুক্ত করলে একদিকে তাদের তথ্য নিরাপদ থাকবে, অন্যদিকে প্রয়োজনে ট্রাফিক বিভাগ বা সরকারী দপ্তরের জরুরি বার্তাও সরাসরি পৌঁছে যাবে। এর ফলে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি নাগরিক সেবার মানও উন্নত হবে।
গাড়ির সাথে মোবাইল নাম্বার লিংক করার অনলাইন প্রক্রিয়া
গাড়ির তথ্যের সাথে মোবাইল নাম্বার লিংক করতে হলে প্রথমে parivahan.gov.in এ যেতে হবে। সেখানে গাড়ির তথ্য, আধার নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করলে একটি OTP আসবে। সেটি বসিয়ে সাবমিট করলেই নাম্বার আপডেট হয়ে যাবে। ফলে আপনার নিবন্ধিত গাড়ির সব তথ্যের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকবে এবং যেকোনো প্রয়োজনীয় নোটিশ সহজে আপনার ফোনে পৌঁছে যাবে।
আরো পড়ুন: WB Digitize Caste Certificate – পুরানো কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করার সহজ পক্রিয়া
গাড়ির সাথে মোবাইল নাম্বার লিংক করার ধাপগুলি:
- প্রথমে parivahan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- সেখানে গিয়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখে Validate বাটনে ক্লিক করুন।
- এরপর আধার কার্ড নাম্বার, আধারে দেওয়া নাম এবং মোবাইল নাম্বার লিখে Verify বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে একটি OTP আসবে, সেটি লিখে Submit করুন।
ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিংক করার অনলাইন প্রক্রিয়া
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমে parivahan.gov.in এ গিয়ে লাইসেন্স নাম্বার, জন্ম তারিখ ও রাজ্য নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর আধার নাম্বার দিয়ে OTP ভেরিফাই করলে আপনার তথ্য আসবে। সেখান থেকে পুরনো নাম্বার পরিবর্তন করে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। সর্বশেষে OTP দিয়ে ফাইনাল সাবমিট করলে লাইসেন্সের সঙ্গে আপনার নতুন মোবাইল নাম্বার যুক্ত হয়ে যাবে।
আরো পড়ুন: অনলাইনে গ্রাম পঞ্চায়েতের ৭ ধরনের সার্টিফিকেট, জানুন আবেদন থেকে ডাউনলোড পর্যন্ত ধাপ
ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিংক করার ধাপগুলি:
- প্রথমে parivahan.gov.in অফিসিয়াল পোর্টালে যান।
- সেখানে আপনার Driving Licence নাম্বার, জন্ম তারিখ, রাজ্য ও ক্যাপচা কোড লিখে Submit করুন।
- পরবর্তী পেজে আধার নাম্বার দিন এবং মোবাইলে আসা OTP ভেরিফাই করুন।
- এরপর আধারের তথ্য চলে আসবে, সেখানে Submit বাটনে ক্লিক করুন।
- এবার দেখবেন আপনার লাইসেন্সের তথ্যের সাথে মোবাইল নাম্বার যুক্ত আছে কিনা।
- মোবাইল নাম্বার পরিবর্তন বা নতুন নাম্বার যুক্ত করতে চাইলে পাশে থাকা Proceed বাটনে ক্লিক করুন।
- নতুন মোবাইল নাম্বার লিখে Send OTP চাপুন।
- মোবাইলে পাওয়া OTP লিখে Final Submit করুন।
RTO অফিসে না গিয়েও হবে সব কাজ
আগে এই ধরনের পরিবর্তনের জন্য আরটিও অফিসে ঘুরতে হতো, কিন্তু এখন অনলাইনে মাত্র কয়েক মিনিটেই প্রক্রিয়াটি শেষ করা সম্ভব। ফলে সাধারণ মানুষ যেমন সময় বাঁচাতে পারছেন, তেমনি সার্ভিস আরও সহজলভ্য হচ্ছে। সরকারের এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার পথে এক বড় পদক্ষেপ।
গাড়ির সাথে মোবাইল নাম্বার আপডেট/লিঙ্ক: vahan.parivahan.gov.in
ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট/পরিবর্তন/লিঙ্ক: sarathi.parivahan.gov.in