মুসকান স্কলারশিপ ২০২৫-এর জন্য অনলাইন আবেদন শুরু, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা সুযোগ

Valvoline Cummins Private Ltd. (VCPL) নামক একটি যৌথ সংস্থা কমার্শিয়াল ড্রাইভার, মেকানিক এবং আর্থিকভাবে দুর্বল (EWS) পরিবারের ছেলেমেয়েদের জন্য মুসকান স্কলারশিপ ২০২৫-২৬ চালু করেছে। এই স্কলারশিপের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়া ছাত্রছাত্রীদের বছরে সর্বোচ্চ ₹১২,০০০ পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে, যাতে তারা পড়াশোনার খরচ (যেমন টিউশন ফি, বই, ইউনিফর্ম, স্টেশনারি ইত্যাদি) নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন এবং নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে, যার বিস্তারিত এই নিবন্ধে দেওয়া আছে।

MUSKAAN-SCHOLARSHIP-2025-26
MUSKAAN-SCHOLARSHIP-2025-26

স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ

  • স্কলারশিপের নাম: Muskaan Scholarship Program 2.0 (2025-26)
  • প্রদানকারী সংস্থা: Valvoline Cummins Private Ltd. (VCPL)
  • উদ্দেশ্য: ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত পড়ুয়াদের একাডেমিক খরচে সাহায্য করা
  • স্কলারশিপ পরিমাণ: সর্বোচ্চ ₹১২,০০০
  • অতিরিক্ত সুবিধা: মেন্টরশিপ ও রোড সেফটি সেশন

এই স্কলারশিপ কারা দিচ্ছে?

এই স্কলারশিপটি দিচ্ছে Valvoline Cummins Private Ltd. (VCPL) – একটি যৌথ সংস্থা যা Valvoline International Inc. এবং Cummins India Ltd.-এর পার্টনারশিপে তৈরি। তারা ভারতের অন্যতম দ্রুতবর্ধমান লুব্রিকেন্ট প্রস্তুতকারী সংস্থা এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে এই স্কলারশিপ চালু করেছে।

স্কলারশিপের যোগ্যতা কী কী?

মুসকান স্কলারশিপের জন্য আবেদনকারীকে অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়তে হবে এবং পূর্ব, উত্তর-পূর্ব বা দক্ষিণ ভারতের অন্তর্ভুক্ত রাজ্যের (যেমন পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ওড়িশা, তামিলনাড়ু ইত্যাদি) বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কমার্শিয়াল ড্রাইভার, মেকানিকের সন্তান অথবা EWS (Economically Weaker Section) শ্রেণির হতে হবে। আগের ক্লাসে কমপক্ষে ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক এবং EWS শ্রেণির ক্ষেত্রে পরিবারের মোট বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে। Valvoline Cummins বা তাদের পার্টনার সংস্থার কর্মীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।

স্কলারশিপ কারা পাবে?

এই স্কলারশিপ মূলত সেই ছাত্রছাত্রীদের জন্য, যারা আর্থিকভাবে দুর্বল, কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে চায়। বিশেষ করে কমার্শিয়াল ড্রাইভার বা মেকানিকের সন্তান বা EWS শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা পূর্ব, দক্ষিণ বা উত্তর-পূর্ব ভারতের রাজ্যে থাকেন এবং ক্লাস ৯-১২-এ পড়েন, তারাই এই স্কলারশিপের জন্য যোগ্য।

কিভাবে আবেদন করবেন?

Muskaan Scholarship 2025-26-এর জন্য আবেদন দুটি উপায়ে করা যায়। প্রথমত, Buddy4Study ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার বা লগইন করে অনলাইন ফর্ম পূরণ করে আবেদন করা যায়। দ্বিতীয়ত, সরাসরি আধিকারিক ওয়েবসাইট muskaan.synergieinsights.in -এ গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করে Final Muskaan Scholarship Application Form 2025-26 পূরণ করে সাবমিট করতে হবে। উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হয় এবং সব তথ্য সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. পরিচয়পত্র – আধার কার্ড
  2. বর্তমান বছরে ভর্তি হওয়ার প্রমাণ – ফি রসিদ/ভর্তি চিঠি/আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট
  3. আগের ক্লাসের মূল নম্বরপত্র
  4. অভিভাবকের পেশার প্রমাণ (একটি বেছে নিতে হবে):
    • ড্রাইভারের জন্য Commercial Driving Licence
    • শ্রমিক কার্ড
    • এমপ্লয়ারের কনফার্মেশন লেটার বা সেল্ফ ডিক্লারেশন
  5. EWS ক্যাটাগরির জন্য পরিবারের আয় প্রমাণ (একটি):
    • গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত আয় সার্টিফিকেট
    • SDM/DM/CO/তহসিলদার এর সার্টিফিকেট
    • শেষ ৩ মাসের স্যালারি স্লিপ বা ITR কপি
  6. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত
  7. পাসপোর্ট সাইজ ছবি

নোট: যেসব পরিবার ইনস্টিটিউটে ফি জমা দিতে পারছে না, তারা ফি লেটার জমা দিয়ে আগেই স্কলারশিপের টাকা পেতে পারে। তবে পরে চূড়ান্ত রসিদ জমা দিতে হবে অনলাইন সিস্টেমে।

আবেদনের শেষ তারিখ: ৩০শে সেপ্টেম্বর ২০২৫

অফিসিয়াল সোর্সেস –

যারা এই স্কলারশিপের জন্য যোগ্য, তারা যেন সময় নষ্ট না করে দ্রুত আবেদন করেন। ডকুমেন্টগুলি আগে থেকে প্রস্তুত রাখুন এবং ফর্ম সাবধানে পূরণ করুন। পড়াশোনায় এগিয়ে যেতে এই স্কলারশিপ হতে পারে এক নতুন সম্ভাবনার দরজা।

Leave a Comment