জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT) ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর 10/65/2017-NCLT(Pt.II)। এই বিজ্ঞপ্তি NCLT-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.nclt.gov.in-এ প্রকাশিত হয়েছে।

ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT) ২০২৫ সালে বিভিন্ন বেঞ্চে রিসার্চ অ্যাসোসিয়েট (LRA) নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT) ২০২৫ সালে বিভিন্ন বেঞ্চে রিসার্চ অ্যাসোসিয়েট (LRA) নিয়োগের জন্য ঘোষণা করেছে। প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান তথ্যগুলো এখানে সহজভাবে তুলে ধরা হলো।
NCLT রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর:10/65/2017-NCLT(Pt.II)
- নিয়োগকারী সংস্থা: ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT)
- পদের নাম: Law Research Associate (LRA)
- বেঞ্চের অবস্থান: কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি এবং আরো অন্যান্য জায়গায়
- চুক্তির ধরন: সম্পূর্ণ চুক্তিভিত্তিক, সর্বাধিক ৩ বছর
- আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র অনলাইনের মাধ্যমে
আরো পড়ুন: সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে চাকরির সুবর্ণ সুযোগ
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
প্রার্থীদের ল’ রিসার্চ অ্যাসোসিয়েট (LRA) পদের জন্য প্রার্থীর অবশ্যই আইন বিষয়ে স্নাতক (LLB বা ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স) সম্পন্ন করতে হবে এবং ডিগ্রিতে সর্বনিম্ন ৫০% মার্কস থাকতে হবে। যারা শেষ দুই বছরের মধ্যে আইন ডিগ্রি পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
প্রার্থীর Law Research Associate পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। অর্থাৎ, আবেদন করার সময় ৩০ বছরের বেশি বয়স হলে প্রার্থী এই পদের জন্য যোগ্য হবেন না।
আরো পড়ুন: AIIMS কল্যাণীতে ফিল্ড ইনভেস্টিগেটর পদে আবেদন শুরু! বেতন ৩০,০০০ টাকা
পারিশ্রমিক বিস্তারিত তথ্য
এই পদের জন্য নিবাচিত প্রার্থীদের জন্য মাসিক পারিশ্রমিক ৬০,০০০ টাকা নির্ধারিত হয়েছে। তবে নয়া দিল্লি বেঞ্চে পারিশ্রমিক হবে ৮০,০০০ টাকা। এ ছাড়া কোনও ভাতা, বাসস্থান সুবিধা বা অতিরিক্ত অর্থ প্রদান করা হবে না।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন ফর্মের লিঙ্ক: এখানে ক্লিক করুন। আবেদন করার সময় প্রার্থীকে সঠিক তথ্য পূরণ, সিভি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আপলোড করতে হবে। শেষ তারিখ ২২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা। অনলাইনের বাইরে জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য নয়।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের এই পদের জন্য নির্বাচন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে কোম্পানি আইন, ইনসোলভেন্সি ব্যাংক্রাপ্সি কোড এবং অন্যান্য সম্পর্কিত আইনের জ্ঞান যাচাই করা হবে। এরপর সাক্ষাৎকার নেওয়া হবে, যেখানে প্রার্থীর গবেষণা দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সাধারণ আইনি জ্ঞান মূল্যায়ন করা হবে। শুধুমাত্র শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আরো পড়ুন: NHIDCL নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি: ৩৪ শূন্যপদে জন্য আবেদন করুন!
গুরুত্বপূর্ণ তারিখ
ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT) ২০২৫ সালে Law Research Associate জন্য আবেদন শুরু এবং শেষের সময় নির্ধারিত হয়েছে। প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
- নোটিফিকেশন প্রকাশের তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা
- অনলাইন ফর্ম বন্ধ হবে: ২২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা
- লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ: পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে
অফিসিয়াল সোর্স
প্রার্থীদের সব ধরনের তথ্যের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় সকল তথ্য এবং বিজ্ঞপ্তি শুধুমাত্র ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT) এর অফিসিয়াল সূত্র থেকে পাওয়া যাবে। প্রার্থীদের উচিত কেবল নিম্নলিখিত অফিসিয়াল লিঙ্ক ও সোর্স ব্যবহার করা:
জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল
FAQs – ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনাল নিয়োগ ২০২৫
প্রশ্ন: এই নিয়োগ কি স্থায়ী নাকি চুক্তিভিত্তিক?
উত্তর: এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ, সর্বাধিক ৩ বছরের জন্য।
প্রশ্ন: কে আবেদন করতে পারবে?
উত্তর: যারা আইন বিষয়ে স্নাতক (LLB বা ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স) সম্পন্ন করেছেন এবং গত ২ বছরের মধ্যে ডিগ্রি অর্জন করেছেন, তারা আবেদন করতে পারবেন।
প্রশ্ন: বয়সসীমা কত?
উত্তর: আবেদন করার সময় প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে।
প্রশ্ন: বেতন কত?
উত্তর: মাসিক পারিশ্রমিক সাধারণ বেঞ্চে ₹60,000 এবং নয়া দিল্লি বেঞ্চে ₹80,000 নির্ধারিত।
প্রশ্ন: আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।