ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি NHAI অফিসিয়াল ওয়েবসাইট http://www.nhai.gov.in-এ প্রকাশিত হয়েছে।

এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন আহ্বান করেছে। এখানে মোট ৮৪টি শূন্যপদে নিয়োগের পদগুলো হলো – ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, অ্যাকাউন্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে NHAI-এর সরকারি ওয়েবসাইট http://www.nhai.gov.in-এ।
NHAI নিয়োগ 2025 বিজ্ঞপ্তি
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সম্প্রতি বিভিন্ন বিভাগে মোট ৮৪টি শূন্যপদ পূরণের উদ্দেশ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সারা দেশজুড়ে প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করবে। নিচে এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে তুলে ধরা হলোঃ–
NHAI নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা নাম: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)
- মোট শূন্যপদ: ৮৪টি
- পদের নাম: ডেপুটি ম্যানেজার, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, অ্যাকাউন্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার
- আবেদন পদ্ধতি: অনলাইন
- নিয়োগ প্রক্রিয়া: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), সাক্ষাৎকার বা স্কিল টেস্ট (পদ অনুযায়ী)
- অফিসিয়াল ওয়েবসাইট: http://www.nhai.gov.in
আরো পড়ুন: MECON Ltd-এর বিভিন্ন শূন্যপদে চাকরির সুযোগ, আজই জানুন বিস্তারিত!
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
NHAI নিয়োগ ২০২৫-এ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয়েছে। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে হবে। নিচে পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলোঃ
- ডেপুটি ম্যানেজার (Finance & Accounts): নিয়মিত কোর্সে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি থাকতে হবে।
- লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- জুনিয়র ট্রান্সলেশন অফিসার: হিন্দি ও ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি সহ অনুবাদে ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অ্যাকাউন্ট্যান্ট: স্নাতক ডিগ্রির সঙ্গে সিএ (CA) বা সিএমএ (CMA) ইন্টারমিডিয়েট পাশ হতে হবে।
- স্টেনোগ্রাফার: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ৮০ শব্দ প্রতি মিনিট গতিতে ইংরেজি বা হিন্দিতে শর্টহ্যান্ড লেখার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
NHAI নিয়োগ ২০২৫-এর জন্য প্রার্থীদের নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। নিচে পদভিত্তিক সর্বাধিক বয়সসীমা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ছাড়ের বিবরণ দেওয়া হলোঃ
- ডেপুটি ম্যানেজার (Finance & Accounts): সর্বাধিক বয়স ৩০ বছর
- লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: সর্বাধিক বয়স ৩০ বছর
- জুনিয়র ট্রান্সলেশন অফিসার: সর্বাধিক বয়স ৩০ বছর
- অ্যাকাউন্ট্যান্ট: সর্বাধিক বয়স ৩০ বছর
- স্টেনোগ্রাফার: সর্বাধিক বয়স ২৮ বছর
বয়সে ছাড় (সরকারি নিয়ম অনুযায়ী):
- এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর পর্যন্ত
- ওবিসি (নন ক্রিমি লেয়ার) প্রার্থীদের জন্য ৩ বছর পর্যন্ত
- PwBD প্রার্থীদের জন্য সর্বাধিক ১০ থেকে ১৫ বছর পর্যন্ত
- NHAI-তে কর্মরত প্রার্থীদের জন্য সর্বাধিক ৪০ বছর পর্যন্ত (শর্তসাপেক্ষে)
আরো পড়ুন: RRB NTPC Undergraduate বিজ্ঞপ্তি ২০২৫: মোট ৩০৫০ শূন্যপদে জন্য আবেদন প্রক্রিয়া শুরু!
বেতন কাঠামো
NHAI নিয়োগ ২০২৫-এ নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পদে কেন্দ্রীয় সরকারের বেতন স্কেল অনুযায়ী বেতন প্রদান করা হবে। নিচে পদভিত্তিক বেতন স্কেল উল্লেখ করা হলোঃ
- ডেপুটি ম্যানেজার (Finance & Accounts): লেভেল-১০, ₹56,100 – ₹1,77,500 প্রতি মাসে
- লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: লেভেল-৬, ₹35,400 – ₹1,12,400 প্রতি মাসে
- জুনিয়র ট্রান্সলেশন অফিসার: লেভেল-৬, ₹35,400 – ₹1,12,400 প্রতি মাসে
- অ্যাকাউন্ট্যান্ট: লেভেল-৫, ₹29,200 – ₹92,300 প্রতি মাসে
- স্টেনোগ্রাফার: লেভেল-৪, ₹25,500 – ₹81,100 প্রতি মাসে
আবেদন প্রক্রিয়া
NHAI নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইন মোডে গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nhai.gov.in-এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রথমে প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। শেষে নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন ফ্রি
NHAI নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। ফি অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং ব্যবহার করে প্রদান করা যাবে। নিচে বিভাগভিত্তিক আবেদন ফি-এর বিবরণ দেওয়া হলোঃ
- সাধারণ (UR)/ওবিসি (OBC)/ইডব্লিউএস (EWS): ₹৫০০
- এসসি (SC)/এসটি (ST)/PwBD প্রার্থী: কোনো ফি প্রযোজ্য নয় (ফ্রি)
- মহিলা প্রার্থী: ফি থেকে সম্পূর্ণ মুক্ত
- পেমেন্ট পদ্ধতি: শুধুমাত্র অনলাইন (Debit/Credit Card বা Net Banking)
নির্বাচন প্রক্রিয়া
NHAI নিয়োগ ২০২৫-এর জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়) এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় হবে তারপর উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে সাক্ষাৎকার বা স্কিল টেস্টের জন্য ডাকা হবে এবং সবশেয়ে নথি যাচাই (Document Verification)-এর ভিত্তিতে চলবে। সব পর্যায়ে প্রার্থীদের পারফরম্যান্স অনুযায়ী মেরিট তালিকা প্রকাশ করা হবে।
আরো পড়ুন: SEBI কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি: মোট ১১০ শূন্যপদের জন্য এখনই আবেদন করুন
গুরুত্বপূর্ণ তারিখ
NHAI নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে উল্লেখ করা হলো:-
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
- অনলাইন আবেদন শুরু তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
- আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
- লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: জানুয়ারি ২০২৬ (পরবর্তীতে জানানো হবে)
- ফলাফল প্রকাশের তারিখ: শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে
অফিসিয়াল সোর্স
NHAI নিয়োগ ২০২৫ সম্পর্কিত সমস্ত তথ্য, আবেদন ফর্ম, এবং অফিসিয়াল আপডেট শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করেন এবং নিচে দেওয়া দেওয়া লিংকগুলি দেখেতে পারেন:-
- বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন – এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – এখানে ক্লিক করুন
এই লেখাটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখিত সমস্ত তথ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। তবে সময়ে সময়ে অফিসিয়াল নোটিশে পরিবর্তন আসতে পারে। তাই আবেদন করার আগে প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যেন তারা অবশ্যই NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.nhai.gov.in-এ গিয়ে সর্বশেষ বিজ্ঞপ্তি ও নির্দেশিকা ভালোভাবে পড়ে নেন।