পাওয়ারগ্রিড কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগ চলছে – এখনি আবেদন করুন!

WhatsApp চ্যানেলTelegram চ্যানেল

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (POWERGRID) ২৩ অক্টোবর ২০২৫ তারিখে অফিসার ট্রেইনি (আইন) পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি POWERGRID-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.powergrid.in-এ প্রকাশিত হয়েছে।

POWERGRID Officer Trainee Law Recruitment 2025
POWERGRID Officer Trainee Law Recruitment 2025

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ারগ্রিড) ২০২৫ সালে আইন বিভাগের জন্য অফিসার ট্রেইনি (আইন) পদে আবেদন আহ্বান করেছে। এই পদে মোট ৭টি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, এরপর Officer (Law) পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে।

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বিজ্ঞপ্তি ২০২৫

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (POWERGRID) ২০২৫ সালে অফিসার ট্রেইনি পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের সব গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় নির্দেশিকা ধাপে ধাপে নিম্নে উপস্থাপন করা হলো:-

পাওয়ারগ্রিড অফিসার ট্রেইনি নিয়োগ ২০২৫ — সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (POWERGRID)
  • পদের নাম: অফিসার ট্রেইনি (আইন)
  • মোট শূন্যপদ: ৭
  • আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র অনলাইনে POWERGRID ওয়েবসাইটে

আরো পড়ুন: বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন আজই!

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

প্রার্থীর অবশ্যই পূর্ণকালীন ৩ বছরের LLB অথবা ৫ বছরের Integrated Law/LLB কোর্সে পাশ হতে হবে। এই শিক্ষাগত কোর্সে প্রার্থীকে কমপক্ষে ৬০% মার্কস বা সমমানের CGPA অর্জন করতে হবে। SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য এই মার্কসের প্রয়োজন ৪৫% পর্যন্ত ছাড়পত্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভারতের স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত হতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে, যা ০৫.১২.২০২৫ তারিখ অনুযায়ী গণনা করা হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কিছু প্রার্থীর জন্য বয়সে ছাড় রয়েছে।

আরো পড়ুন: IRCTC নতুন কর্মী নিয়োগ – মাসিক বেতন 30,000 টাকা, সরাসরি ইন্টারভিউ মাধ্যেমে আবেদন করুন!

বেতন কাঠামো

অফিসার ট্রেইনি (আইন) পদে নির্বাচিত প্রার্থী প্রথমে প্রশিক্ষণকালে বেসিক ৪০,০০০ টাকা পাবে, সাথে IDA, HRA এবং অন্যান্য পার্কস যুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রার্থী Officer (Law) হিসেবে নিয়োগ পাবেন, যেখানে বেতন স্কেল হবে ₹৫০,০০০–১,৬০,০০০ (IDA)। এছাড়াও PF, গ্র্যাচুইটি, পেনশন, মেডিক্যাল সুবিধা, কোম্পানি হাউজিং/ HRA, পারফরম্যান্স বোনাসসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই CLAT ২০২৬ (PG Admission)-এ রেজিস্ট্রেশন করতে হবে। POWERGRID-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.powergrid.in-এ ১৪ নভেম্বর ২০২৫ থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি প্রদান এবং প্রয়োজনীয় সকল নথি আপলোড করা আবশ্যক।

আবেদন ফ্রি

Officer Trainee (Law) পদের জন্য আবেদন ফি প্রার্থীর জন্য ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য আবেদন ফি মুক্ত। ফি অনলাইনের মাধ্যমে Credit Card, Debit Card অথবা Net Banking ব্যবহার করে জমা দিতে হবে। আবেদন ফি ফেরতযোগ্য নয়, তাই সাবধানে জমা দিতে হবে।

  • সাধারণ প্রার্থী: ৫০০ টাকা
  • SC/ST/PwBD প্রার্থী: ফি নেই
  • পেমেন্ট: অনলাইন (ক্রেডিট/ডেবিট/নেট ব্যাংকিং)
  • ফি ফেরতযোগ্য নয়

নির্বাচন প্রক্রিয়া

এই পদের জন্য প্রার্থীদের নির্বাচনের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে CLAT ২০২৬ (PG Admission)-এর স্কোরের ভিত্তিতে প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর গ্রুপ ডিসকাশন (GD) এবং ব্যক্তিগত সাক্ষাৎকার (Personal Interview) নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে Pre-employment Medical Examination-এ উত্তীর্ণ হতে হবে। CLAT, সাক্ষাৎকার ও মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

আরো পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি! জানুন বিস্তারিত এবং বেতন কত

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর ও শেষ তারিখ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিচে তারিখগুলি ধাপে ধাপে দেওয়া হলো

  • CLAT ২০২৬ অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ০১.০৮.২০২৫
  • CLAT ২০২৬ অনলাইন আবেদন শেষ: ৩১.১০.২০২৫
  • POWERGRID অনলাইন আবেদন শুরু: ১৪.১১.২০২৫ (১৭:০০ ঘণ্টা)
  • POWERGRID অনলাইন আবেদন শেষ: ০৫.১২.২০২৫ (২৩:৫৯ ঘণ্টা)
  • যোগ্যতার হিসাবের জন্য কাট-অফ তারিখ: ০৫.১২.২০২৫

অফিসিয়াল সোর্সেস

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য PGCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিচে সরাসরি লিঙ্ক দেওয়া হলো:

Facebook চ্যানেলFacebook পেজ

এই নিবন্ধটি POWERGRID-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীদের নিয়মিতভাবে POWERGRID-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.powergrid.in চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading