জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এমএ ও এমএসসি ভর্তি ২০২৫: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমএ ও এমএসসি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা অফিসিয়াল ওয়েবসাইট http://14.139.217.88/ -এ পাওয়া যাচ্ছে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে ওপেন কোটার আসনের ভিত্তিতে হবে।

বিজ্ঞপ্তিতে আসন সংখ্যা, যোগ্যতা, মেধাতালিকা তৈরির নিয়ম, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমএ ও এমএসসি ভর্তি ২০২৫ (ওপেন কোটা) আসন সংখ্যা
| কোর্স | UR | SC | ST | OBC-A | OBC-B | EWS |
|---|---|---|---|---|---|---|
| বাংলা | 2 | 8 | 2 | 2 | 2 | 2 |
| ইংরেজি | 8 | 2 | 3 | 4 | 3 | 2 |
| হিন্দি | 2 | 7 | 1 | 4 | 3 | 3 |
| ইতিহাস | 8 | 10 | 0 | 4 | 3 | 2 |
| দর্শন | 9 | 4 | 1 | 2 | 1 | 1 |
| রাষ্ট্রবিজ্ঞান | 18 | 9 | 2 | 4 | 3 | 2 |
| পারফর্মিং আর্টস | 1 | 4 | 0 | 1 | 1 | 3 |
| সমাজবিজ্ঞান | 8 | 7 | 2 | 3 | 2 | 3 |
| লাইফ সায়েন্সেস | 7 | 8 | 2 | 7 | 5 | 4 |
| রসায়ন | 13 | 8 | 3 | 4 | 3 | 2 |
| অ্যাপ্লাইড ইকোনমিক্স | 5 | 8 | 2 | 4 | 2 | 3 |
| ভূগোল | 5 | 4 | 1 | 4 | 2 | 3 |
| অ্যাপ্লাইড জিওলজি | 6 | 5 | 2 | 3 | 2 | 2 |
| গণিত | 5 | 8 | 1 | 4 | 3 | 3 |
| পদার্থবিদ্যা | 18 | 9 | 3 | 4 | 3 | 2 |
| পরিসংখ্যান | 8 | 7 | 2 | 3 | 2 | 2 |
| বায়োটেকনোলজি | 11 | 5 | 1 | 2 | 1 | 2 |
| মলিকুলার মাইক্রোবায়োলজি | 11 | 5 | 1 | 2 | 1 | 2 |
| ভাইরোলজি ও ইমিউনোলজি | 5 | 2 | 1 | 1 | 1 | 1 |
| অ্যাস্ট্রোফিজিক্স | 8 | 4 | 1 | 2 | 1 | 2 |
যোগ্যতা
এবারের ভর্তির জন্য আলাদা করে কোনো বয়সের বাঁধা নেই। তবে অবশ্যই ২০২৪ বা তার পরে গ্র্যাজুয়েশন (অনার্স/মেজর) পাশ করতে হবে। বেশিরভাগ বিষয়ে ন্যূনতম CGPA ৪.০ লাগবে। কিছু বিষয়ে বাড়তি শর্ত আছে যেমন Applied Economics-এ ১০+২ ক্লাসে গণিতে কমপক্ষে ৮০% থাকতে হবে। আবার Biotechnology, Molecular Microbiology আর Virology & Immunology পড়তে চাইলে গ্র্যাজুয়েশনে Chemistry GE/Minor হিসেবে থাকা চাই। আর Astrophysics-এ ভর্তি হতে হলে অনার্স অবশ্যই Physics বা Astrophysics-এ হতে হবে।
আরো পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের MCA কোর্সে ভর্তি – আবেদনের নিয়ম জানুন
মেধাতালিকা তৈরির নিয়ম
মেধাতালিকা সম্পূর্ণভাবে অ্যাকাডেমিক স্কোর এর ভিত্তিতে তৈরি হবে।
- ৬০% ওজন দেওয়া হবে অনার্স/মেজর বিষয়ের নম্বর (CGPA)-কে
- ৪০% ওজন দেওয়া হবে উচ্চমাধ্যমিকের (10+2) সর্বোত্তম চারটি বিষয়ে প্রাপ্ত নম্বরকে
- বিশেষ কোর্স (যেমন Applied Economics)-এর ক্ষেত্রে গণিতের নম্বর ধরা হবে।
যদি দুই প্রার্থীর একই র্যাঙ্ক আসে, তবে প্রথমে অনার্সের CGPA, পরে গ্র্যাজুয়েশনের সামগ্রিক CGPA, তাতেও সমতা থাকলে উভয় প্রার্থীকে একই র্যাঙ্ক দেওয়া হবে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমএ ও এমএসসি ভর্তি ২০২৫ – সংরক্ষণ নীতি
SC, ST, OBC আর EWS কোটার আসন শুধু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাখা আছে। তার জন্য বৈধ কাস্ট বা ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, যা অবশ্যই রাজ্য সরকারের অনুমোদিত কর্তৃপক্ষ থেকে বানানো থাকতে হবে। PwD কোটার ক্ষেত্রে অন্তত ৪০% প্রতিবন্ধকতার সার্টিফিকেট দেখাতে হবে, সেটাও সরকারি মেডিকেল অথরিটি থেকে ইস্যু করা থাকতে হবে।
মেধাতালিকা তৈরির নিয়ম
এবারের ভর্তি পুরোটা হবে নম্বরের ভিত্তিতে। প্রার্থীর অনার্স/মেজর বিষয়ের নম্বরের উপর ৬০% ওজন দেওয়া হবে আর উচ্চমাধ্যমিকের (সেরা চার বিষয়ের) নম্বরের উপর ৪০% ওজন দেওয়া হবে। তবে Applied Economics-এর ক্ষেত্রে ৪০% ধরা হবে শুধুমাত্র ১০+২-এর গণিতের নম্বর। কারও নম্বর সমান হলে আগে অনার্সের CGPA দেখা হবে, তাতেও সমান থাকলে গ্র্যাজুয়েশনের মোট নম্বর ধরা হবে। এরপরও যদি মিল থাকে, তাহলে সবাইকে একই রেঙ্ক রাখা হবে।
আবেদন প্রক্রিয়া
ভর্তি আবেদনের জন্য প্রার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল-আপ করতে হবে। ফর্মে সঠিক তথ্য দিতে হবে, নইলে আবেদন বাতিল হয়ে যাবে। কোনো রকম আবেদন ফি নেই, তাই শুধু সময়মতো অনলাইনে আবেদন করলেই চলবে।
প্রয়োজনীয় নথিপত্র
- গ্র্যাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেট (অনার্স/মেজর)।
- উচ্চমাধ্যমিক (১০+২) মার্কশিট।
- জাতিগত/সংরক্ষণ সনদপত্র (যদি প্রযোজ্য হয়)।
- প্রতিবন্ধী (PwD) সনদপত্র (যদি প্রযোজ্য হয়)।
- ইডব্লিউএস (EWS) সনদপত্র (যদি প্রযোজ্য হয়)।
- পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমএ ও এমএসসি ভর্তি ২০২৫: ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ২৬ আগস্ট ২০২৫
- আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৫
- অস্থায়ী মেধাতালিকা প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫ (বিকেল ৫টার পর)
- প্রথম সিলেকশন লিস্ট প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫ (বিকেল ৫টার পর)
আরো পড়ুন: ABC ID Card Apply Online: কিভাবে বানাবেন নিজের ABC Id?
অফিসিয়াল সোর্সেস –
যারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমএ বা এমএসসি কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য এটা এক দারুণ সুযোগ। আবেদন একেবারেই ফ্রি, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করে নিন। সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখুন এবং ভর্তির প্রতিটি ধাপ সাবধানে সম্পন্ন করুন।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক