রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা (RRB Kolkata) অবশেষে CEN 04/2024 Paramedical নিয়োগের CBT পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে। এই রেজাল্টের মাধ্যমে Document Verification (DV) ও Medical Examination-এর জন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হয়েছে।

RRB Kolkata এই রেজাল্ট প্রকাশ করেছে বিভিন্ন Paramedical পদের জন্য, যেমন Nursing Superintendent, Cardiac Technician, Field Worker, Health & Malaria Inspector ইত্যাদি। পরীক্ষা ছিল Computer Based Test (CBT), যা অনুষ্ঠিত হয়েছিল 28 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত। এই CBT-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি হয়েছে।
আরো পড়ুন: CISF হেড কনস্টেবল রেজাল্ট
RRB কলকাতা রেজাল্ট ২০২৫
এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন Paramedical ক্যাটাগরিতে বিভক্ত। CBT পাস করা প্রার্থীদের এখন Document Verification-এর জন্য ডাকা হবে। DV শেষ হলে সঙ্গে সঙ্গে Medical Examination করা হবে, যা রেলওয়ের হাসপাতাল বা হেলথ ইউনিটে হবে।
RRB কলকাতা রেজাল্ট ২০২৫: সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থার নাম: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা
- নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: CEN 04/2024
- পদের নাম: প্যারামেডিকেল স্টাফ
- পোস্ট ক্যাটাগরি: রেজাল্ট
- পরবর্তী পরীক্ষা: DV এবং মেডিকেল পরীক্ষা
- CBT রেজাল্ট প্রকাশের তারিখ: ১১.০৮.২০২৫
পরবর্তী ধাপে কী পরীক্ষা হবে?
যারা শর্টলিস্টেড হয়েছেন, তাদের প্রথমে DV বা নথি যাচাইকরণে অংশ নিতে হবে। DV-এর সময় আবেদনপত্রে দেওয়া সব আসল সার্টিফিকেট ও দুই সেট self-attested ফটোকপি জমা দিতে হবে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে মেডিক্যাল পরীক্ষা হবে। মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।
আরো পড়ুন: WBPSC Food SI রেজাল্ট
RRB কলকাতা প্যারামেডিক্যাল স্টাফের রেজাল্ট কীভাবে দেখবেন?
RRB কলকাতা CEN 04/2024 Paramedical CBT-এর ফলাফল দেখার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত রেজাল্ট নোটিস চেক করতে হবে। নোটিসে পোস্ট-ওয়াইজ শর্টলিস্টেড প্রার্থীদের রোল নম্বর দেওয়া আছে। নিজের ব্যক্তিগত স্কোরকার্ড দেখতে হলে লগইন করে Registration Number ও Date of Birth দিতে হবে।
- RRB Kolkata-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান — rrbkolkata.gov.in
- হোমপেজের “Results বা CEN 04/2024” সেকশনে ক্লিক করুন
- “CEN 04/2024 Paramedical Result” নামে দেওয়া PDF ফাইলটি ডাউনলোড করুন
- PDF খুলে CTRL + F চাপুন এবং নিজের রোল নম্বর লিখে সার্চ করুন
- ব্যক্তিগত স্কোরকার্ড দেখতে Login পেজে যান
- Registration Number ও Date of Birth দিয়ে লগইন করুন
- আপনার স্কোরকার্ড ও কাট-অফ মার্কস স্ক্রিনে দেখে নিন এবং প্রয়োজন হলে প্রিন্ট করুন
আরো পড়ুন: NIACL Apprentice রেজাল্ট
ক্যাটাগরি-ভিত্তিক কাট-অফ মার্কস
RRB কলকাতা CEN 04/2024 Paramedical CBT পরীক্ষায় পাস করার জন্য প্রতিটি পদ ও ইউনিট অনুযায়ী আলাদা কাট-অফ নম্বর ঠিক করা হয়েছে। এই কাট-অফ মার্কস প্রার্থীর ক্যাটাগরি (UR, SC, ST, OBC, EWS, PwD ইত্যাদি) অনুযায়ী ভিন্ন ভিন্ন। উদাহরণস্বরূপ, Nursing Superintendent পদের জন্য সাধারণ (UR) প্রার্থীদের কাট-অফ নম্বর যেখানে প্রায় 64.87, সেখানে SC ক্যাটাগরির জন্য তা 59.41 এবং ST-এর জন্য 55.93 রাখা হয়েছে। অন্যান্য পদ যেমন Health & Malaria Inspector বা Pharmacist-এর ক্ষেত্রেও একইভাবে ক্যাটাগরি-ভিত্তিক আলাদা নম্বর নির্ধারণ করা হয়েছে। এই কাট-অফ নম্বরের ওপর ভিত্তি করেই শর্টলিস্টেড প্রার্থীদের তালিকা তৈরি হয়েছে।
অফিশিয়াল সোর্স
RRB কলকাতা CEN 04/2024 Paramedical CBT রেজাল্ট, শর্টলিস্ট তালিকা, কাট-অফ মার্কস এবং পরবর্তী ধাপের সব তথ্য আমরা শুধুমাত্র RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। প্রার্থীদের সুবিধার জন্য নিচে অফিসিয়াল PDF এবং ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেয়া হলো.
- RRB Kolkata অফিসিয়াল ওয়েবসাইট: rrbkolkata.gov.in
- Result 2025 PDF: RRB কলকাতা Paramedical Result PDF
- Cut-off 2025 PDF: RRB কলকাতা Paramedical Cut-off PDF
এই ব্লগ পোস্টে দেওয়া সমস্ত তথ্য RRB কলকাতা কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিস এবং PDF-এর ভিত্তিতে লেখা হয়েছে। আমরা শুধুমাত্র তথ্য প্রচারের উদ্দেশ্যে এটি প্রকাশ করছি, কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ার সাথে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। প্রার্থীদের সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিস, রেজাল্ট এবং কাট-অফ যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।