RRB NTPC CEN 06/2025: রেলে ৫৮১০ পদে আবেদন শুরু! বাংলাতে বিস্তারিত দেখুন

WhatsApp চ্যানেলTelegram চ্যানেল

ইন্ডিয়ান রেলওয়ের অধীন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB), কলকাতার তরফে ২১ অক্টোবর ২০২৫ তারিখে CEN 06/2025 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrbkolkata.gov.in-এ।

RRB-NTPC-5810-Vacancy-Details
RRB-NTPC-5810-Vacancy-Details

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট বিভিন্ন ক্যাটাগরিতে Non-Technical পদে নিয়োগ করা হবে। যার মধ্যে RRB কলকাতা অঞ্চলের জন্যও প্রচুর শূন্যপদ বরাদ্দ রয়েছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ সরকারি চাকরির পাশাপাশি এখানে রয়েছে উচ্চ বেতন ও ভবিষ্যতে পদোন্নতির সুযোগও।

আরো দেখুন: FCI Kolkata-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ — এখনই আবেদন করুন!

RRB NTPC নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB), কলকাতা সম্প্রতি Non-Technical পদে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে সমস্ত তথ্য জানতে পারেন, তাই নিচে নিয়োগের মূল বিষয়গুলি ধাপে ধাপে দেওয়া হলো –

  • নিয়োগ সংস্থা: Railway Recruitment Board (RRB)
  • বিজ্ঞপ্তি নম্বর: CEN 06/2025
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২১ অক্টোবর ২০২৫
  • মোট পদ সংখ্যা: সর্বভারতীয় ভিত্তিতে বহু শূন্যপদ (RRB Kolkata Zone অন্তর্ভুক্ত)
  • চাকরির ধরন: কেন্দ্রীয় সরকারী চাকরি (Railway)
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.rrbkolkata.gov.in

শূন্যপদ বিবরণ – RRB NTPC Recruitment

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর প্রকাশিত CEN 06/2025 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে মোট 5810 শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও টেকনিক্যাল পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নিচে ধাপে ধাপে প্রতিটি পদের শূন্যপদ সংখ্যা উল্লেখ করা হলো –

  • Chief Commercial Cum Ticket Supervisor: ১৬১টি
  • Station Master: ৬১৫টি
  • Goods Train Manager: ৩৪১৬টি
  • Junior Accounts Assistant Cum Typist: ৯২১টি
  • Senior Clerk Cum Typist: ৬৩৮টি
  • Traffic Assistant: ৫৯টি

আরো দেখুন: ইছাপুরে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে নতুন কর্মী নিয়োগ!

মোট শূন্যপদের সংখ্যা: সব মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা ৫৮১০টি, যা রেলের বিভিন্ন জোন ও অঞ্চলে বণ্টিত হবে। এই নিয়োগের মাধ্যমে প্রচুর প্রার্থী ভারতীয় রেলে স্থায়ী চাকরির সুযোগ পাবেন।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে, তবে Junior Accounts Assistant Cum Typist এবং Senior Clerk cum Typist পদের জন্য ডিগ্রির পাশাপাশি কম্পিউটারে ইংরেজি / হিন্দি টাইপিং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন – যেমন OBC প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর, এবং PwBD (প্রতিবন্ধী) প্রার্থীরা অতিরিক্ত ছাড় পাবেন নির্ধারিত নিয়ম অনুযায়ী। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী। তাই আবেদন করার আগে প্রার্থীদের বয়স সংক্রান্ত যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

বেতন কাঠামো

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আকর্ষণীয় বেতনের সুযোগ রয়েছে। সকল পদই ৭ম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী নির্ধারিত বেতন কাঠামোর মধ্যে পড়বে। প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি ডিএ, এইচআরএ, ট্রাভেল অ্যালাউন্সসহ আরও নানা ভাতা পাবেন। নিচে ধাপে ধাপে প্রতিটি পদের নাম ও প্রারম্ভিক বেতন উল্লেখ করা হলো –

  • Chief Commercial Cum Ticket Supervisor: পে লেভেল ৬ অনুযায়ী প্রারম্ভিক বেতন ₹35,400/-
  • Station Master: পে লেভেল ৬ অনুযায়ী প্রারম্ভিক বেতন ₹35,400/-
  • Goods Train Manager: পে লেভেল ৫ অনুযায়ী প্রারম্ভিক বেতন ₹29,200/-
  • Junior Accounts Assistant Cum Typist: পে লেভেল ৫ অনুযায়ী প্রারম্ভিক বেতন ₹29,200/-
  • Senior Clerk Cum Typist: পে লেভেল ৫ অনুযায়ী প্রারম্ভিক বেতন ₹29,200/-
  • Traffic Assistant: পে লেভেল ৪ অনুযায়ী প্রারম্ভিক বেতন ₹25,500/-

উপরোক্ত বেতনের পাশাপাশি প্রার্থীরা রেলওয়ের অন্যান্য সুবিধা যেমন পেনশন, মেডিক্যাল, ট্র্যাভেল পাস, ও হাউজ রেন্ট অ্যালাউন্সও পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।

আরো দেখুন: মুম্বই কাস্টমসে ক্যান্টিন অ্যাটেনডেন্ট পদে নিয়োগ শুরু!

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ধারিত ধাপে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, এবং প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি

RRB Non-Technical Popular Categories (Graduate) পদের নিয়োগ পক্রিয়া কয়েকটি ধাপে হবে যার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো –

  • 1st Stage СВТ: সকল পদের জন্য
  • 2nd Stage СВТ: সকল পদের জন্য
  • Computer Based Typing Skill Test: শুধুমাত্র Senior Clerk cum Typist & Junior Account Assistant cum Typist পদের জন্য
  • Computer Based Aptitude Test: শুধুমাত্র Station Master & Traffic Assistant পদের জন্য
  • Document verification and Medical Test: সকল পদের জন্য

আরো দেখুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কর্মী প্রয়োজন, বিস্তারিত জানুন!

গুরুত্বপূর্ণ তারিখ

এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখগুলি নিচে দেওয়া হলো –

  • এমপ্লয়মেন্ট নিউস পেপারে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৪.১০.২০২৫
  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ২১.১০.২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ২০.১১.২০২৫

অফিসিয়াল সোর্স

এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য সম্পূর্ণরূপে অফিসিয়াল সূত্র থেকে নেওয়া হয়েছে। নিচে অফিসিয়াল সোর্সের লিংক দেওয়া হলো –

অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notification): RRB CEN 06/2025 PDF
অফিসিয়াল ওয়েবসাইট: www.rrbkolkata.gov.in
আবেদনের লিংক: Apply Online

এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য “RRB Kolkata-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি (CEN 06/2025, প্রকাশিত ২১ অক্টোবর ২০২৫)” থেকে নেওয়া হয়েছে। প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। আমরা তথ্যগুলো নির্ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তবে কোনও প্রকার পরিবর্তন বা সংশোধনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটকেই চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

Facebook চ্যানেলFacebook পেজ

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading