জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) CEN 03/2025 নম্বর একটি সংক্ষিপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিভিন্ন জোনাল RRB ওয়েবসাইটে, এবং http://www.rrbapply.gov.in-এর মধ্যে।

ভারতের রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN) নম্বর 03/2025 এর মাধ্যমে প্যারামেডিক্যাল ক্যাটেগরির একাধিক পদে মোট ৪৩৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা নির্দিষ্ট RRB ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে।
আরো পড়ুন: যোগ্যতা মাধ্যমিক! রাজ্যে ASHA কর্মী নিয়োগ!
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫
এই নিয়োগের কিছু সংক্ষিপ্ত বিবরণ আগে জেনে নিতে পারলে, বিস্তারিত বুজতে অনেক সুবিধা হবে, তাই বিস্তারিত জানার আগে সংক্ষিপ্ত বিবরণ জানা খুব প্রয়োজন, নিচে সংক্ষিপ্ত বিবরণ গুলি ধাপে ধাপে উল্ল্যেখ করা হলো.
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: Railway Recruitment Board (RRB)
- বিজ্ঞপ্তি নম্বর: CEN 03/2025
- মোট শূন্যপদ: ৪৩৪টি
- পদের সংখ্যা: ৭টি
- আবেদনের মাধ্যম: অনলাইন
শূন্যপদের তালিকা:
- Nursing Superintendent – ২৭২
- Dialysis Technician – ৪
- Health and Malaria Inspector Gr. II – ৩৩
- Pharmacist (Entry Grade) – ১০৫
- Radiographer X-ray Technician – ৪
- ECG Technician – ৪
- LAB Assistant Gr. II – ১২
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – শিক্ষাগত যোগ্যতা
রেলওয়ের প্যারামেডিকেল বিভাগে নিয়োগ পেতে হলে শুধু সাধারণ একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়। পদভেদে নির্দিষ্ট ডিপ্লোমা, প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট বা প্রফেশনাল কোর্স থাকা বাধ্যতামূলক। নিচে পদ অনুযায়ী ধাপে ধাপে এই যোগ্যতাগুলি তুলে ধরা হলো।
আরো পড়ুন: NSOU-তে সরাসরি চাকরির সুযোগ!
- Nursing Superintendent: B.Sc. Nursing বা GNM (General Nursing and Midwifery) কোর্স করতে হবে। সাথে নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা চাই।
- Dialysis Technician: ডায়ালাইসিস টেকনোলজিতে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
- Health & Malaria Inspector: বিজ্ঞান নিয়ে ১২ পাশ করতে হবে এবং Sanitary Inspector কোর্স করা থাকতে হবে।
- Pharmacist (Entry Grade): ফার্মাসিতে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। সঙ্গে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে।
- Radiographer (X-ray Technician): বিজ্ঞান নিয়ে ১২ পাশ এবং এক্স-রে বা রেডিওগ্রাফিতে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
- ECG Technician: বিজ্ঞান নিয়ে ১২ পাশ আর ECG-তে ট্রেনিং বা ডিপ্লোমা থাকতে হবে।
- Lab Assistant Grade II: বিজ্ঞান নিয়ে ১২ পাশ ও ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – বয়সসীমা
রেলওয়ে প্যারামেডিকেল নিয়োগে প্রতিটি পদের জন্য আলাদা বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ও PwBD প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
- Nursing Superintendent: ২০ থেকে ৪৩ বছর
- Dialysis Technician: ২০ থেকে ৩৯ বছর
- Health and Malaria Inspector: ২০ থেকে ৩৩ বছর
- Pharmacist (Entry Grade): ২০ থেকে ৩৮ বছর
- Radiographer (X-ray Technician): ১৯ থেকে ৩৩ বছর
- ECG Technician: ১৮ থেকে ৩৩ বছর
- Lab Assistant Grade II: ১৮ থেকে ৩৩ বছর
সংরক্ষিত শ্রেণির জন্য ছাড়:
- SC/ST: ৫ বছর
- OBC (NCL): ৩ বছর
- PwBD (UR/OBC/SC/ST): সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত
- Ex-Servicemen: বয়সছাড় প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী
আরো পড়ুন: SSKM হাসপাতালে হাউস স্টাফ পদে কাজের সুযোগ!
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – বেতন
রেলওয়ের প্যারামেডিকেল ক্যাটাগরির এই সমস্ত পদে বেতন নির্ধারিত হয়েছে ৭ম বেতন কমিশন (7th CPC) অনুসারে। প্রত্যেকটি পদ নির্দিষ্ট Pay Level অনুযায়ী পড়ে, এবং সেই অনুযায়ী প্রাথমিক বেতন স্কেল শুরু হয় ₹১৯,৯০০ থেকে ₹৪৪,৯০০ পর্যন্ত। এর সঙ্গে DA, HRA, Transport Allowance সহ অন্যান্য সরকারি সুবিধাও প্রযোজ্য।
- Nursing Superintendent – ₹44,900 (Level-7)
- Dialysis Technician – ₹35,400 (Level-6)
- Health and Malaria Inspector – ₹35,400 (Level-6)
- Pharmacist (Entry Grade) – ₹29,200 (Level-5)
- Radiographer (X-ray Technician) – ₹29,200 (Level-5)
- ECG Technician – ₹25,500 (Level-4)
- Lab Assistant Grade II – ₹21,700 (Level-3)
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – আবেদন পক্রিয়া
আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে, RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। প্রথমে প্রার্থীকে একটি নতুন একাউন্ট তৈরি করতে হবে নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে। তারপর লগইন করে নির্দিষ্ট পদ বেছে নিয়ে অনলাইন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
ফর্ম পূরণের সময় ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে নির্ধারিত মাপে। সব তথ্য যাচাই করে আবেদন ফি (যদি প্রযোজ্য হয়) অনলাইনে জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – আবেদন ফী
এই নিয়োগে আবেদন করার সময় ক্যাটাগরির ভিত্তিতে প্রার্থীদের একটা আবেদন ফি দিতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে দিতে হয়। তবে যারা পরীক্ষায় (CBT) বসবেন, তাঁদের বেশিরভাগ টাকা আবার ফেরতও দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
- General / UR / OBC (নন-ক্রীমি লেয়ার): ₹৫০০ (CBT পরীক্ষায় বসলে ₹৪০০ ফেরতযোগ্য)
- SC / ST প্রার্থী: ₹২৫০ (পরীক্ষায় বসলে পুরো ₹২৫০ ফেরতযোগ্য)
- মহিলা প্রার্থী (সকল ক্যাটাগরি): ₹২৫০ (পরীক্ষায় বসলে পুরো ₹২৫০ ফেরতযোগ্য)
- PwBD (Divyang) প্রার্থী: ₹২৫০ (CBT-তে বসলে পুরো ফেরতযোগ্য)
- Ex-Servicemen এবং EWS প্রার্থী: ₹২৫০ (পরীক্ষায় বসলে পুরো ফেরতযোগ্য)
RRB প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৫ – নিয়োগ পক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া মূলত তিনটি ধাপে হবে – প্রথমে একটি Computer Based Test (CBT) নেওয়া হবে। CBT-তে সফল হলে প্রার্থীকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)-এর জন্য, সবশেষে প্রার্থীকে যেতে হবে মেডিক্যাল পরীক্ষা (Medical Exam)-তে। এই তিনটি ধাপ মিলেই হবে চূড়ান্ত নিয়োগ।
গুরুত্বপূর্ণ তারিখ গুলি
এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, যেমন আবেদন শুরুর দিন, আবেদনের শেষ তারিখ, ফর্ম সংশোধনের সময়সীমা ও CBT পরীক্ষার সম্ভাব্য দিন। প্রার্থীদের সব তারিখ ঠিকমতো মাথায় রেখে যথাসময়ে আবেদন এবং প্রস্তুতি নেওয়া জরুরি।
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০২৫
- অনলাইনে আবেদন শুরু: ৯ আগস্ট ২০২৫
- অনলাইনে আবেদন শেষ হওয়ার তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫
- আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
- আবেদনের তথ্য সংশোধনের সময়সীমা: ২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫
অফিসিয়াল সোর্স
এই পুরো লেখাটি অফিসিয়াল উৎস থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) কর্তৃক প্রকাশিত ০৩/২০২৫ নম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি (CEN ০৩/২০২৫): ডাউনলোড PDF
আবেদনের শেষ তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তি: এখানে ক্লিক করুন
অনলাইন আবেদন: Apply Online
ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট: indianrailways.gov.in
এই নিয়োগে সফল হতে হলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে এবং কোন পদের জন্য যোগ্য তা আগে যাচাই করে নিতে হবে। CBT পরীক্ষার সিলেবাস ভালোভাবে পড়ে প্রস্তুতি নিতে হবে ও আগের বছরের প্রশ্ন দেখে অনুশীলন করতে হবে। আবেদন ফর্মে সঠিক তথ্য ও নথি জমা দিতে হবে এবং ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করতে হবে। ডকুমেন্ট যাচাইয়ের সময় আসল নথি সঙ্গে রাখতে হবে এবং মেডিক্যাল পরীক্ষার জন্য শারীরিকভাবে ফিট থাকার দিকে খেয়াল রাখতে হবে।
জয়েন্ট করুন: কর্মসংবাদ ফেসবুক চ্যানেল | WBCareer ফেসবুক চ্যানেল