দিল্লি পুলিশে ১১৯২৭ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর শূন্যপদে বিজ্ঞপ্তি!

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

স্টাফ সিলেকশন কমিশন (SSC) সম্প্রতি দিল্লি পুলিশের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ssc.gov.in-এ প্রকাশিত হয়েছে, যেখানে প্রার্থীরা বিস্তারিত তথ্য দিকনির্দেশনা পেতে পারবেন।

SSC Delhi Police Recruitment 2025
SSC Delhi Police Recruitment 2025

স্টাফ সিলেকশন কমিশন (SSC) সেপ্টেম্বর ২০২৫-এ দিল্লি পুলিশের বিভিন্ন পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ১১৯২৭টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে কনস্টেবল, কনস্টেবল ড্রাইভার, CAPF সাব-ইন্সপেক্টর (SI) এবং হেড কনস্টেবল নিয়োগ করবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে এবং প্রার্থীদের SSC ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফি জমা দেওয়ার পরেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিস্তারিত তথ্য SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ssc.gov.in-এ পাওয়া যাবে।

SSC দিল্লি পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৫ সালে দিল্লি পুলিশের জন্য মোট ১১,৯২৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট http://www.ssc.gov.in-এ উপলব্ধ। প্রার্থীদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে সংক্ষেপে দেওয়া হলো:

SSC Delhi Police নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন (SSC)
  • পদের নাম: কনস্টেবল, কনস্টেবল ড্রাইভার এবং হেড কনস্টেবল
  • মোট শূন্যপদ: ১১,৯২৭টি
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • অফিসিয়াল সূত্র: http://www.ssc.gov.in

আরো দেখুন: SSC মাধ্যেমে দিল্লি পুলিশে ৩০৭৩ সাব-ইন্সপেক্টর পদে আবেদন শুরু!

পদের বিবরণ

  • দিল্লি পুলিশ কনস্টেবল (এক্সিকিউটিভ) – ৭৫৬৫টি পদ
  • দিল্লি পুলিশ হেড কনস্টেবল (AWO/TPO) – ৫৫২টি পদ
  • দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার – ৭৩৭টি পদ
  • CAPF সাব-ইন্সপেক্টর (SI): ৩০৭৩টি পদ

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

দিল্লি পুলিশের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। এটি সংক্ষেপে নিচে দেওয়া হলো:

  • CAPF সাব-ইন্সপেক্টর (SI): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • কনস্টেবল (এক্সিকিউটিভ): সাধারণ প্রার্থীদের জন্য 12th (10+2) পাশ থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে, যেমন পুলিশ কর্মীর সন্তান বা ব্যান্ডসম্যান ইত্যাদি, 11th পর্যন্ত শিক্ষাও গ্রহণযোগ্য।
  • হেড কনস্টেবল (AWO/TPO): প্রার্থীকে কমপক্ষে 12th (10+2) পাশ হতে হবে, যেখানে বিজ্ঞান ও গণিত অন্তর্ভুক্ত থাকতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে জাতীয় বাণিজ্য শংসাপত্র থাকা আবশ্যক।
  • কনস্টেবল ড্রাইভার: 12th (10+2) বা সমমানের স্বীকৃত যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা

দিল্লি পুলিশের বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ১ জুলাই ২০২৫ অনুযায়ী নির্ধারিত। বিভিন্ন ক্যাটাগরির জন্য বিশেষ ছাড়ও রয়েছে। প্রার্থীদের সুবিধার জন্য বয়সসীমা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে নিচে উপস্থাপন করা হলো:

  • কনস্টেবল (এক্সিকিউটিভ): ১৮–২৫ বছর
  • হেড কনস্টেবল (AWO/TPO): ১৮–২৭ বছর
  • কনস্টেবল ড্রাইভার: ২১–৩০ বছর
  • CAPF সাব-ইন্সপেক্টর (SI): ২০–২৫ বছর

আরো দেখুন: SSC Delhi Police Constable Apply: দিল্লি পুলিশে 7565 কনস্টেবল পদে আবেদন শুরু!

বেতন বিস্তারিত তথ্য

দিল্লি পুলিশের নির্বাচিত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের Group ‘C’ পদ অনুযায়ী বেতন পাবেন। কনস্টেবল (এক্সিকিউটিভ) ও কনস্টেবল ড্রাইভার, CAPF সাব-ইন্সপেক্টর (SI) এবং হেড কনস্টেবল (AWO/TPO) পদে পে লেভেল অনুযায়ী নিচের পয়েন্ট সহকারে দেওয়া হলো। নির্বাচিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যেমন HRA, DA ইত্যাদিও পাবেন।

  • কনস্টেবল (এক্সিকিউটিভ): লেভেল ৩ (₹২১,৭০০ – ₹৬৯,১০০)
  • কনস্টেবল ড্রাইভার: লেভেল ৩ (₹২১,৭০০ – ₹৬৯,১০০)
  • হেড কনস্টেবল (AWO/TPO): লেভেল ৪ (₹২৫,৫০০ – ₹৮১,১০০)
  • CAPF সাব-ইন্সপেক্টর (SI): লেভেল ৬ (₹৩৫,৪০০ – ₹১,১২,৪০০)

আরো দেখুন: SSC Delhi Police Head Constable Vacancy: দিল্লি পুলিশে ৫৫২টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন পদ্ধতি

SSC-এর মাধ্যেমে দিল্লি পুলিশের সব পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে SSC-এর ওয়েবসাইটে (www.ssc.gov.in) করতে হবে। প্রথমে One Time Registration (OTR) করতে হবে। এরপর প্রোফাইল দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি (ছবি, স্বাক্ষর, শিক্ষাগত সনদ, ড্রাইভিং লাইসেন্স যদি প্রযোজ্য) আপলোড করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন ফ্রি

SSC দিল্লি পুলিশের বিভিন্ন পদে আবেদন করতে নিধারিত আবেদন ফি করা হয়েছে। তবে মহিলা, SC, ST এবং এক্স-সার্ভিসম্যান প্রার্থীরা ফি থেকে সম্পূর্ণভাবে মুক্ত। ফি অনলাইনের মাধ্যমে যেমন BHIM UPI, নেট ব্যাংকিং, ভিসা/মাস্টারকার্ড/রূপে ডেবিট কার্ড ব্যবহার করে জমা দিতে হবে।

  • সাধারণ/OBC/EWS প্রার্থীদের জন্য আবেদন ফি: ₹১০০
  • মহিলা প্রার্থী, SC/ST প্রার্থী ও এক্স-সার্ভিসম্যানদের জন্য: কোনো ফ্রি লাগবে না
  • ফি জমা দেওয়া হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে
  • অনলাইনে ফি পদ্ধতি: BHIM UPI, নেট ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড

আরো দেখুন: SSC দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার নিয়োগ ২০২৫ – ৭৩৭টি শূন্যপদ! এখনই দেখুন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া

দিল্লি পুলিশ এবং অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রার্থীদের যোগ্যতা যাচাই, শারীরিক সক্ষমতা, দক্ষতা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পদ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া নিম্নরূপ:

কনস্টেবল

  • কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBE) – সাধারণ জ্ঞান, রিজনিং, গণিত, কম্পিউটার বেসিকস
  • শারীরিক দক্ষতা ও মাপজোক পরীক্ষা (PE&MT)
  • ডকুমেন্ট যাচাই
  • মেডিকেল পরীক্ষা

হেড কনস্টেবল (AWO/Tele-printer Operator)

  • কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBE)
  • শারীরিক সহনশীলতা ও মাপজোক পরীক্ষা (PEMT)
  • ট্রেড টেস্ট (পড়া ও ডিক্টেশন দক্ষতা)
  • কম্পিউটার দক্ষতা পরীক্ষা
  • পুলিশ যাচাইকরণ ও মেডিকেল পরীক্ষা

কনস্টেবল ড্রাইভার

  • কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBE)
  • শারীরিক সহনশীলতা ও মাপজোক পরীক্ষা (PE&MT)
  • ট্রেড টেস্ট (ড্রাইভিং দক্ষতা ও যানবাহন রক্ষণাবেক্ষণ)
  • মেডিকেল পরীক্ষা

CAPF সাব-ইন্সপেক্টর (SI)

  • পেপার-I (CBT)
  • শারীরিক মান পরীক্ষা (PST)/শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET)
  • পেপার-II (CBT)
  • বিস্তারিত মেডিকেল পরীক্ষা (DME)
  • ডকুমেন্ট যাচাই (DV)

আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি দেখুন

জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল

FAQs – SSC দিল্লি পুলিশে নিয়োগ ২০২৫

প্রশ্ন: SSC দিল্লি পুলিশের এই নিয়োগে মোট কতটি শূন্যপদ রয়েছে?
উত্তর: মোট ১১,৯২৭টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কনস্টেবল ৭৫৬৫, কনস্টেবল ড্রাইভার ৭৩৭, CAPF সাব-ইন্সপেক্টর (SI) ৩০৭৩টি এবং হেড কনস্টেবল ৫৫২টি পদে নিয়োগ হবে।

প্রশ্ন: আবেদনপত্র কীভাবে জমা দিতে হবে?
উত্তর: আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রার্থীদের প্রথমে SSC ওয়েবসাইটে One Time Registration (OTR) করতে হবে, তারপর আবেদন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

প্রশ্ন: শিক্ষাগত যোগ্যতা কী কী?
উত্তর:

  • কনস্টেবল (এক্সিকিউটিভ): ন্যূনতম ১০+২ পাশ (কিছু ক্ষেত্রে ১১ম পর্যন্ত পর্যাপ্ত)
  • হেড কনস্টেবল: বিজ্ঞান ও গণিতে ১০+২ + সংশ্লিষ্ট ট্রেডে জাতীয় শংসাপত্র
  • কনস্টেবল ড্রাইভার: HMV ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ও সড়ক নিরাপত্তার জ্ঞান
  • CAPF সাব-ইন্সপেক্টর (SI): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।

প্রশ্ন: বয়সসীমা কত?
উত্তর:

  • কনস্টেবল (এক্সিকিউটিভ): ১৮–২৫ বছর
  • হেড কনস্টেবল: ১৮–২৭ বছর
  • কনস্টেবল ড্রাইভার: ২১–৩০ বছর
  • CAPF সাব-ইন্সপেক্টর (SI): ২০–২৫ বছর

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading