পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রাজ্যের স্কুলগুলিতে ক্লার্ক, গ্রুপ-D ও লাইব্রেরিয়ান পদে নতুন নিয়োগ আনতে চলেছে। খুব শীঘ্রই কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

আবেদন করার আগে প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার সিলেবাস আর পরীক্ষার ধরন ভালোভাবে জেনে নেওয়া খুব দরকার। সিলেবাস জানলে বোঝা যায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, আর পরীক্ষার ধরন জানলে বোঝা যায় মোট কত নম্বরের পরীক্ষা হবে, কতগুলো প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং আছে কি না, আর সময় কত পাওয়া যাবে। এসব আগে থেকে জানা থাকলে পড়াশোনা ঠিকমতো সাজিয়ে নেওয়া যায়, পরীক্ষার দিন কোনো দুশ্চিন্তা থাকে না, আর আত্মবিশ্বাসও বেড়ে যায়। এতে অন্যদের থেকে এগিয়ে থাকার সুযোগও বাড়ে।
আরো পড়ুন: WBSSC গ্রুপ-D ও ক্লার্ক নিয়োগ ২০২৫
WBSSC গ্রুপ-D পদের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন
- নিয়োগকারী সংস্থার নাম: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)
- অফিসিয়াল ওয়েবসাইটের নাম: http://www.westbengalssc.com
- পদের নাম: গ্রুপ-D (আরো আছে)
- পোস্ট ক্যাটাগরি: সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন
WBSSC গ্রুপ-D নিয়োগ পক্রিয়া
গ্রুপ-D পদে প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে। কমিশনের নিয়ম অনুযায়ী প্রথমে হবে ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা, যার মোট নম্বর ৪০। এরপর যাদের একই ধরনের কাজের অভিজ্ঞতা আছে, তারা অতিরিক্ত ৫ নম্বর পাবেন। শেষ ধাপে হবে ওরাল ইন্টারভিউ, এর জন্য বরাদ্দ আরও ৫ নম্বর। সব মিলিয়ে প্রার্থীদের সর্বোচ্চ ৫০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
- লিখিত পরীক্ষা (ওএমআর ভিত্তিক) – ৪০ মার্কস
- একই অভিজ্ঞতা – ৫ মার্কস
- ওরাল ইন্টারভিউ – ৫ মার্কস
মোট নম্বর বা মার্কস: ৫০
WBSSC গ্রুপ-D পদের এক্সাম প্যাটার্ন
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-D পদে মোট ৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। প্রথমে হবে ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা, এরপর একই ধরনের কাজের অভিজ্ঞতার জন্য নম্বর যোগ হবে, আর সবশেষে ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হবে।
- মোট নম্বর: ৫০
- পরীক্ষার ধরন: ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা + অভিজ্ঞতা + ইন্টারভিউ
- লিখিত পরীক্ষা: ৪০ নম্বর
- সাধারণ জ্ঞান
- সাম্প্রতিক ঘটনাবলি
- অঙ্ক
- একই ধরনের কাজের অভিজ্ঞতা: ৫ নম্বর
- ওরাল ইন্টারভিউ: ৫ নম্বর
WBSSC গ্রুপ-D পদের লিখিত পরীক্ষার সিলেবাস
A. সাধারণ জ্ঞান: এই অংশে এমন প্রশ্ন থাকবে যা প্রার্থীর চারপাশের পরিবেশ সম্পর্কে জ্ঞান ও সেই জ্ঞান সমাজে কিভাবে কাজে লাগানো যায়, তা যাচাই করবে।
B. সাম্প্রতিক ঘটনাবলি: এখানে এমন প্রশ্ন থাকবে যা দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং চলতি ঘটনার জ্ঞান যাচাই করবে। বিশেষভাবে পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যের খেলাধুলা, ইতিহাস, সংস্কৃতি ও ভূগোল সম্পর্কিত প্রশ্নও থাকবে।
C. অঙ্ক: এই অংশে থাকবে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, সরলীকরণ, দশমিক, ভগ্নাংশ, LCM, HCF, গড়, অনুপাত-সমানুপাত, শতকরা হিসাব, লাভ-ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব ইত্যাদি বিষয়ের প্রশ্ন।
সব মিলিয়ে প্রশ্নগুলো এমন হবে, যাতে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা আর অঙ্ক, তিন দিক থেকেই প্রার্থীর পড়াশোনা যাচাই করা যায়।
WBSSC গ্রুপ-D পদের লিখিত পরীক্ষার সিলেবাস PDF (এই সিলেবাসটি আগের, বর্তমানে সিলেবাস একই থাকবে শুধুমাত্র লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে. বিজ্ঞপি প্রকাশের পর নম্বরের ভাগ জানানো হবে).
WBSSC গ্রুপ-D পরীক্ষায় ভালো ফল করতে হলে শুরু থেকেই একটি পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নেওয়া জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা আর অঙ্ক। এই তিনটি বিষয় নিয়মিত চর্চা করতে হবে। পুরনো প্রশ্নপত্র সমাধান করলে প্রশ্নের ধরন বোঝা যায় এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ে। পাশাপাশি, যাদের একই ধরনের কাজের অভিজ্ঞতা নেই, তাদের উচিত ইন্টারভিউর জন্য বেশি অনুশীলন করা, যাতে আত্মবিশ্বাস বজায় থাকে এবং মোট নম্বরে ঘাটতি পুষিয়ে নেওয়া যায়।