এয়ারপোর্টস অথরিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে পড়ুন বিস্তারিত

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এর তরফ থেকে ২১ জুলাই ২০২৫ তারিখে 06/2025/CHQ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে (www.aai.aero/en) প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে EdCIL (India) Limited-এর অধীনে মোট ১০টি শূন্যপদে ইন্ডিয়ার সিনিয়র কনসালটেন্ট (প্ল্যানিং), সিনিয়র কনসালটেন্ট (অপারেশনস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ জুলাই ২০২৫ থেকে। কীভাবে, কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিস্তারিত ভাবে নিচে দেওয়া হলো।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

AAI-র কনসালটেন্ট নিয়োগ ২০২৫ নিয়ে সব জরুরি তথ্য এক নজরে জানতে নিচের টেবিলটা দেখুন।

বিষয়বিবরণ
সংস্থাএয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)
নিয়োগ পরিচালনা করছেএডসিল (EdCIL) ইন্ডিয়া লিমিটেড
পদের নামসিনিয়র কনসালটেন্ট (প্ল্যানিং ও অপারেশনস)
মোট শূন্যপদ১০টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শুরু তারিখ হলো২১ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখ হলো১ আগস্ট ২০২৫
বেতন₹১,৫০,০০০ প্রতি মাসে

যোগ্যতার মানদণ্ড

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সিনিয়র কনসালটেন্ট (প্ল্যানিং), সিনিয়র কনসালটেন্ট (অপারেশনস) পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা নিচে বিস্তারিতভাবে দেয়া হলো।

শিক্ষাগত যোগ্যতা

সিনিয়র কনসালটেন্ট (প্ল্যানিং):

এই পদের জন্য প্রার্থীকে সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি সহ যেকোনো বিষয়ে MBA ডিগ্রি থাকতে হবে। তবে যাঁরা IIT বা NIT-এর মতো স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

সিনিয়র কনসালটেন্ট (অপারেশনস):

এই পদের জন্য আবেদনকারীর যেকোনো শাখার ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিকস, ইকোনমিক্স বা অপারেশনস রিসার্চে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে যেকোনো বিষয়ে MBA ডিগ্রি থাকাটা বাধ্যতামূলক।

আরো পড়ুন: ISRO NESAC-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অভিজ্ঞতা

উভয় পদের জন্যই প্রার্থীর ৮ থেকে ১০ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। প্ল্যানিং পদের ক্ষেত্রে এয়ারপোর্ট-ভিত্তিক অবকাঠামো প্রকল্পে মনিটরিং, এক্সিকিউশন বা MIS ডেভেলপমেন্টের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, অপারেশনস পদের জন্য ডেটা বিশ্লেষণ, রিপোর্ট প্রস্তুত এবং বিভিন্ন প্রশ্নের উপযুক্ত উত্তর তৈরির ক্ষেত্রে দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে হতে হবে। এর বেশি বয়স হলে আবেদন করা যাবে না।

আবেদন পদ্ধতি

আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হবে। ২১ জুলাই ২০২৫ থেকে অনলাইন ফর্ম পূরণ শুরু হয়েছে এবং শেষ তারিখ ১ আগস্ট ২০২৫। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সময়ের মধ্যেই জমা দিতে হবে। ফর্মে যেটি ইমেল আইডি দেওয়া হবে, সেটি সচল ও নিয়মিত চেক করার মতো হতে হবে, কারণ নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ওই ইমেলেই জানানো হবে।

আরো পড়ুন: IIEST শিবপুরে JRF পদে নিয়োগ ২০২৫

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, জমা দেওয়া নথিপত্র যাচাই এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে। ইন্টারভিউয়ের সময় সকল প্রমাণপত্রের আসল কপি সঙ্গে আনতে হবে যাচাইয়ের জন্য। তবে মনে রাখতে হবে, আবেদন করলেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না—শুধুমাত্র প্রাথমিকভাবে যোগ্য মনে হওয়া প্রার্থীদেরই ইমেলের মাধ্যমে জানিয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

অফিসিয়াল সোর্সেস –

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading