ISRO NESAC-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কারা আবেদন করতে পারবেন

ISRO NESAC নিয়োগ ২০২৫: নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (NESAC) ১৮ জুলাই ২০২৫ তারিখে NESAC/RMT-TEMP/01/2025 নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nesac.gov.in-এ।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে NESAC সাময়িক প্রকল্পভিত্তিক পদে গবেষণা বিজ্ঞানী (Research Scientist), রিসার্চ অ্যাসোসিয়েট-I (Research Associate-I), এবং জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow) নিয়োগ করবে। প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

ISRO NESAC নিয়োগ ২০২৫
ISRO NESAC নিয়োগ ২০২৫

NESAC নিয়োগ ২০২৫: নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগকারী সংস্থা: নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (NESAC)
পদের নাম: গবেষণা বিজ্ঞানী, রিসার্চ অ্যাসোসিয়েট-I, জুনিয়র রিসার্চ ফেলো
চাকরির ধরণ: সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Project-based Contractual)
চাকরির স্থান: NESAC, উমিয়াম, মেঘালয়
নিয়োগ পদ্ধতি: সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ

যোগ্যতার মানদণ্ড

নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (NESAC) গবেষণা বিজ্ঞানী, জুনিয়র রিসার্চ ফেলো ও গবেষণা সহযোগী পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নিচে বিস্তারিতভাবে দেয়া হলো

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে B.E./B.Tech ও M.E./M.Tech বা M.Sc ডিগ্রি থাকতে হবে। কিছু পদের ক্ষেত্রে অন্তত এক বছরের কাজ বা গবেষণার অভিজ্ঞতা দরকার। Junior Research Fellow (JRF) পদের জন্য অবশ্যই NET বা GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রাক-যোগ্যতা হিসেবে B.Sc থাকতে হবে (JRF01 পদের ক্ষেত্রে)। Research Associate পদের জন্য PhD ডিগ্রি বা তিন বছরের গবেষণার অভিজ্ঞতা সহ M.Tech/M.E লাগবে। সমস্ত ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হওয়া চাই।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ইন্টারভিউয়ের দিনে নির্ধারিত হবে। Junior Research Fellow (JRF) পদের জন্য সর্বোচ্চ বয়স ২৮ বছর, Research Scientist (M.Tech ভিত্তিক) পদের জন্য ৩০ বছর, আর Research Associate-I পদের জন্য ৩৫ বছর। SC/ST প্রার্থীরা ৫ বছর আর OBC প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।

আরো পড়ুন: HAL অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের এনইএসএসি-এর ওয়েবসাইট (www.nesac.gov.in/category/career/) থেকে বায়োডাটার ফর্ম্যাটটা ডাউনলোড করতে হবে। এরপর, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন ওই ফর্মটা টাইপ করে প্রিন্টআউট নিয়ে, তার সাথে সব দরকারি আসল ডকুমেন্ট আর সেগুলোর ফটোকপি নিয়ে ইন্টারভিউয়ের জায়গায় সকাল ০৮:৩০ এর মধ্যে পৌঁছাতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় যারা কাজ করেন, তাদের ইন্টারভিউয়ের সময় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) জমা দিতে হবে। বায়োডাটাতে যেন সঠিক ই-মেইল আইডি আর ফোন নম্বর দেওয়া থাকে, কারণ সব যোগাযোগ ওই নম্বরেই করা হবে।

বেতন

এই নিয়োগে Research Scientist পদের জন্য প্রতি মাসে ₹৫৬,১০০ বেতন মিলবে, সঙ্গে থাকবে HRA আর নিজের জন্য মেডিকেল সুবিধা। Research Associate-I পেলে ₹৫৮,০০০ মাসিক বেতন, আর Junior Research Fellow (JRF) পদের জন্য বেতন ₹৩৭,০০০, সঙ্গে প্রকল্প অনুযায়ী HRA ও চিকিৎসার সুবিধা মিলবে। তবে প্রভিডেন্ট ফান্ড বা ফুল-টাইম চাকরির মত সুবিধা নেই।

আরো পড়ুন: DRDO DIBT অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগে চাকরি পাওয়ার জন্য শুধুই ইন্টারভিউ দিতে হবে—কোনো রকম লিখিত পরীক্ষা নেই। যাঁরা আবেদন করবেন, নির্দিষ্ট দিনে সকাল ৮:৩০টায় NESAC অফিসে পৌঁছাতে হবে। সঙ্গে আনতে হবে টাইপ করা বায়োডাটা, সব আসল সার্টিফিকেট, সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি, আর যদি কেউ সরকারি চাকরিতে থাকেন, তাহলে অবশ্যই NOC আনতে হবে। ডকুমেন্ট ঠিকঠাক না থাকলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ মিলবে না। নির্বাচনের পুরো বিষয়টাই ইন্টারভিউর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

অফিসিয়াল সোর্সেস –

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading