অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), নিউ দিল্লি অন্তর্গত সেন্টার ফর ডেন্টাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (CDER) -এ ন্যাশনাল ওরাল ডিজিজ বার্ডেন সার্ভে প্রকল্পের অধীনে অস্থায়ী/চুক্তিভিত্তিক ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-III (৩টি), ডেটা এন্ট্রি অপারেটর (৬টি), ও মাল্টি-টাস্কিং স্টাফ (২টি)। এই পদগুলির জন্য কাজের মেয়াদ ১ বছর। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৫ (অনলাইন গুগল ফর্মে) এবং হার্ড কপি পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাই ২০২৫।

AIIMS New Delhi নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস নিউ দিল্লি
- প্রকল্পের নাম: ন্যাশনাল ওরাল ডিজিজ বার্ডেন সার্ভে
- চাকরির ধরন: অস্থায়ী / চুক্তিভিত্তিক (১ বছর মেয়াদ)
- অনলাইন আবেদন শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫
- হার্ড কপি জমার শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৫
পদের নাম ও সংখ্যা:
- প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-III – ৩টি
- ডেটা এন্ট্রি অপারেটর – ৬টি
- মাল্টি-টাস্কিং স্টাফ – ২টি
যোগ্যতার বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগের জন্য পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-III পদের জন্য প্রার্থীকে স্নাতক ডিগ্রী হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক (১২শ শ্রেণি) পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি ঘন্টায় কমপক্ষে ১৫,০০০ কী ডিপ্রেশন স্পিড থাকতে হবে। মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা দরকার। প্রতিটি পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।
বয়সসীমা: এই নিয়োগে প্রতিটি পদের জন্য আলাদা করে সর্বোচ্চ বয়স নির্ধারণ করা আছে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-III পদের জন্য বয়সসীমা ৩০ বছর, ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ২৮ বছর, আর মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য সর্বোচ্চ বয়স ২৫ বছর। যাঁরা সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত, তাঁরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পারিশ্রমিক বা বেতন
বেতন: এই নিয়োগে প্রতিটি পদের জন্য আলাদা করে নির্ধারিত মাসিক বেতন রয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-III পদের জন্য বেতন ₹৩৬,৪০০, ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ₹২৯,২০০, এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য ₹২৬,৮০০। এই বেতন সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী দেওয়া হবে।
নিয়োগ পক্রিয়ার বিস্তারিত তথ্য
প্রথমে প্রতিটি পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে প্রথমে তালিকা তৈরি করা হবে। এরপর তালিকাভুক্তদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট অথবা সরাসরি সাক্ষাৎকারে ডাকা হতে পারে। সব ধাপ শেষ হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। এই নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়োগ কমিটি, এবং তাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হিসেবে ধরা হবে।
কীভাবে আবেদন করবেন
আবেদন পদ্ধতি: আবেদন করতে হলে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দুইভাবে আবেদনপত্র জমা দিতে হবে — অনলাইনে গুগল ফর্মে এবং ডাকযোগে হার্ড কপি পাঠিয়ে। গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র ও সব প্রমাণপত্রের স্ক্যান কপি ১০ জুলাই ২০২৫ এর মধ্যে আপলোড করতে হবে। পাশাপাশি, আবেদনপত্রের প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজপত্রসহ সমস্ত কাগজ ১৫ জুলাই ২০২৫ এর মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে: Chief Office, CDER, AIIMS, New Delhi – 110029
অফিসিয়াল সোর্সেস –