BHEL সুপারভাইজর পদের বিজ্ঞপ্তি ২০২৫: জেনে নিন কিভাবে আবেদন করবেন

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর FTA 02/2025। এই বিজ্ঞপ্তিটি BHEL অফিসিয়াল ওয়েবসাইট http://www.careers.bhel.in-এর প্রকাশিত হয়েছে।

BHEL RECRUITMENT 2025
BHEL RECRUITMENT 2025

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) ২০২৫ সালে প্রকল্প সুপারভাইজর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৫টি শূন্যপদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড নিয়োগ ২০২৫-এর সুপারভাইজর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ নিচে পয়েন্ট সহ উল্লেখ করা হলো: –

BHEL নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: FTA 02/2025
  • নিয়োগকারী সংস্থা: ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)
  • পদ: প্রকল্প সুপারভাইজর (চুক্তিভিত্তিক – ২ বছর)
  • মোট শূন্যপদ: ৫টি
  • আবেদনের পদ্ধতি: অনলাইন

আরো পড়ুন: BEML-এ ৬৮২টি পদে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য

প্রকল্প সুপারভাইজর পদে আবেদন করতে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণকালীন ডিপ্লোমা থাকতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬০% নম্বর এবং এসটি প্রার্থীদের জন্য ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যক। তবে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সমতুল্য শতাংশ উল্লেখ করতে হবে।

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১.০৮.২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে প্রার্থীরা ক্যাটাগরি অনুযায়ী অতিরিক্ত বয়স ছাড়ের সুবিধা পাবেন।

BHEL সুপারভাইজার পদে নিয়োগ বেতন ২০২৫

প্রকল্প সুপারভাইজর পদে নির্বাচিত প্রার্থীরা প্রথম বছরে মাসিক ₹৪৫,০০০ এবং দ্বিতীয় বছরে মাসিক ₹৪৮,০০০ বেতন পাবেন। এছাড়াও, প্রার্থী ও তার পরিবারের জন্য ₹৫ লক্ষ টাকার মেডিক্লেম বিমার প্রিমিয়াম ফেরতের সুবিধাও দেওয়া হবে।

আরো পড়ুন: IOCL পাইপলাইন ডিভিশনে ৫৩৭টি অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন প্রক্রিয়া

প্রকল্প সুপারভাইজর পদে আবেদন করতে প্রার্থীদের প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে http://www.careers.bhel.in ওয়েবসাইটে গিয়ে। তারপরে অনলাইন ফর্ম পূরণের পর আবেদনপত্রের প্রিন্ট কপি ও ফি রসিদ (যদি প্রযোজ্য হয়) ডাকযোগে পাঠাতে হবে নিচের ঠিকানায় –

AGM (HR), Bharat Heavy Electricals Limited,
Electronics Division,
P. B. No. 2606,
Mysore Road, Bengaluru – 560026।

আবেদনপত্রের খামের ওপরে স্পষ্টভাবে লিখতে হবে – “Application for Appointment as Supervisor on Fixed Tenure Basis – [FTA Position Code]”।

আবেদন ফ্রি

প্রকল্প সুপারভাইজর পদে আবেদন করার জন্য অনলাইনে SBI Collect-এর মাধ্যমে প্রদান করতে হবে। বিস্তারিত ক্যাটাগরি অনুযায়ী পয়েন্ট করে নিচে দেওয়া হলো:-

  • সাধারণ প্রার্থীদের ফি: ₹২৩৬ (অনলাইনে SBI Collect-এর মাধ্যমে জমা)
  • ST এবং PwBD প্রার্থীদের জন্য: কোনো ফি নেই
  • পেমেন্ট পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে SBI Collect, অন্য কোনো মাধ্যমে গ্রহণযোগ্য নয়
  • ফি রসিদ: অনলাইন আবেদনপত্রের সঙ্গে ডাকযোগে পাঠাতে হবে (যদি প্রযোজ্য হয়)

BHEL সুপারভাইজর নিয়োগ ২০২৫ – নির্বাচন প্রক্রিয়া

BHEL নিয়োগ ২০২৫ প্রকল্প সুপারভাইজর পদে প্রার্থীদের নির্বাচন প্রধানত ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে করা হবে। যদি কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের তুলনায় ১০ গুণের বেশি হয়, তবে প্রাথমিকভাবে ডিপ্লোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে, তারপর সাক্ষাৎকার নেওয়া হবে। শর্টলিস্টেড প্রার্থীদের ইমেলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে।

আরো পড়ুন: RCFL অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ৩২৫টি শূন্যপদে জন্য আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ

BHEL নিয়োগ আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইন আবেদন এবং ডাকযোগে হার্ড কপি পাঠাতে হবে। নিচে পয়েন্ট সহকারে বিস্তারিত দেওয়া হলো:-

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৯.০৮.২০২৫ (সকাল ১০টা থেকে)
  • অনলাইন আবেদন শেষ তারিখ: ১৯.০৯.২০২৫
  • হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ: ২২.০৯.২০২৫
  • দূরবর্তী এলাকার প্রার্থীদের জন্য হার্ড কপি জমার শেষ তারিখ: ২৪.০৯.২০২৫

অফিসিয়াল সোর্সেস

BHEL নিয়োগ সংক্রান্ত সব তথ্য, আবেদন ফর্ম এবং আপডেট শুধুমাত্র BHEL-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading