জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ
রাষ্ট্ৰীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড-এর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি RCF-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.rcfltd.com-এ প্রকাশিত হয়েছে।

রাষ্ট্ৰীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড (RCF) একটি ২০২৫-২৬ সালের জন্য মোট ৩২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেনিং দেওয়া হবে Trombay, মুম্বাই এবং Thal, রায়গড়ে। অ্যাপ্রেন্টিসশিপ তিন ধরনের – গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান এবং ট্রেড। প্রশিক্ষণকাল সময়কাল ১২–২৪ মাস। আবেদন করতে হলে প্রার্থীদের RCFL-এর ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
RCFL অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি
রাষ্ট্ৰীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড (RCF Ltd) একটি মোট ৩২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো –
RCFL-এর অ্যাপ্রেন্টিস নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: রাষ্ট্ৰীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড (RCF Ltd), Navratna PSU
- পদের নাম: অ্যাপ্রেন্টিস
- মোট শূন্যপদ: ৩২৫টি
- প্রশিক্ষণ স্থান: Trombay, Mumbai & Thal, Raigad
- প্রশিক্ষণকাল: ১২–২৪ মাস
- মাসিক স্টাইপেন্ড: ₹7,000 – ₹9,000
- আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র অনলাইনে RCF ওয়েবসাইটে
আরো পড়ুন: NHPC Non-Executive নিয়োগ ২০২৫: মোট ২৪৮টি শূন্যপদে আবেদনের সুযোগ
RCFL অ্যাপ্রেন্টিস নিয়োগের শূন্যপদ বিবরণ
রাষ্ট্ৰীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড (RCFL) একটি ২০২৫-২৬ সালের জন্য মোট ৩২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ দেবে। প্রার্থীদের জন্য বিভিন্ন ট্রেড বিবরণ নিচে পয়েন্ট সহকারে দেওয়া হলো:-
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস – ১১৫টি পদ
- অ্যাকাউন্টস এক্সিকিউটিভ – ৩৫টি
- সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট – ৫০টি
- রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ (এইচআর) – ৩০টি
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ১১৪টি পদ
- ডিপ্লোমা কেমিক্যাল – ২০টি
- ডিপ্লোমা সিভিল – ১৪টি
- ডিপ্লোমা কম্পিউটার – ১০টি
- ডিপ্লোমা ইলেকট্রিক্যাল – ২০টি
- ডিপ্লোমা ইন্সট্রুমেন্টেশন – ২০টি
- ডিপ্লোমা মেকানিক্যাল – ৩০টি
ট্রেড অ্যাপ্রেন্টিস – ৯৬টি পদ
- অ্যাটেন্ডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) – ৭৪টি
- বয়লার অ্যাটেনডেন্ট – ২টি
- ইলেকট্রিশিয়ান – ২টি
- উদ্যানতত্ত্ব সহকারী – ৪টি
- ইন্সট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট) – ৪টি
- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট) – ৮টি
- মেডিকেল ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) – ২টি
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য
RCFL অ্যাপ্রেন্টিস বিভিন্ন ধরণের প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে B.Com, BBA বা যে কোনো স্নাতক ডিগ্রি প্রয়োজন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে প্রার্থীকে B.Sc বা ১২তম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাশ থাকতে হবে। এছাড়া, সকল প্রার্থীর কমপক্ষে ৫০% মার্কস থাকতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৫ বছর নির্ধারিত হয়েছে। আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৫ অনুযায়ী হিসাব করা হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।
RCFL অ্যাপ্রেন্টিস নিয়োগ স্টাইপেন্ড ২০২৫
RCFL অ্যাপ্রেন্টিসশিপের জন্য গ্র্যাজুয়েট বা ডিগ্রি অ্যাপ্রেন্টিস মাসে ₹৯,০০০ পাবেন। টেকনিশিয়ান বা ডিপ্লোমা হোল্ডার অ্যাপ্রেন্টিস মাসে ₹৮,০০০ পাবেন। এবং ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার বা sandwich course প্রার্থীরা মাসে ₹৭,০০০ প্রদান করবে। অ্যাপ্রেন্টিসদের আর কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা দেওয়া হবে না।
আরো পড়ুন: BEL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ৮০ শূন্যপদে আবেদন করুন
RCFL অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া
RCFL অ্যাপ্রেন্টিস জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে প্রার্থীকে RCFL-এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং “Recruitment → Engagement of Apprentices 2025-26” সেকশনে ক্লিক করতে হবে। এরপর বিজ্ঞাপনটি পড়ে “I Accept” বাটনে ক্লিক করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। ফর্ম পূরণ ও জমা দেওয়ার পরে প্রার্থীকে আবেদন ফর্ম প্রিন্ট করে রাখতে হবে, যা নির্বাচিত হলে প্রদর্শন করতে হবে।
RCFL নির্বাচন প্রক্রিয়া ২০২৫
প্রার্থীদের মেরিট লিস্ট (শিক্ষাগত যোগ্যতা এবং প্রাপ্ত নম্বরের) এর ভিত্তিতে নির্বাচন করা হবে। যদি দুই বা ততোধিক প্রার্থীর নম্বর সমান হয়, তবে উচ্চতর যোগ্যতা বা পূর্ববর্তী শিক্ষাগত ফলাফলের উপর ভিত্তি করে অবস্থান নির্ধারিত হবে। মেরিট লিস্টে থাকা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শুধুমাত্র ডকুমেন্ট যাচাই এবং NATS/NAPS পোর্টালে কনট্র্যাক্ট অনুমোদনের পরে প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপে যোগদান করতে পারবেন।
আরো পড়ুন: PGCIL ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৫৪৩টি পদে বিশাল নিয়োগ
গুরুত্বপূর্ণ তারিখ
RCFL অ্যাপ্রেন্টিস জন্য আবেদন প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রার্থীকে নির্ধারিত তারিখে অনলাইনে আবেদন করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- অনলাইন আবেদন শুরু: ২৯ আগস্ট ২০২৫, সকাল ৮.০০ টা
- অনলাইন আবেদন শেষ: ১২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫.০০ টা
অফিসিয়াল সোর্সেস
RCFL অ্যাপ্রেন্টিস সঠিক তথ্য এবং আবেদন সংক্রান্ত সব বিস্তারিত শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে পাওয়া যাবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করার সময় এবং যেকোনো প্রশ্নের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা আবশ্যক।
- অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন
- আবেদনের লিংক (Graduate/Technician)
- আবেদনের লিংক (Trade/NAPS)
- অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন
এই তথ্যসমূহ শুধুমাত্র RCFL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। আবেদন বা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত RCFL কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। প্রার্থীদের অবশ্যই সব তথ্য সঠিকভাবে পড়ে এবং দেখে আবেদন করুন।