পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (CMOH, Birbhum) কর্তৃক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি Birbhum District-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.birbhum.gov.in-এ প্রকাশিত হয়েছে।

বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ২০২৫ সালে “চোখের আলো” প্রকল্পের জন্য মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) পদে একজন প্রার্থী নিয়োগ করবে। এই পদটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক এবং মেয়াদ এক বছর বা পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনে http://www.wbhealth.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যেমে।
বীরভূম জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ২০২৫ সালে মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যেন নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজে বুঝতে পারেন, সেই লক্ষ্যেই নিচে বিজ্ঞপ্তিটির প্রধান দিকগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হলোঃ–
বীরভূম জেলায় নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
- বিজ্ঞপ্তি নম্বর: DHFWS-II/HR/970
- নিয়োগকারী সংস্থা: বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (CMOH, Birbhum)
- পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি)
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (১ বছরের জন্য বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত)
- আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র অনলাইন
- অফিসিয়াল ওয়েবসাইট: http://www.wbhealth.gov.in
আরো পড়ুন: রেলওয়ে RRB JE নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: মোট ২৫৬৯ পদের জন্য আজ থেকে অনলাইনে প্রক্রিয়া শুরু!
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় (পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান) উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে প্রার্থীকে অপটোমেট্রি বিষয়ে দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে, যা পশ্চিমবঙ্গ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি বা সরকারের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী কমপক্ষে ২১ বছর এবং সর্বাধিক ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উপরের সীমায় ছাড় পাবেন।
আরো পড়ুন: GKCIET মালদায় টিচিং এন্ড নন টিচিং পদে নিয়োগ, দেখুন আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা!
পারিশ্রমিক বিস্তারিত
এই পদের জন্য নির্বাচিত প্রার্থীকে প্রতিদিন ₹১,০০০ টাকা হারে পারিশ্রমিক প্রদান করা হবে। প্রার্থীকে সপ্তাহে তিন দিন কাজ করতে হবে, অর্থাৎ মোট তিন দিনের জন্য পারিশ্রমিক নির্ধারিত থাকবে। এটি একটি চুক্তিভিত্তিক পদ, তাই মাসিক বেতন নির্দিষ্ট নয়, বরং কাজের দিনের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
এই পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbhealth.gov.in-এ গিয়ে “Online Recruitment” লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের নিজের সঠিক তথ্য, ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণ করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে, যা ভবিষ্যতে যাচাইয়ের সময় প্রয়োজন হবে।
আবেদন ফ্রি
এই পদের জন্য আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা দিতে হবে। ফি শুধুমাত্র অনলাইন মোডে জমা দেওয়া যাবে এবং এটি ফেরতযোগ্য নয়। নিচে শ্রেণি অনুযায়ী ফি-এর পরিমাণ দেওয়া হলোঃ
- সাধারণ প্রার্থী: ₹১০০/-
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থী (SC/ST/OBC): ₹৫০/-
- ফি প্রদানের মাধ্যম: অনলাইন (Net Banking / Debit Card / Credit Card)
নির্বাচন প্রক্রিয়া
এই পদের জন্য প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণভাবে যোগ্যতা, অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের উপর ভিত্তি করে করা হবে। প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। এরপর শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার বা কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে সর্বাধিক নম্বর প্রাপ্ত প্রার্থীদের একটি প্যানেল তৈরি করা হবে, যা এক বছরের জন্য বৈধ থাকবে।
আরো পড়ুন: AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, দেখে নিন বিস্তারিত!
গুরুত্বপূর্ণ তারিখ
বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) পদের জন্য আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে উল্লেখ করা হলো। প্রার্থীদের এই তারিখগুলো ভালোভাবে মনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।
- আবেদন শুরুর তারিখ: ৩ নভেম্বর ২০২৫ সকাল ১১টা
- নিবন্ধনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫ রাত ১২টা
- আবেদন ফি জমার শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫ রাত ১২টা
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৫ রাত ১২টা
অফিসিয়াল সোর্স
এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য ও নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকেই তথ্য সংগ্রহ করেন এবং নিচে লিংকগুলি পয়েন্ট সহকারে দেওয়া হলো:-
- বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন – এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – এখানে ক্লিক করুন
এই নিয়োগ সম্পর্কিত উপরের সমস্ত তথ্য সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট http://www.birbhum.gov.in-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেন।