ব্যাঙ্ক অফ বরোদা (BOB) ৩ জুলাই ২০২৫ তারিখে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) নিয়োগের বিজ্ঞপ্তি ও পরীক্ষার ধরণ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর BOB/HRM/REC/ADVT/2025/05, যা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট http://www.bankofbaroda.in-এর মধ্যে প্রকাশিত হয়েছে।

ব্যাঙ্ক অফ বরোদা লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষায় ভাল ফল করতে চাইলে শুরু থেকেই একটি সুপরিকল্পিত প্রস্তুতি প্রয়োজন। আর তার জন্য সবচেয়ে জরুরি, পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও এক্সাম প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা।
ব্যাঙ্ক অফ বরোদা LBO সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন ২০২৫
ব্যাঙ্ক অফ বরোদা ২০২৫ সালে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে ২৫০০টি শূন্যপদে নিয়োগের জন্য একটি অনলাইন পরীক্ষা আয়োজন করছে। পরীক্ষাটি মোট ১২০টি প্রশ্ন নিয়ে হবে, পূর্ণমান ১২০ এবং সময়সীমা ২ ঘণ্টা। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে (০.২৫ নম্বর)। অনলাইন পরীক্ষার পর প্রার্থীদের সাইকোমেট্রিক টেস্ট ও গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
আরো দেখুন: ইন্টেলিজেন্স ব্যুরো (IB) সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন
BOB LBO পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন – সংক্ষিপ্ত বিবরণ
ব্যাঙ্কের নাম: ব্যাঙ্ক অফ বরোদা (BOB)
পদের নাম: লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO)
মোট শূন্যপদ: ২৫০০টি
পোস্ট ক্যাটাগরি: সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন
পরীক্ষার ধরন: কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট
মোট প্রশ্নসংখ্যা: ১২০টি
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.bankofbaroda.in
ব্যাঙ্ক অফ বরোদা LBO নিয়োগ প্রক্রিয়া ২০২৫
ব্যাঙ্ক অফ বরোদা LBO নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটা পরীক্ষা নেবে। প্রথমে অনলাইন পরীক্ষায় বসতে পারবেন যাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে। এরপর প্রার্থীদের স্থানীয় ভাষা জানার ক্ষমতা, মানসিক দক্ষতা (সাইকোমেট্রিক টেস্ট) এবং শেষ ধাপে গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হবে। সব ধাপেই পাশ করা বাধ্যতামূলক।
- অনলাইন পরীক্ষা (Online Test): শুধু যাঁদের অনলাইনে করা আবেদন একসেপ্টেড হয়েছে, তাঁরাই অনলাইন পরীক্ষায় বসতে পারবেন। এই ধাপে নির্দিষ্ট নম্বর পেতে হবে, তবেই পরবর্তী ধাপে এগোনো যাবে।
- সাইকোমেট্রিক পরীক্ষা (Psychometric Test): এই ধাপে প্রার্থীর মানসিক ক্ষমতা, আচরণ কেমন এবং ব্যাংকের নীতি-আদর্শের সঙ্গে মানিয়ে নিতে পারেন কি না, সেটা দেখা হবে। বিশেষ করে বিক্রির দায়িত্ব সামলানোর উপযুক্ততা এখানে যাচাই করা হবে।
- গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউ (Group Discussion/Interview): চূড়ান্ত ধাপে অংশ নিতে হলে প্রার্থীকে নির্ধারিত নম্বর পেতে হবে, যেমন সাধারণ ক্যাটাগরির জন্য কমপক্ষে ৬০% এবং সংরক্ষিত ক্যাটাগরির জন্য ৫৫%।
ব্যাঙ্ক অফ বরোদা LBO পরীক্ষার প্যাটার্ন ২০২৫
ব্যাঙ্ক অফ বরোদা LBO পরীক্ষায় মোট ৪টি ভাগে ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রতিটি বিভাগের জন্য বরাদ্দ থাকবে ৩০ মিনিট। সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে, অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর ভুলদিলে এক নম্বর কাটা যাবে। পাশ করতে হলে জেনারেল ও EWS ক্যাটাগরির প্রার্থীদের প্রতিটি বিভাগে কমপক্ষে ৪০% এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৩৫% নম্বর পেতে হবে।
- প্রশ্নসংখ্যা: মোট ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন
- বিভাগসংখ্যা: ৪টি বিভাগ (প্রতিটিতে নির্দিষ্ট প্রশ্ন থাকবে)
- সময়সীমা: প্রতিটি বিভাগের জন্য ৩০ মিনিট (মোট ২ ঘণ্টা)
- সঠিক উত্তরের নম্বর: প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর
- ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে
- ন্যূনতম যোগ্যতার মান:
- জেনারেল ও EWS বিভাগের জন্য: প্রতি বিভাগে কমপক্ষে ৪০% নম্বর
- সংরক্ষিত বিভাগের জন্য: প্রতি বিভাগে কমপক্ষে ৩৫% নম্বর
ব্যাঙ্ক অফ বরোদা LBO পরীক্ষার সিলেবাস ২০২৫
ব্যাঙ্ক অফ বরোদা LBO পরীক্ষার প্রতিটি বিভাগের বিস্তারিত সিলেবাস নিচে দেওয়া হয়েছে। সফলতার জন্য প্রার্থীদের উচিত, প্রতিটি বিষয় গুরুত্বসহকারে পড়াশোনা করা, কারণ কোনো বিভাগ বা বিষয় বাদ দিলে চূড়ান্ত প্রস্তুতিতে ঘাটতি থেকে যেতে পারে। তাই সঠিক পরিকল্পনা ও পূর্ণাঙ্গ প্রস্তুতিই ভালো রেজাল্ট এনেদিতে পারে।
ইংলিশ ল্যাংগুয়েজ:
| Phrase Replacement | Idioms and Phrases |
| Sentence Rearrangement | Reading Comprehension |
| Sentence Improvement | Fill in the Blanks (Single/Double) |
| Synonyms and Antonyms | Cloze Test |
| Para Jumbles | Error Detection |
জেনারেল/ইকোনমিক অ্যাওয়ারনেস:
| Current Affairs (National and International) | Static GK (Books, Capitals, Days, etc.) |
| Summits, Awards, Appointments | Indian Economy Overview |
| GDP, Inflation, Unemployment, Fiscal Deficit | Financial Institutions (IMF, World Bank, ADB) |
| Trade, Currency, and Banking Reforms | Budget, Economic Survey Highlights |
| Government Schemes & Policies | Committees & Reports |
রিসনিং এবিলিটি:
| Inequalities | Syllogism |
| Input/Output | Blood Relations |
| Coding and Decoding | Sufficiency of Arguments and Data |
| Directions and Distance | Statements & Assumptions |
| Data Sufficiency | Alphanumeric Series |
| Puzzles & Seating Arrangement | |
কোয়ান্টিটেটিভ অ্যাপটিইড:
| Simplification | Approximation |
| Profit & Loss | Mixtures & Allegations |
| Simple Interest & Compound Interest & Surds & Indices | Work & Time |
| Mensuration – Cylinder, Cone, Sphere | Time & Distance |
| Data Interpretation | Ratio & Proportion, Percentage |
| Number Systems | Sequence |
| Number Series | Permutation, Combination & Probability |
ব্যাঙ্কিং নলেজ:
| History and Structure of Indian Banking | Types of Banks and Their Functions |
| RBI and Its Functions | Monetary Policies and Banking Regulations |
| Bank Rate, CRR, SLR, Repo, Reverse Repo | Payment Systems (NEFT, RTGS, UPI) |
| Financial Terms & Acronyms | Types of Accounts, Loans, and Advances |
| Digital Banking, Cyber Security Basics | NPAs, Basel Norms, Banking Ombudsman |
ব্যাঙ্ক অফ বরোদা LBO পরীক্ষায় সফল হতে হলে শুরু থেকেই প্ল্যান করে পড়া দরকার। সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিক ঠিকভাবে সম্পূর্ণ করতে হবে, কোনও অংশ ফেলে রাখা যাবে না। বিশেষ করে সময় বাঁচিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার প্র্যাকটিস, নেগেটিভ মার্কিং মাথায় রেখে সঠিক উত্তর বাছা আর প্রতিটি বিভাগের ন্যূনতম নম্বর নিশ্চিত করার দিকে নজর রাখা খুব জরুরি। ধাপে ধাপে পরীক্ষার প্রক্রিয়াটা ভালো করে বুঝে নিয়ে সেই অনুযায়ী নিজেকে তৈরি করলে, ভাল রেজাল্ট করা সম্ভব।
ব্যাঙ্ক অফ বরোদা LBO সম্পর্কিত লিঙ্কগুলি: