BRO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত – ৫৪২টি পদে আবেদনের সুযোগ!

WhatsApp চ্যানেলTelegram চ্যানেলArattai চ্যানেল

বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation – BRO) এর জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (General Reserve Engineer Force)-এর পক্ষ থেকে Advt. No. 02/2025 অনুযায়ী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

BRO-542-Vacancy-2025
BRO-542-Vacancy-2025

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে BRO সংস্থা Vehicle Mechanic, MSW (Painter) এবং MSW (DES) পদে নিয়োগ করবে। মোট ৫৪২টি পদ এই নিয়োগের আওতায় খালি রয়েছে। এর মধ্যে Vehicle Mechanic পদে সবচেয়ে বেশি সংখ্যক ৩২৪টি পদ খালি রয়েছে। এছাড়া MSW (Painter) পদে ১৩টি এবং MSW (DES) পদে ২০৫টি পদ খালি আছে। বিভিন্ন সংরক্ষিত শ্রেণি প্রার্থীদের যেমন UR, SC, ST, OBC, এবং EWS অনুযায়ী পদগুলি আলাদা আলাদা করা আছে।

BRO নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) সম্প্রতি তাদের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে একাধিক পদে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৫৪২টি শূন্য পদ পূরণ করা হবে। নিচে ধাপে ধাপে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো –

  • নিয়োগকারী সংস্থা: Border Roads Organisation (BRO)
  • বিজ্ঞপ্তি নম্বর: Advt. No. 02/2025
  • নিয়োগের বিভাগ: General Reserve Engineer Force (GREF)
  • পদের নাম: Vehicle Mechanic, MSW (Painter), MSW (DES)
  • মোট শূন্যপদের সংখ্যা: 542
  • কর্মস্থল: ভারতজুড়ে বিভিন্ন প্রকল্প এলাকায়
  • লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.bro.gov.in

আরো পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে LDC, ফায়ারম্যান ও অন্যান্য পদে আবেদন!

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ সহ প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই (ITI) বা সমমানের টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে। Vehicle Mechanic পদের ক্ষেত্রে মোটর মেকানিক্স বা সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেটধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অন্যদিকে MSW (Painter) এবং MSW (DES) পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স সাধারণত ১৮ থেকে ২৫ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC/Ex-Servicemen) বয়সে ছাড় পাবেন। নির্দিষ্ট বয়সসীমা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

আরো পড়ুন: DRDO চাকরির সুযোগ! ৫০টি শূন্যপদে আবেদন চলছে!

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে বেতন পাবেন। এর সঙ্গে মহার্ঘভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা (Transport Allowance) এবং Hard & Risk Allowance প্রযোজ্য থাকবে। সুতরাং এই পদগুলিতে নিয়োগপ্রাপ্তরা সরকারি চাকরির সমস্ত সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের আবেদনপত্র পূরণের আগে অফিসিয়াল নির্দেশিকা ভালোভাবে পড়ে নিতে হবে। আবেদন প্রক্রিয়া অফলাইনে হবে। ফর্মটি এবং বিস্তারিত নির্দেশনা অফিসিয়াল ওয়েবসাইট http://www.bro.gov.in থেকে পাওয়া যাবে। ফর্ম পূরণের সময় সমস্ত প্রয়োজনীয় নথি (শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, জাতি, ইত্যাদি প্রমাণপত্র) অনলাইনে আবেদনের সময় উপলোডে করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), স্কিল/ট্রেড টেস্ট, এবং মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সমস্ত ধাপ উত্তীর্ণ প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ হবে ভারতের বিভিন্ন BRO-এর চলছে এমন সব প্রকল্পে।

আবেদন ফী এবং পেমেন্ট মোড

আবেদন ফর্ম জমা দেওয়ার সময় প্রার্থীদের SBI Collect-এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি দিতে হবে। সাধারণ, OBC ও EWS প্রার্থীদের জন্য ফি ₹50, আর SC, ST ও PwD প্রার্থীদের জন্য ফি মুক্ত।

আরো পড়ুন: দিল্লি পুলিশে ১১৯২৭ কনস্টেবল এবং SI শূন্যপদে বিজ্ঞপ্তি!

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

এই নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখগুলি BRO–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা নিচের তারিখগুলি দেখে আবেদন প্রস্তুতি নিতে পারেন।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১ই অক্টোবর ২০২৫
আবেদন শুরুর তারিখ: ১১ই অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৪শে নভেম্বর ২০২৫
পরীক্ষার তারিখ: পরে জানানো হবে

অফিসিয়াল সূত্র

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন ও ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা হয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে অফিসিয়াল সোর্স থেকেই তথ্য যাচাই করে আবেদন করতে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: BRO Notification PDF
অফিসিয়াল ওয়েবসাইট: www.bro.gov.in

এই নিবন্ধে সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউসজে প্রকাশিত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook চ্যানেলFacebook পেজ

বিঃদ্রঃ

এটি একটি প্রাথমিক ঘোষণা মাত্র। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে ১১-১৭ অক্টোবর ২০২৫ তারিখের Employment Newspaper, এবং BRO-এর অফিসিয়াল ওয়েবসাইটের (11 অক্টোবর 2025 থেকে) মধ্যে।

সম্পূর্ণ যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদন ফী, আবেদনের সময়সূচি বা অন্য যেকোনো বিস্তারিত তথ্য পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর বিস্তারিতভাবে জানানো হবে। এছাড়াও, পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর যদি কোনো পরিবর্তন বা সংশোধন হয়, তাহলে আমাদের সম্পূর্ণ নিবন্ধ বা ব্লগ পোস্টটি সেই অনুযায়ী পুনরায় আপডেট করা হবে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading