Calcutta University Admission 2025: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের স্নাতক স্তরে ভর্তি শুরু, আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত

Calcutta University Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যে সকল ছাত্রী (মিউজিক কোর্সে ছাত্রছাত্রীরা) উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। চার বছরের বি.এসসি. (অনার্স ও রিসার্চসহ) ও বি.মিউজ. (অনার্স ও রিসার্চসহ) কোর্সে ভর্তি হবে নতুন পাঠক্রম ও ক্রেডিট কাঠামোর (Curriculum & Credit Framework – CCF 2022) ভিত্তিতে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে ১৮ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫-এর মধ্যে।

Calcutta-University-Admission-2025
Calcutta-University-Admission-2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বিভাগগুলিতে ভর্তি হবে

১. ফুড অ্যান্ড নিউট্রিশন (Food & Nutrition)
কোর্স: ৪ বছর মেয়াদী বি.এসসি. (অনার্স ও রিসার্চসহ)
আসন সংখ্যা: ৬১ + অতিরিক্ত আসন (OBC-A, OBC-B ও EWS প্রার্থীদের জন্য)

২. হিউম্যান ডেভেলপমেন্ট (Human Development)
কোর্স: ৪ বছর মেয়াদী বি.এসসি. (অনার্স ও রিসার্চসহ)
আসন সংখ্যা: ৬৫ + অতিরিক্ত আসন (EWS-এর জন্য)

৩. সংগীত (Music)
কোর্স: ৪ বছর মেয়াদী বি.মিউজ. (অনার্স ও রিসার্চসহ)
আসন সংখ্যা: ১১৭

মেজর ও মাইনর বিষয়:
হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
রবীন্দ্রসঙ্গীত
বাংলা গান

এছাড়াও পাঠক্রমে AEC, SEC, IDC, CVAC ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য যোগ্যতা

সাধারণ যোগ্যতা:
প্রার্থীদের অবশ্যই ২০২২ সাল বা তার পরে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (১০+২) পাশ করতে হবে। এছাড়া, যারা পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে পাশ করেছেন, তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না।

১. ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্সে ভর্তি হতে:
এই কোর্সে শুধুমাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর উচ্চমাধ্যমিকে মোট নম্বরের ওপর কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। পাশাপাশি, কেমিস্ট্রি বিষয়ে তত্ত্ব ও ব্যবহারিক—উভয় অংশ মিলিয়ে কমপক্ষে ৫৫% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

২. হিউম্যান ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হতে:
এই কোর্সে শুধুমাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী যেকোনো স্ট্রিম থেকে উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% নম্বর থাকলেই আবেদন করতে পারবে। তবে যাঁরা হোম ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পাশ করেছেন, তাঁদের ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।

৩. সংগীত (মিউজিক) কোর্সে ভর্তি হতে:
এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীর উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। যাঁদের পাঠ্যসূচিতে সংগীত বিষয় ছিল, তাঁদের ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।

সংরক্ষিত শ্রেণির (SC/ST/PwD/Third Gender) প্রার্থীদের জন্য যোগ্যতার ন্যূনতম নম্বর হল ৪০% (অন্য সকল শর্তাবলী একই থাকবে)। সংশ্লিষ্ট তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্য।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন পক্রিয়া

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.caluniv.ac.in অথবা http://www.caluniv-ucsta.net-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১৮ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারিত রয়েছে।

প্রার্থীকে নিচের প্রয়োজনীয় নথি গুলি সংরক্ষণ করে রাখতে হবে কারণ কর্তৃপক্ষ ডাকলে তা জমা দিতে হবে:

১. আবেদনপত্রের প্রিন্টআউট
২. আবেদন ফি জমার ই-রসিদ
৩. মাধ্যমিক (১০ম শ্রেণি) এর অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট ও উচ্চমাধ্যমিক (১০+২) স্তরের মার্কশিটের স্ব-প্রত্যয়িত (সেলফ অ্যাটেস্টেড) ফটোকপি
৪. প্রযোজ্য ক্ষেত্রে বৈধ SC/ST/OBC-A/OBC-B/PWD/BPL/EWS সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত ফটোকপি
৫. আধার কার্ডের ফটোকপি
৬. APAAR ID / ABC ID-এর ফটোকপি

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফী

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাধারণ ও অন্যান্য প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা দিতে হবে এবং SC, ST ও PWD (প্রতিবন্ধী) প্রার্থীদের ১০০ টাকা অনলাইনের মাধ্যমে দিতে হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – ১৭ জুন ২০২৫
  • অনলাইন আবেদনপত্র ও আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা – ১৮ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫
  • ড্রাফট মেধা তালিকা প্রকাশ – ০৩ জুলাই ২০২৫
  • ড্রাফট মেধা তালিকা সংশোধনের জন্য আবেদন করার শেষ তারিখ – ০৪ জুলাই ২০২৫
  • সংশোধিত প্রাথমিক মেধা তালিকা প্রকাশ – ০৫ জুলাই ২০২৫
  • প্রথম পর্যায়ের সাময়িক নির্বাচন তালিকা প্রকাশ – ০৭ জুলাই ২০২৫
  • প্রথম পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের নথি আপলোড, স্বপ্রত্যয়নপত্র/ঘোষণাপত্র জমা, যাচাই ও অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ – ১০ জুলাই ২০২৫
  • প্রাথমিক মেধা তালিকাভুক্ত ইচ্ছুক প্রার্থীদের জন্য দ্বিতীয় নির্বাচন তালিকার জন্য পছন্দ (Option) জানিয়ে আবেদনপত্রে লগইন করে রিপোর্টিং করার শেষ তারিখ – ১২ জুলাই ২০২৫
  • রিপোর্ট করা প্রার্থীদের তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন তালিকা প্রকাশ – ১৪ জুলাই ২০২৫
  • দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের নথি আপলোড, স্বপ্রত্যয়নপত্র/ঘোষণাপত্র জমা, যাচাই ও অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ – ১৭ জুলাই ২০২৫
  • তৃতীয় পর্যায়ের নির্বাচন তালিকা প্রকাশ – পরে জানানো হবে
  • তৃতীয় পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের নথি আপলোড, স্বপ্রত্যয়নপত্র/ঘোষণাপত্র জমা, যাচাই ও অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ – পরে জানানো হবে
  • শ্রেণি শুরুর তারিখ – ০১ আগস্ট ২০২৫
  • বিষয় পরিবর্তনের শেষ তারিখ – পরে জানানো হবে
  • শিক্ষার্থীদের দ্বারা রেজিস্ট্রেশন ফর্ম এই বিভাগে জমা দেওয়ার তারিখ – পরে জানানো হবে

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নোটিফিকেশন
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
অনলাইন আবেদনের লিঙ্ক

এই সুযোগটি শুধুমাত্র যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জন্য, যারা ফাইন আর্টস, হোম সায়েন্স অথবা সংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। আবেদন করার পূর্বে সকল নিয়মাবলী ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading