জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (CCI) কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৬শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিটি Cement Corporation of India অফিসিয়াল ওয়েবসাইট http://www.cciltd.in-এ প্রকাশিত হয়েছে।

সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (CCI) ২০২৫ সালে তান্ডুর সিমেন্ট ফ্যাক্টরিতে বিভিন্ন পদে নিয়োগ দেবে। মোট ৮টি পদ খালি রয়েছে – ফিটার ৪টি, মোটর মেকানিক ১টি এবং ইলেকট্রিশিয়ান ৩টি। ইচ্ছুক প্রার্থীদের আগে থেকে করার প্রয়োজন নেই সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।
সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২৫-২৬
সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (CCI) সম্প্রতি বেশ কয়েকটি শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে পারেন, সেই উদ্দেশ্যে নিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো।
আরো দেখুন: পশ্চিমবঙ্গে ১৩৪২১ প্রাইমারি টিচার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি!
CCI নিয়োগ ২০২৫: সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (CCI)
- পদের নাম: ফিটার, মোটর মেকানিক ও ইলেকট্রিশিয়ান
- মোট শূন্যপদ: ৮টি
- চুক্তির মেয়াদ: ৩ বছর
- আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন-ইন্টারভিউ
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
শিক্ষাগত যোগ্যতার জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে। ফিটার পদে আবেদন করতে হলে ফিটার ট্রেডে আইটিআই, মোটর মেকানিক পদে মোটর মেকানিক বা ডিজেল মেকানিক ট্রেডে আইটিআই এবং ইলেকট্রিশিয়ান পদে ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশ থাকা আবশ্যক। এছাড়াও প্রত্যেক প্রার্থীর ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিমেন্ট শিল্পে অভিজ্ঞতা থাকলে তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
এই নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স গণনা করা হবে সাক্ষাৎকারের তারিখ অনুযায়ী। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা প্রয়োজনীয় ক্ষেত্রে বয়সে শিথিলতা পেতে পারেন।
আরো দেখুন: RRC ECR নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ১১৪৯টি শূন্যপদে আবেদন করুন
পারিশ্রমিক বিস্তারিত তথ্য
নির্বাচিত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক সর্বোচ্চ ₹২৫,০০০/- পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বেতন সম্পূর্ণ লাম্প-সাম ভিত্তিতে প্রদান করা হবে। প্রার্থীরা ইএসআই ও ইপিএফ সুবিধা পাবেন না, তবে তাদের বেতনের থেকে নির্ধারিত হারে প্রভিডেন্ট ফান্ড (PF) কেটে জমা করা হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-তে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের দিনে সকাল ১০টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীদের সাথে পূর্ণাঙ্গভাবে পূরণকৃত আবেদনপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, জন্মতারিখ ও জাতিগত নথির স্ব-স্বাক্ষরিত কপি জমা দিতে হবে। পাশাপাশি যাচাইয়ের জন্য সমস্ত মূল নথিও সঙ্গে নিয়ে আসা আবশ্যক।
আরো দেখুন: SSC দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার নিয়োগ ২০২৫ – ৭৩৭টি শূন্যপদ!
গুরুত্বপূর্ণ তারিখ
সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (CCI) নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিম্নরূপ:
- ওয়াক-ইন-ইন্টারভিউ তারিখ: ০১ অক্টোবর ২০২৫ (বুধবার)
- রেজিস্ট্রেশন শুরু: সকাল ১০টা
- নথি যাচাই ও সাক্ষাৎকার: একই দিনে অনুষ্ঠিত হবে
অফিসিয়াল সোর্সেস
CCI নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এবং বিজ্ঞপ্তি অফিসিয়াল সোর্স থেকে পাওয়া যাবে। প্রার্থীরা যেকোনো বিস্তারিত বা আপডেটের জন্য নিচের সোর্সগুলো দেখতে পারেন:
জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল
FAQs – সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২৫
প্রশ্ন: CCI নিয়োগ ২০২৫-এর জন্য কতগুলো পদ খালি রয়েছে?
উত্তর: মোট ৮টি পদ খালি রয়েছে – ফিটার ৪টি, মোটর মেকানিক ১টি এবং ইলেকট্রিশিয়ান ৩টি।
প্রশ্ন: এই নিয়োগে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে এবং ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রশ্ন: এই চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা কত?
উত্তর: সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে শিথিলতা পাবেন।
প্রশ্ন: নির্বাচিত প্রার্থীরা কত টাকা বেতন পাবেন?
উত্তর: নির্বাচিত প্রার্থীরা মাসিক সর্বোচ্চ ₹২৫,০০০/- পর্যন্ত বেতন পাবেন (লাম্প-সাম ভিত্তিতে)।
প্রশ্ন: আবেদন প্রক্রিয়া কীভাবে হবে?
উত্তর: এখানে আবেদন অনলাইনে নয়, সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ মাধ্যমে করতে হবে। প্রার্থীদের ০১ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।