ভারতীয় রেলে ১১০০+ অ্যাপ্রেন্টিস পদে আবেদন চলছে

জয়েন্ট করুন: WhatsApp চ্যানেল OR Telegram চ্যানেল OR Arattai চ্যানেল

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (ECR) এর অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ও শর্তাবলি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। বিজ্ঞপ্তিটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, পতনা থেকে প্রকাশিত হয়েছে।

East Central Railway Recruitment 2025
East Central Railway Recruitment 2025

এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই নিয়োগের জন্য মোট ১,১৪৯টি শূন্যপদ রয়েছে। প্রার্থীদের মাধ্যমিক (১০ম) পাশ এবং ITI ট্রেড এ সার্টিফিকেট থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যেমে আবেদন করতে পারবেন RRC/ECR অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (ECR) ২০২৫-২৬ সালের জন্য অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৫। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য নিচে সহজভাবে ধাপে ধাপে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি তুলে ধরা হলোঃ–

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫-২৬ – সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: RRC/ECR/HRD/Act. Apprentice/2025-26
  • নিয়োগকারী সংস্থা নাম: ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (ECR)
  • মোট শূন্যপদ: ১১৪৯
  • বিভাগ ও ট্রেড: ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক ডীজেল ইত্যাদি
  • যোগ্যতা: মাধ্যমিক (১০ম) পাশ + সংশ্লিষ্ট ITI ট্রেড সার্টিফিকেট
  • বাছাই প্রক্রিয়া: মার্কের ভিত্তিতে (মাধ্যমিক + ITI)
  • আবেদন পদ্ধতি: অনলাইন

আরো দেখুন: ব্যাঙ্ক অফ বরোদা ৫০ শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৫

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক (১০ম) পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ITI ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% মার্কস প্রয়োজন। ITI সার্টিফিকেট হতে হবে NCVT বা SCVT কর্তৃক স্বীকৃত, এবং প্রার্থীরা তাদের প্রমাণপত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা দেবেন।

বয়সসীমা

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছর হতে হবে। বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫ বছর পর্যন্ত। প্রাক্তন সৈনিক ও তাদের সন্তানদের ক্ষেত্রেও নির্দিষ্ট ছাড় রয়েছে।

আরো দেখুন: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস TGT ও PRT পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্টাইপেন্ড বিস্তারিত দেখুন

নির্বাচিত প্রার্থীরা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে Apprentices Act 1961 অনুযায়ী প্রশিক্ষণ পাবেন এবং সরকারের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। স্টাইপেন্ডের পরিমাণ সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে আবেদন প্রক্রিয়া বিস্তারিত

ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে RRC/ECR অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রার্থীদের একটিমাত্র আবেদন করতে হবে এবং আবেদন করার সময় সঠিক ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ITI ট্রেড ও ডকুমেন্টের তথ্য প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রার্থীরা রেজিস্ট্রেশন নম্বর সংরক্ষণ করবেন এবং আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন ফ্রি

সাধারণ প্রার্থীদের জন্য ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে আবেদন ফি ₹১০০/-। ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তবে SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেই, অর্থাৎ তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিসের নির্বাচনে প্রার্থীদের মার্কের ভিত্তিতে বাছাই করা হবে। মার্কের হিসাব হবে মাধ্যমিক (১০ম) + ITI ট্রেডের গড় ফলাফলের মাধ্যমে। যদি দুই প্রার্থীর মার্ক সমান হয়, তবে বয়স অনুযায়ী এবং পরে ১০ম পরীক্ষার তারিখ অনুযায়ী প্রাধান্য দেওয়া হবে। চূড়ান্ত নির্বাচনের পরে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস পরীক্ষা দিতে হবে।

আরো দেখুন: ট্রেইনি পদে নিয়োগ করতে চলেছে কানারা ব্যাঙ্ক সিকিউরিটিজ লিমিটেড

গুরুত্বপূর্ণ তারিখ

ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ প্রার্থীদের জানা জরুরি। আবেদন, বাছাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধাপের সময়সূচি নিচে দেওয়া হলো:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আবেদনের শুরুর তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫, রাত ১১:৫৯
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস: নির্বাচিত প্রার্থীদের জন্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে
  • স্টাইপেন্ড ও প্রশিক্ষণ শুরু: চূড়ান্ত নির্বাচনের পরে নির্ধারিত হবে

অফিসিয়াল সোর্সেস

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগের সকল তথ্য ও আবেদন প্রক্রিয়া শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন থেকে পাওয়া যাবে:-

জয়েন্ট করুন: Facebook ফেসবুক চ্যানেল – Facebook পেজ

এই তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রদান করা হয়েছে। প্রার্থীরা আবেদন করার আগে অবশ্যই ECR-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিয়ম, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি যাচাই করবেন। RRC/ECR-এর অফিসিয়াল তথ্যই সর্বোচ্চ এবং এ তথ্যের ভিত্তিতে কোনো দাবী বা অভিযোগ করা যাবে না।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading