কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা পরিষদ (CCRAS), যা AYUSH মন্ত্রকের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তারা সারা দেশের বিভিন্ন শাখায় মোট ৩৮৮ টি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর হলো ০৪/২০২৫। এই পদের মধ্যে রয়েছে গ্রুপ A, B ও C শ্রেণীর বিভিন্ন পদ, যেমন রিসার্চ অফিসার, স্টাফ নার্স, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য নিচে সহজভাবে দেওয়া হলো।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
নিয়োগকারী সংস্থা: কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা পরিষদ (CCRAS)
বিজ্ঞপ্তি নম্বর: ০৪/২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট: ccras.nic.in
মোট শুন্যপদের সংখ্যা: ৩৮৮টি
পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ (এখানে ২৬ রকম পদ আছে)
আবেদন মাধ্যম: অনলাইন
নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত আছে। উদাহরণস্বরূপ, রিসার্চ অফিসার (আয়ুর্বেদ)-এর জন্য আয়ুর্বেদে MD/MS ডিগ্রি লাগবে, আবার স্টাফ নার্স পদের জন্য B.Sc নার্সিং বা ডিপ্লোমা সহ অভিজ্ঞতা চাওয়া হয়েছে। গ্রুপ C-এর অনেক পদের জন্য উচ্চমাধ্যমিক, ম্যাট্রিক পাস অথবা ITI/ডিপ্লোমা চাওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
আরও পড়ুন: বিধাননগর পৌরনিগমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
বয়সসীমা: পদের ধরন অনুযায়ী বয়সসীমা সাধারণত ২৭ থেকে ৪০ বছরের মধ্যে নির্ধারিত আছে। তবে SC/ST/OBC/PWD/মহিলা/এক্স-সার্ভিসম্যান প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত নিয়মে বয়সে ছাড় রয়েছে।
সম্পূর্ণ বেতন কাঠামো
নিয়োগযোগ্য প্রার্থীদের বেতন কেন্দ্রীয় বেতন কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী নির্ধারিত হবে। যেমন, রিসার্চ অফিসার পদে লেভেল-১০ অনুযায়ী ₹৫৬১০০ থেকে ₹১৭৭৫০০, স্টাফ নার্স ও অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল-৭ অনুযায়ী ₹৪৪৯০০ থেকে ₹১৪২৪০০ পর্যন্ত বেতন দেওয়া হবে। লোয়ার গ্রেডের MTS বা LDC পদে বেতন শুরু হচ্ছে ₹১৮০০০ থেকে ₹৬৩২০০-এর মধ্যে।
কিভাবে আবেদন করবেন?
প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। http://www.ccras.nic.in ওয়েবসাইটে গিয়ে “Career” সেকশনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রথমে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করে লগইন করতে হবে, তারপর প্রোফাইল ইনফরমেশন দিয়ে আবেদন জমা দিতে হবে এবং অনলাইনে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে আলাদা করে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে হবে।
আরও পড়ুন: BHEL-এ ৫১৫টি নতুন পদের নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন ফি সংক্রান্ত তথ্য
আবেদন ফি নিয়ে যদি বলি, তাহলে CCRAS-এর এই নিয়োগে ফি আলাদা আলাদা গ্রুপ অনুযায়ী ঠিক করা হয়েছে। তবে যারা SC, ST, PWD, EWS, মহিলা বা প্রাক্তন সেনাকর্মী — তাদের কোনো রকম পরীক্ষা ফি দিতে হবে না, শুধু প্রসেসিং ফি দিতে হবে। সব ফি অনলাইনেই জমা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
- গ্রুপ A পদের জন্য ১০০০ টাকা পরীক্ষা ফি আর ৫০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।
- গ্রুপ B পদের জন্য ৫০০ টাকা পরীক্ষা ফি আর ২০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।
- গ্রুপ C পদের জন্য ২০০ টাকা পরীক্ষা ফি আর ১০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর মাধ্যমে। গ্রুপ A পদের জন্য CBT-র পরে ইন্টারভিউ হবে। গ্রুপ B ও C পদের জন্য শুধুমাত্র CBT-এর মাধ্যমে মেধাতালিকা তৈরি হবে। কিছু পদের জন্য টাইপিং/স্কিল টেস্টও নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দি দুই ভাষায় থাকবে। CBT-তে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে (MTS ছাড়া)। পদের ধরন অনুযায়ী পরীক্ষা হবে ৬০ থেকে ৯০ মিনিট।
আরও পড়ুন: NHPC-তে ৩৬১টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি
গুরুত্বপূর্ণ তারিখ: নিয়োগের জন্য অনলাইনে আবেদন, সংশোধন এবং ফি জমা দেওয়ার তারিখসহ গুরুত্বপূর্ণ সময়সীমাগুলি নির্ধারিত হয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময়মতো আবেদন সম্পন্ন করতে।
- অনলাইনে আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫, সকাল ১০টা
- অনলাইনে আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬টা
- আবেদন সংশোধনের সময়সীমা: ৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫
অফিসিয়াল সোর্স: এই নিয়োগ সংক্রান্ত পুরো তথ্যই আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে সংগ্রহ করে সহজ ভাষায় এখানে তুলে ধরেছি, যাতে করে আপনাদের কোনো বিভ্রান্তি না হয়। আবেদন, যোগ্যতা, ফি বা পরীক্ষার নিয়ম—সবই অফিসিয়ালি ঘোষিত সূত্র থেকে নেওয়া হয়েছে।
- অফিশিয়াল বিজ্ঞপ্তি (PDF): CCRAS Notification 04/2025
- CCRAS অফিসিয়াল ওয়েবসাইট: www.ccras.nic.in
- অনলাইনে আবেদন করার লিংক: CLICK HERE
যদি আপনি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং আয়ুর্বেদ, গবেষণা, নার্সিং, ক্লারিকাল বা মাল্টি-টাস্কিং কাজের অভিজ্ঞতা বা যোগ্যতা থাকে, তবে এই CCRAS নিয়োগ আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে। তবে সব পদের জন্য যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া আলাদা, তাই ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন।