কোল ইন্ডিয়া কলকাতাতে নতুন পদের বিজ্ঞপ্তি, কারা এবং কিভাবে আবেদন করতে পারবেন — সব খুঁটিনাটি এখানে

কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India) ১৪ জুলাই ২০২৫-এ নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে, যেখানে ফুল‑টাইম উপদেষ্টা বা অ্যাডভাইজার (সেক্রেটারিয়াল) পদে মাত্র ১ জনকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করবে। অবসরপ্রাপ্ত E5 বা তার ঊর্ধ্বতন গ্রেডের যাঁরা সেক্রেটারিয়াল কাজে ১০ বছরের অভিজ্ঞ, তাঁরা ২৯ জুলাই ২০২৫ দুপুর ৩টার মধ্যে আবেদন পাঠাতে পারবেন ডাক বা ই‑মেলে। কী যোগ্যতা লাগবে, বয়সসীমা, সম্মানী, আবেদনপদ্ধতি—সকল খুঁটিনাটি নিচে পরপর দেওয়া হল।

COAL-INDIA-KOLKATA-RECRUITMENT
COAL-INDIA-KOLKATA-RECRUITMENT

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

সংস্থার নাম: কোল ইন্ডিয়া লিমিটেড
কর্মস্থল: CIL সদর দফতর, নিউটাউন, কলকাতা
অবেদনপদ্ধতি: রেজিস্টার্ড/স্পিড পোস্ট অথবা ই‑মেল

পদের নাম: ফুল‑টাইম অ্যাডভাইজার 
শূন্যপদের সংখ্যা: ১টি

যোগ্যতা কী লাগবে

সাধারণ যে‑কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, CIL বা অন্য সরকারি/PSU প্রতিষ্ঠানে সেক্রেটারিয়াল শাখায় ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত গ্রেড E5 বা তার উপরের হতে হবে।

আরো পড়ুন: টাটা স্টিল ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি

বয়সসীমা: চুক্তির পুরো মেয়াদ জুড়ে প্রার্থীর বয়স ৬৫ বছর অতিক্রম করা চলবে না।

বেতন ও ভাতা

এই পদের জন্য যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের সম্মানী দেওয়া হবে আগের অবসরকালীন পদ অনুযায়ী। যেমন ধরুন, যদি আপনি E9 গ্রেডে অবসর নিয়ে থাকেন, তাহলে পাবেন মাসে ₹১,৫০,০০০। যদি কোম্পানির গাড়ি না দেওয়া হয়, তাহলে আপনি মূল টাকার উপর ৫% অতিরিক্ত কনভেয়ান্স ভাতা পাবেন। মানে, আলাদা করে যাতায়াত খরচও দেওয়া হবে। নিচে ধাপে ধাপে গ্রেড অনুযায়ী পরিমান উল্লেখ করা হলো –

  • E9: ₹১,৫০,০০০/‑
  • E8: ₹১,২০,০০০/‑
  • E7: ₹১,০০,০০০/‑
  • E6: ₹৯০,০০০/‑
  • E5: ₹৮০,০০০/‑

আরো পড়ুন: রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে নতুন পদের বিজ্ঞপ্তি

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে প্রথমে http://www.coalindia.in এই ওয়েবসাইটে গিয়ে “Career with CIL” সেকশন থেকে আবেদনপত্রটা ডাউনলোড করতে হবে। তারপর সেটা ভালো করে পূরণ করে সঙ্গে দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ, অভিজ্ঞতার সার্টিফিকেট আর অবসরের কাগজপত্র—সব কিছুর স্ব-সাক্ষরিত কপি। এই ফর্ম আর কাগজপত্রগুলো খামে ভরে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে পাঠাতে হবে নিচের ঠিকানায়—

  • রেজিস্টার্ড বা স্পিড পোস্টের ঠিকানা: General Manager (HR-EE), Coal Bhawan, Action Area 1A, New Town, Kolkata 700156
  • ই-মেল ঠিকানা বা মেইল আইডি হল: gmpers.cil@coalindia.in

খাম বা মেইলের সাবজেক্ট লাইনে লিখবেন: “Application for the post of Advisor (Sectt.), Chairman Secretariat, CIL”। আবেদন করার কোনো টাকা লাগবে না। সব কিছু সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই হবে।

আরো পড়ুন:পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে IRCON-এর অ্যাপ্রেন্টিস বিজ্ঞপ্তি

নিয়োগ‑প্রক্রিয়া কেমন

জমা পড়া দরখাস্ত স্ক্রুটিনির পর শর্ট‑লিস্ট করা প্রার্থীদের নথিপত্র যাচাই ও প্রয়োজনমতো সাক্ষাৎকার হতে পারে। নির্বাচিত হলে মেডিক্যাল‑ফিটনেস প্রমাণ সাপেক্ষে ২ বছরের চুক্তি সই করতে হবে। কোম্পানি যেকোনো সময় প্রক্রিয়া বদলাতে বা বাতিল করতে পারে।

গুরুত্বপূর্ণ সময়সীমা:
নিচে উল্লেখ করা হল শেষ দিন‑ক্ষণ—একটাও মিস করলে আবেদন বাতিল!

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৪/০৭/২০২৫
  • যোগ্যতা গণনার কাট‑অফ: ২৯/০৭/২০২৫
  • আবেদন জমা দেওয়ার শেষ সময়: ২৯/০৭/২০২৫ (দুপুর ৩টা)

অফিসিয়াল সোর্স:
সব তথ্য সরকারি নোটিফিকেশন থেকেই নেওয়া। বিস্তারিত দেখতে—

সকলকে মোনে রাখতে হবে এই নিয়োগটি সম্পূর্ণ অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য। তাই যদি আপনি সেক্রেটারিয়াল ফাংশনে বহু‑বছরের অভিজ্ঞ অবসরপ্রাপ্ত (E5 +) হন, এই ২ বছরের কনট্রাক্ট আপনার জন্য দারুণ সুযোগ। কাগজপত্র নিখুঁত করে ২৯ জুলাইয়ের আগেই পাঠিয়ে দিন—সময় একদম কম!

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading