ডিরেক্টরেট জেনারেল ওফঃ ফরেন ট্রেডে কাজের সুযোগ আবেদন করুন আজই, বেতন ৭০ হাজার টাকা

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে ডিরেক্টরেট জেনারেল ওফঃ ফরেন ট্রেড (DGFT) কিছু সংখ্যক ইয়ং প্রফেশনাল (Young Professionals) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য Economics, Law, Management, Science/IT/Engg বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১০ই জুলাই ২০২৫ তারিখের মধ্যে ইমেল ও গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

DGFT Recruitment 2025
DGFT Recruitment 2025

ডিরেক্টরেট জেনারেল ওফঃ ফরেন ট্রেড নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: DGFT (বিদেশ বাণিজ্য মহানির্দেশালয়)
  • কর্মস্থল: ভানিজ্য ভবন, নয়াদিল্লি
  • পদের নাম: ইয়ং প্রফেশনাল (Young Professional)
  • আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫
  • আবেদন পদ্ধতি: ইমেল ও গুগল ফর্মের মাধ্যমে

DGFT ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ইয়ং প্রফেশনাল পদের আবেদনের জন্য নির্দিষ্ট বিষয়ে উপর জ্ঞান থাকতে হবে। Economics জন্য মাস্টার্স ডিগ্রি, Law জন্য মাস্টার্স ইন Law, Management জন্য এমবিএ, এবং Science/IT/Engg জন্য বিএসসি, এমএসসি বা বি.টেক/বি.ই ডিগ্রি থাকতে হবে। মাল্টিমিডিয়া বা ডিজাইনের জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি গ্রাফিক ডিজাইন বা মাল্টিমিডিয়া বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও কম্পিউটার স্কিলে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী ৩৫ বছরের নিচে হতে হবে। এর বেশি বয়স হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

পারিশ্রমিক বা বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ₹৭০,০০০ (সত্তর হাজার টাকা) করে পারিশ্রমিক বা বেতন দেওয়া হবে। এটি একটি নির্ধারিত মোট বেতন, এর সঙ্গে কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা দেওয়া হবে না। তবে প্রযোজ্য হলে পেশাগত কর (TDS) কেটে নেওয়া হতে পারে।

DGFT ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে ইমেল ও গুগল ফর্মের মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে নিজের বায়োডাটা (CV) এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার নথিপত্র স্ক্যান করে hrd2-dgft@gov.in ইমেল ঠিকানায় পাঠাতে হবে। এর পাশাপাশি আপনারা গুগল ফর্ম লিঙ্কে গিয়ে তথ্য পূরণ করতে পারেন। আবেদন করার শেষ তারিখ ১০ জুলাই ২০২৫। কোনও প্রিন্ট বা হার্ড কপি পাঠানোর দরকার নেই।

অফিসিয়াল সোর্সেস –

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading