জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি (DSDA)-এর তরফ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মেমো নম্বর 5480./DSDA/2025 অধীনে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে DSDA এবং Purba Medinipur জেলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে DSDA “Maintenance of Beachfront Beautification Lights under DSDA” প্রকল্পের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ করবে। মোট ১টি পদে নিয়োগ হবে এবং এটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক পদ, প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে।
আরো দেখুন: দীঘার জগন্নাথ ধাম ট্রাস্টে চাকরি! কীভাবে আবেদন করবেন?
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
দীঘা-শংকরপুর ডেভেলপমেন্ট অথরিটি (DSDA) সম্প্রতি জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে সমস্ত তথ্য বুঝতে পারেন, সেই কারণে নিয়োগের মূল পয়েন্টগুলি নিচে দেওয়া হলো—
- নিয়োগকারী সংস্থা: Digha Sankarpur Development Authority (DSDA)
- পদের নাম: Junior Engineer (Electrical)
- পদের সংখ্যা: 01 (একটি)
- চুক্তির ধরন: প্রাথমিকভাবে ১ বছরের জন্য, পরবর্তীতে বাড়ানো যেতে পারে
- কর্মস্থল: DSDA অফিস, দীঘা এবং প্রকল্প এলাকা
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। এছাড়া ন্যূনতম ২ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে দক্ষ এবং যোগ্য প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত কিছুটা শিথিল হতে পারে।
আরো দেখুন: আশা কর্মী পদে কাজের সুযোগ! একাধিক ব্লকে চলছে আবেদন
বয়সসীমা
প্রার্থীর সর্বাধিক বয়সসীমা ৩৬ বছর, যা ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী গণনা করা হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় প্রযোজ্য হবে।
বেতন
এই পদের জন্য নির্বাচিত প্রার্থীকে মাসিক ২৫,০০০/- টাকা এককালীন (consolidated) ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ তে অংশ নিতে হবে। আবেদনকারীদের পূর্ণাঙ্গ আবেদনপত্র, সমস্ত প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত কপি (বয়স প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি) এবং দুটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে DSDA-র এক্সিকিউটিভ অফিসার-এর অফিসে, Digha Sankarpur Development Authority, P.O. – Digha NTS, Dist. – Purba Medinipur, Pin – 721463-এ।
আরো দেখুন: স্বাস্থ্য সাথী প্রকল্পে কাজের সুযোগ! কিভাবে আবেদন করবেন?
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রার্থীদের অবশ্যই মনে রাখা দরকার।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫
- ইন্টারভিউর তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ১২টার মধ্যে পৌঁছতে হবে)
আরো দেখুন: বীমা সখী পদে আবেদন করুন! রাজ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত
অফিসিয়াল সোর্স
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য DSDA-এর অফিসিয়াল নোটিফিকেশন থেকেই নেওয়া হয়েছে। নিচে অফিসিয়াল লিঙ্কগুলি দেওয়া হলো—
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: DSDA Official Notification
- অফিসিয়াল ওয়েবসাইট: www.dsda.org.in
এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশন থেকে সংগ্রহ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করার আগে অবশ্যই মূল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত। এখানে দেওয়া তথ্য শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।
জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল