ডিফেন্স ইনস্টিটিউট অফ বায়োডিফেন্স টেকনোলজিস (DIBT), মাইসোর — যা DRDO-র অন্তর্গত — ১৫ই জুলাই ২০২৫-এ একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি (বিজ্ঞাপন নং. DIBT/HRD/APPR-01/2025-26) প্রকাশ করে ‘অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশন ২০২৫’ ঘোষণা করেছে।
এই নিয়োগের মাধ্যমে মোট ২০টি শূন্যপদে ডিপ্লোমা (টেকনিশিয়ান) ও আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, ‘Apprentices Act, 1961’-এর অধীনে। যাঁরা যোগ্য, তাঁরা এই DRDO DIBT অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫-এ আবেদন করতে পারবেন — অফলাইনে এবং ইমেলের মাধ্যমে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: DRDO-Defence Institute of Biodefence Technologies (DIBT), Mysore
- বিজ্ঞপ্তি নম্বর: DIBT/HRD/APPR-01/2025-26
- বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ: ১৫ জুলাই ২০২৫
- আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে (অর্থাৎ, ১৪ আগস্ট ২০২৫)
মোট শূন্যপদ
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (Diploma Apprentice): মোট ৮টি পদ
| শাখা | শূন্যপদের সংখ্যা |
|---|---|
| মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৪টি |
| ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৪টি |
আইটিআই অ্যাপ্রেন্টিস (ITI Apprentice): মোট ১২টি পদ
| ট্রেড | শূন্যপদের সংখ্যা |
|---|---|
| মেশিনিস্ট | ৫টি |
| ফিটার | ৩টি |
| ইলেকট্রিশিয়ান | ৪টি |
শিক্ষাগত যোগ্যতা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ হতে হবে। আইটিআই অ্যাপ্রেন্টিস পদের জন্য NCVT বা SCVT বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে (যেমন মেশিনিস্ট, ফিটার, ইলেকট্রিশিয়ান) আইটিআই কোর্স পাশ করতে হবে। তবে শুধু ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে নিয়মিত কোর্সে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যারা এর আগে পাশ করেছেন বা উচ্চতর যোগ্যতা আছে, তারা আবেদন করতে পারবেন না।
আরো পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
বয়সসীমা
আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী অন্তত ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে থাকতে হবে। যাঁরা SC, ST, OBC, PWD বা EWS ক্যাটেগরির, তাঁরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচন হবে পুরোপুরি তাদের শিক্ষাগত যোগ্যতার নম্বর (মার্কশিট) দেখে, মানে একাডেমিক মেরিটের ভিত্তিতে। কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। ডকুমেন্ট যাচাইয়ের সময় সঠিক তথ্য না পেলে আবেদন বাতিল হতে পারে।
আরো পড়ুন: ওয়েস্ট বেঙ্গল CID-তে নিয়োগর বিজ্ঞপ্তি
আবেদন পদ্ধতি
ডিপ্লোমা প্রার্থীদের প্রথমে nats.education.gov.in আর আইটিআই প্রার্থীদের apprenticeshipindia.org ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদনপত্র পূরণ করে সব দরকারি ডকুমেন্টের সঙ্গে নিচের ঠিকানায় স্পিড পোস্টে পাঠাতে হবে — The Centre Head, DIBT, DRDO, Siddarthanagar, Mysore – 570011। চাইলে একইসঙ্গে স্ক্যান কপি ইমেইলেও পাঠানো যাবে head.hrd.dfrl@gov.in এই ঠিকানায়।
অফিসিয়াল সোর্সেস –
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক