ওয়েস্ট বেঙ্গল CID নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন

ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (WB CID) ৪ঠা জুলাই ২০২৫ তারিখে ৭৯/MT নম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট cid.wb.gov.in-এ প্রকাশ করেছে।

ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (WB CID) চুক্তিভিত্তিকভাবে মোট ৩টি ড্রাইভার পদে এই নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, নির্দিষ্ট ঠিকানায় নিজ হাতে আবেদনপত্র জমা দিয়ে। কারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতা লাগবে, আবেদন কোথায় ও কিভাবে করতে হবে, বেতন কত—এইসব গুরুত্বপূর্ণ তথ্যসহ পুরো বিস্তারিত নিচে দেওয়া হলো।

WEST-BENGAL-CID-RECRUITMENT-2025
WEST-BENGAL-CID-RECRUITMENT-2025

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

বিজ্ঞপ্তি প্রকাশকারী সংস্থার নাম: CID, ওয়েস্ট বেঙ্গল
বিজ্ঞপ্তি নম্বর: ৭৯/MT
অফিসিয়াল ওয়েবসাইট: cid.wb.gov.in

পদের নাম: ড্রাইভার
মোট শূন্যপদের সংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: VIII বা অষ্টম শ্রেণী পাশ

যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত

এই ড্রাইভার পদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা দরকার। প্রথমত, শিক্ষাগত যোগ্যতা হিসেবে ক্লাস ৮ পাশ হতে হবে এবং বাংলায় পড়া-লেখা জানতেই হবে। সঙ্গে থাকতে হবে বৈধ LMV ড্রাইভিং লাইসেন্স, যেটার বয়স অন্তত ৩ বছর হতে হবে ৩০ জুন ২০২৫-এর মধ্যে। তাছাড়া, প্রার্থীর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক — সেটা প্রমাণ করার মত নথিও সঙ্গে রাখতে হবে।

আরো পড়ুন: টাটা স্টিল ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি

বয়সসীমা: এই পদের জন্য বয়সসীমা ঠিক করা আছে ২১ থেকে ৪০ বছর। মানে, যাঁর বয়স ৩০ জুন ২০২৫-এর মধ্যে অন্তত ২১ বছর হয়ে গেছে আর ৪০ বছরের বেশি হয়নি, তাঁরাই শুধু আবেদন করতে পারবেন। এর কম বা বেশি বয়স হলে আবেদন বাতিল হয়ে যাবে।

বেতন কত দেওয়া হবে?

যেহেতু এটা চুক্তিভিত্তিক নিয়োগ, তাই বেতন দেওয়া হবে নির্দিষ্ট হারে। প্রতি মাসে ₹১৬,০০০ টাকা করে সম্মিলিত পেশাগত পারিশ্রমিক (Consolidated Professional Fee) দেওয়া হবে। বেতন সংক্রান্ত এই নিয়ম সরকারের অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী ঠিক করা হয়েছে।

আরো পড়ুন: কোল ইন্ডিয়া কলকাতাতে নতুন পদের বিজ্ঞপ্তি

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে একেবারে সাধারণ কাগজে — A4 সাইজে — নিজের হাতে লিখে আবেদন করতে হবে Additional Director General of Police, CID, WB-কে উদ্দেশ্য করে। আবেদনপত্র জমা দিতে হবে CID, WB-এর MT Section-এর Drop Box-এ, যেটা কলকাতা ভবানী ভবনে অবস্থিত।
সঙ্গে নিম্নলিখিত সেল্ফ-অ্যাটেস্টেড (নিজ হাতে সত্যায়িত) নথিগুলো অবশ্যই দিতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট
  • বয়স প্রমাণের সার্টিফিকেট
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স
  • বাসস্থান প্রমাণের নথি
  • ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতার প্রমাণ
  • মোটর মেরামত বা অন্যান্য বিষয়ে অতিরিক্ত কোর্সের সার্টিফিকেট (যদি থাকে)

আরো পড়ুন: আনন্দধারা প্রকল্পের অধীনে ডিএলটি পদের বিজ্ঞপ্তি

আবেদনপত্রে অবশ্যই নিজের মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা উল্লেখ করতে হবে। ইন্টারভিউয়ের সময় সব অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে।

কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে?

আবেদন জমা দেওয়ার পর, সেগুলি যাচাই করা হবে। যাঁরা যোগ্য হবেন, তাঁদের ডাকা হবে তিনটি ধাপের পরীক্ষার জন্য – ড্রাইভিং টেস্ট, মেডিকেল টেস্ট, আর পার্সোনাল ইন্টারভিউ। পরীক্ষার দিনক্ষণ পরে CID WB-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখগুলি

এই নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, তাই আগ্রহীরা যেন সময়ের মধ্যেই আবেদন করে ফেলেন। বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরুর সময় এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন সব কিছু ঠিকভাবে মাথায় রেখে আবেদন করা খুব জরুরি।

আরো পড়ুন: কলকাতা NRS মেডিকেল কলেজে নিয়োগের বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ তারিখগুলি:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৪/০৭/২০২৫
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৪/০৭/২০২৫

অফিসিয়াল সোর্স সম্পর্কে: এই নিয়োগ সংক্রান্ত সব তথ্য আমরা সরাসরি সিআইডি, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেই সংগ্রহ করেছি।

অফিসিয়াল লিংকসমূহ:

  • অফিসিয়াল ৭৯/MT নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি: ডাউনলোড PDF
  • CID ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট: cid.wb.gov.in

যাঁদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এটা একটা দারুণ সুযোগ। বয়স এবং যোগ্যতার মান ঠিক থাকলে এক্ষুনি দরকারি কাগজপত্র জোগাড় করে আবেদন করে ফেলুন। কারণ, এই ধরণের সরকারি দপ্তরে কাজ করার সুযোগ খুব একটা আসে না।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading