DRDO বিভিন্ন শূন্যপদে কর্মী প্রয়োজন, এখনই আবেদনের জন্য প্রস্তুতি নিন ?

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

DRDO- সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি (SSPL) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি DRDO অফিসিয়াল ওয়েবসাইট http://www.drdo.gov.in-এ প্রকাশিত হয়েছে।

DRDO SSPL Recruitment 2025
DRDO SSPL Recruitment 2025

DRDO-এর অধীনে সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি (SSPL) একটি প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং MTS পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ১৪টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-I – পদের জন্য ১২টি, প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-II পদের জন্য ১টি এবং MTS পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রার্থীদের আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ উপস্থিত থাকতে হবে।

আরো দেখুন: WBPDCL Vacancy: WBPDCL ৪৯৯টি শূন্যপদে জন্য বিজ্ঞপ্তী প্রকাশ করেছে!

DRDO SSPL নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

DRDO-এর অধীনে সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি (SSPL) বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রয়োজনীয় তথ্যগুলো পয়েন্ট সহকারে নিচে দেওয়া হলোঃ-

DRDO SSPL নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: DRDO- সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি (SSPL)
  • মোট শূন্যপদ: ১৪টি
  • আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন-ইন্টারভিউ

পদের নাম:

  • প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-I → ১২টি পদ
  • প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-II → ১টি পদ
  • MTS → ১টি পদ

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

এই নিয়োগে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-I পদে আবেদন করতে হলে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-II পদের জন্য ন্যূনতম যোগ্যতা হলো আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে। অন্যদিকে এমটিএস (MTS) পদের জন্য প্রার্থীকে অন্তত দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

বয়সসীমা

এই নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আরো দেখুন: EMRS Staff Selection Exam: EMRS ৭২৬৭টি পদের আবেদন শুরু!

পারিশ্রমিক বিস্তারিত তথ্য

এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের প্রতিটি পদের জন্য নির্দিষ্ট মাসিক সম্মানী ধার্য করা হয়েছে। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-I পদে জন্য ৩০,০০০ টাকা, প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-II পদে জন্য ২৬,০০০ টাকা, এবং এমটিএস (MTS) পদে জন্য ২২,০০০ টাকা করে সম্মানী দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো অনলাইন বা ডাকযোগে আবেদন করতে হবে না, বরং সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। প্রার্থীদের সঙ্গে নিয়ে আসতে হবে দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও আসল কপি, জাতিগত সনদ (যদি প্রযোজ্য হয়) এবং বৈধ পরিচয়পত্র যেমন ভোটার আইডি, আধার, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। সাক্ষাৎকার চলাকালীন মূল সনদপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো ফর্ম পূরণ করতে হবে না, বরং সরাসরি নির্ধারিত তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে হবে। নিচে তারিখ ও সময় উল্লেখ করা হলো:

  • সাক্ষাৎকারের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • সময়: সকাল ৯টা
  • স্থান: সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি (SSPL), লখনউ রোড, টিমারপুর, দিল্লি – ১১০০৫৪

আরো দেখুন: RRC NCR প্রয়াগরাজ নিয়োগ 2025: মোট ১৭৬৩টি শূন্যপদে আবেদন করুন

অফিসিয়াল সোর্সেস

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ও নির্দেশনা সরাসরি রক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) – Solid State Physics Laboratory (SSPL),থেকে প্রকাশিত হয়েছে। প্রার্থীদের আবেদন ও সাক্ষাৎকার সংক্রান্ত বিস্তারিত জানার জন্য অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল

FAQs – DRDO SSPL নিয়োগ ২০২৫

প্রশ্ন ১: এই নিয়োগ কোন সংস্থার অধীনে হবে?
উত্তর: এই নিয়োগ রক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-এর অধীনে সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি (SSPL), টিমারপুর, দিল্লিতে হবে।

প্রশ্ন ২: কতটি পদে নিয়োগ হবে?
উত্তর: মোট ১৪টি পদে নিয়োগ হবে— প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-I (১২টি), প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-II (১টি) এবং এমটিএস (১টি)।

প্রশ্ন ৩: সাক্ষাৎকার কবে ও কোথায় হবে?
উত্তর: ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টায়, SSPL, লখনউ রোড, টিমারপুর, দিল্লি-১১০০৫৪-এ।

প্রশ্ন ৪: সর্বোচ্চ বয়সসীমা কত?
উত্তর: সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ২৮ বছর। এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন (ক্রীমি লেয়ার নয়)।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading