ইস্টার্ন কোলফিল্ডস নিয়োগ ২০২৫: ১১২৩টি পদে চাকরি বিজ্ঞপ্তি

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ০৮ আগস্ট ২০২৫ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির রেফারেন্স নম্বর হল ECL/HRD/DIS/2025/511। নিয়োগের সম্পূর্ণ তথ্য ও আবেদন নির্দেশিকা ECL-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.easterncoal.nic.in-এ প্রকাশিত হয়েছে।

ECL
ECL

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) ২০২৫-২৬ এক বছর অর্থবছরের জন্য PGPT ও PDPT অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ১১২৩টি জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, যার মধ্যে PGPT (ডিগ্রি ধারী) ২৮০ জন এবং PDPT (ডিপ্লোমা ধারী) ৮৪৩ জন। আবেদনকারীদের অবশ্যই NATS পোর্টালে নিবন্ধিত হতে হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট http://www.easterncoal.nic.in দেখুন বা সরাসরি ECL ভিজিট করুন।

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড নিয়োগ ২০২৫

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড সম্প্রতি ১১২৩টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীদের সুবিধার্থে নিয়োগের প্রধান তথ্যগুলো সংক্ষেপে নিচে দেওয়া হলো।

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫ সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নং: ECL/HRD/DIS/2025/511
  • নিয়োগকারী সংস্থা: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)
  • পদের নাম: অ্যাপ্রেন্টিস
  • মোট পদ: ১১২৩টি
  • ট্রেটেড: মাইনিং, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল
  • প্রশিক্ষণকাল: ১ বছর
  • আবেদন মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: ICSIL-এ নতুন নিয়োগ, ১২৯ পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু

শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত

আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করা থাকতে হবে। ডিগ্রি পর্যায়ের জন্য PGPT এবং ডিপ্লোমা পর্যায়ের জন্য PDPT-এ আবেদন করা যাবে। শিক্ষাগত পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এই শর্তাবলী পূরণ করেই শিক্ষানবিস হিসেবে আবেদন করা যাবে।

বয়সসীমা

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের এই অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি। তবে, সাধারণত প্রার্থীদের জন্য আবেদন করার সময় সংশ্লিষ্ট নিয়ম এবং নির্দেশিকা অনুযায়ী বয়সসীমা থাকতে পারে। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

ECL-এর অ্যাপ্রেন্টিস দেড় স্টাইপেন্ড বিস্তারিত

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপের সময় মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে। ডিগ্রি পর্যায়ের (PGPT) শিক্ষানবিশদের জন্য মাসে ৪৫০০ টাকা এবং ডিপ্লোমা পর্যায়ের (PDPT) শিক্ষানবিশদের জন্য মাসে ৪০০০ টাকা স্টাইপেন্ড থাকবে।

আরো পড়ুন: অয়েল ইন্ডিয়া নিয়োগ ২০২৫

ECL-এর নিয়োগের জন্য আবেদন পদ্ধতি

আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে NATS পোর্টালে নিবন্ধন করতে হবে এবং ইস্টার্ন কোয়েলফিল্ডস লিমিটেড (ECL) কে তাদের পছন্দের প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করতে হবে। এরপর বিএওপিটি থেকে কল লেটার পাওয়ার পর নির্ধারিত তারিখে সকল মূল কাগজপত্র নিয়ে ECL-এর HRD অফিসে উপস্থিত হয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম ও অঙ্গীকারপত্র ইস্টার্ন কোয়েলফিল্ডসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদন শেষ করার শেষ তারিখ হলো ১১ সেপ্টেম্বর ২০২৫।

আরো পড়ুন: SAIL-এর ৮১৬টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ তারিখ

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ অনুসরণ করতে হবে। প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে, নিচে পয়েন্ট সহকারে দেয়া হলো:-

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৮ আগস্ট ২০২৫
  • NATS পোর্টালে নিবন্ধন শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫

অফিসিয়াল সোর্সেস

নিয়োগ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশিকা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রার্থীরা আবেদন ফরম, অঙ্গীকারপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ http://www.easterncoal.nic.in- এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচে দেওয়া পয়েন্ট গুলো অনুসরণ করতে পারেন।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading