হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ০৪ আগস্ট ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর HAL/BKP/HR/RECT/2025-26/01। এই বিজ্ঞপ্তিটি HAL অফিসিয়াল ওয়েবসাইট http://www.hal-india.co.in-এ প্রকাশিত হয়েছে।

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL), ব্যারাকপুর ডিভিশন-এ ড্রেসার পদে ৪ বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র OBC (Non-Creamy Layer) শ্রেণির ১টি শূন্যপদে নিয়োগ হবে। প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে ০৪ আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে। বিস্তারিত ও আবেদন করার জন্য ভিজিট করুন http://www.hal-india.co.in।
HAL-এর নিয়োগ ২০২৫
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত তথ্য নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী প্রতিষ্ঠান: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)
- পদের নাম: ড্রেসার (Dresser)
- চাকরির ধরণ: ৪ বছরের চুক্তিভিত্তিক (Tenure Basis)
- মোট শূন্যপদ: ১টি (শুধু OBC-NCL প্রার্থীদের জন্য)
- আবেদন প্রক্রিয়া: অনলাইন (HAL ওয়েবসাইটে)
- ওয়েবসাইট: http://www.hal-india.co.in
আরো পড়ুন: TMC ACTREC-এ ইঞ্জিনিয়ার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য
প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ১০+২ (PUC/ইন্টারমিডিয়েট) পাশ হতে হবে। পাশাপাশি, প্রার্থীর কাছে Indian Red Cross বা St. John’s Ambulance Association থেকে প্রাপ্ত একটি বৈধ ফার্স্ট এইড প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০৪ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। এছাড়া, যারা ০১ জানুয়ারি ১৯৮০ থেকে ৩১ ডিসেম্বর ১৯৮৯ সালের মধ্যে জম্মু ও কাশ্মীরে বসবাস করেছেন, তাদের জন্য অতিরিক্ত ৫ বছরের বয়স ছাড় প্রযোজ্য।
পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত তথ্য
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ₹২১,০০০/- মূল বেতন দেওয়া হবে। এর সঙ্গে মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), এবং মূল বেতনের ২৫% হারে অন্যান্য পার্কস ও ভাতা প্রদান করা হবে। মাসিক ₹১,৫০০/- চিকিৎসা খরচ বাবদ প্রদান করা হবে, যা স্বঘোষণার ভিত্তিতে দেওয়া হবে।
আরো পড়ুন: IBPS-এর মাধ্যমে 10277টি পদে বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু
আবেদন প্রক্রিয়া
এই পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। প্রার্থীদের HAL-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.hal-india.co.in-এ গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ০৪ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৮টা থেকে এবং শেষ তারিখ ১৯ আগস্ট ২০২৫ রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বরসহ অ্যাকনলেজমেন্ট পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। আবেদনপত্রে দেওয়া সমস্ত তথ্য সঠিক ও পূর্ণাঙ্গ হতে হবে, না হলে আবেদন বাতিল করা হতে পারে।
আবেদন ফ্রি
HAL Barrackpore Dresser নিয়োগ 2025-এর জন্য আবেদন ফি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
- শুধুমাত্র OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য আবেদন ফি প্রযোজ্য।
- আবেদন ফি ₹২০০/- মাত্র (অফেরতযোগ্য)।
- আবেদন ফি RTGS-এর মাধ্যমে জমা দিতে হবে।
ব্যাঙ্ক বিবরণী:
RTGS-এর Transaction Reference Number আবেদন ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক।
- অ্যাকাউন্ট নাম: Hindustan Aeronautics Limited
- ব্যাঙ্কের নাম: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), শ্যামবাজার শাখা, কলকাতা
- অ্যাকাউন্ট নম্বর: 11062969482
- IFSC কোড: SBIN0000180
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগে প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষার (Written Test) ভিত্তিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। কোনো ইন্টারভিউ নেওয়া হবে না। পরীক্ষার তারিখ, সময় এবং স্থান প্রার্থীদের ইমেইল ও SMS-এর মাধ্যমে জানানো হবে এবং HAL-এর অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
আরো পড়ুন: RITES-এর বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
গুরুত্বপূর্ণ তারিখ
HAL Barrackpore Dresser নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো:
- আবেদন শুরু তারিখ: ০৪ আগস্ট ২০২৫ (সকাল ৮টা)
- আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫ (রাত ১১:৪৫টা)
- RTGS-এর মাধ্যমে আবেদন ফি জমার শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫
- লিখিত পরীক্ষার তারিখ: পরবর্তীতে ইমেইল/এসএমএস ও অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে
- ফলাফল প্রকাশের তারিখ: পরীক্ষার পরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে
অফিসিয়াল সোর্সেস
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সরাসরি HAL অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদনকারী বা আগ্রহী প্রার্থীরা নিচের অফিসিয়াল উৎসগুলোর মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবেন।