IBPS-এর মাধ্যমে 10277টি পদে বিশাল নিয়োগ ২০২৫, আবেদন করার শেষ তারিখ বাড়ানো হয়েছে

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর তরফ থেকে ১ আগস্ট ২০২৫ তারিখে CRP CSA-XV নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ibps.in-এ প্রকাশিত হয়েছে।

IBPS
IBPS

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে Customer Service Associate (CSA) বা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে, যা মূলত ব্যাঙ্কের ক্লার্ক বা ক্লারিক্যাল ক্যাডারে পড়ে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই পদের জন্য মোট 10277টি শূন্যপদ রয়েছে। আবেদন করার শেষ তারিখ আগে ছিল ২১ আগস্ট ২০২৫, তবে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময়সীমা বাড়িয়ে ২৮ আগস্ট ২০২৫ করা হয়েছে। এই নিয়োগের বিস্তারিত জানতে বা আবেদন করতে শেষ প্রজন্ত পড়তে হবে.

IBPS ক্লার্ক নিয়োগ ২০২৫

নিয়োগ সম্পর্কিত সবকিছু জানার আগে সংক্ষেপে কিছু দরকারি তথ্য জেনে নেওয়া ভালো। এতে পুরো বিষয়টি সহজে বোঝা যাবে এবং কনফিউশনও কম হবে। এই চাকরির কোন পদে নিয়োগ হচ্ছে, যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করতে হবে, এই সব বিষয় ধাপে ধাপে নিচে সহজভাবে তুলে ধরা হয়েছে।

IBPS ক্লার্ক নিয়োগ ২০২৫: সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)
  • পদের নাম: কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (Customer Service Associate)
  • নিয়োগ প্রক্রিয়া: অনলাইন প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা
  • যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন
  • বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর (১ অগাস্ট ২০২৫ অনুযায়ী)
  • আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.ibps.in

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে। এছাড়া, আবেদনকারীকে আবেদনকৃত রাজ্যের স্থানীয় ভাষায় (পড়তে, লিখতে, বলতে ও বুঝতে) দক্ষ হতে হবে। কম্পিউটার লিটারেসিও আবশ্যক।

আরো দেখুন: ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ বিজ্ঞপ্তি

বয়সসীমা

১ অগাস্ট ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। অর্থাৎ জন্মতারিখ ০২.০৮.১৯৯৭ থেকে ০১.০৮.২০০৫ এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে:

  • SC/ST: ৫ বছর ছাড়
  • OBC (NCL): ৩ বছর ছাড়
  • PwBD: ১০ বছর ছাড়
  • অন্যান্য বিশেষ ক্যাটাগরির জন্য বিশেষ ছাড় প্রযোজ্য

বেতন কাঠামো

Customer Service Associate পদের প্রাথমিক বেসিক বেতন ₹24,050 থেকে শুরু হয়ে ধাপে ধাপে সর্বোচ্চ ₹64,480 পর্যন্ত যেতে পারে। পাশাপাশি, ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধাও প্রদান করা হবে যেমন – DA, HRA, ট্রান্সপোর্ট এলাউন্স ইত্যাদি।

আরো দেখুন: SIDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে http://www.ibps.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ছবি, সই, আঙুলের ছাপ এবং হ্যান্ডরিটেন ডিক্লারেশন আপলোড করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর পরিবর্তনের সুযোগ থাকবে না, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আবেদনপত্র পূরণ করার পরেই সাবমিট করতে হবে।

আবেদন ফি

এই নিয়োগে আবেদন করতে গেলে সকল প্রার্থীকেই নির্দিষ্ট পরিমান আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার সময় ব্যাংক ট্রানজ্যাকশন চার্জ প্রার্থীকেই বহন করতে হবে। সংরক্ষিত ও সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য আলাদা ফি নির্ধারিত হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি:

  • SC/ST/PwBD/ESM প্রার্থীদের জন্য: ₹175 (GST সহ)
  • সকল অন্যান্য প্রার্থীদের জন্য: ₹850 (GST সহ)

আরো দেখুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া হবে দুই ধাপে, প্রথমে প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা, তারপর মেইন অনলাইন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে তবেই মূল পরীক্ষায় বসতে পারবেন। মূল পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। এরপর স্থানীয় ভাষা পরীক্ষাও নেওয়া হবে, যদি প্রয়োজন হয়।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন ধাপের নির্ধারিত সময়সূচি IBPS অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ আছে, সেই তারিখগুলি আমরা নিচে তুলে ধরলাম:

  • অনলাইন আবেদন শুরু: 01.08.2025
  • অনলাইন আবেদন শেষ: 21.08.2025 বাড়িয়ে ২৮ আগস্ট ২০২৫ করা হয়েছে
  • অনলাইনে আবেদন ফী জমার শেষ তারিখ: 21.08.2025
  • আবেদন সংশোধনের সময়: রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর
  • প্রিলিমিনারি পরীক্ষা: অক্টোবর 2025
  • মেইন পরীক্ষা: নভেম্বর 2025
  • চূড়ান্ত নিয়োগ (প্রভিশনাল অ্যালটমেন্ট): মার্চ 2026

অফিসিয়াল সোর্স

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন থেকে নেওয়া হয়েছে। নিচে প্রয়োজনীয় অফিসিয়াল লিঙ্কগুলি দেওয়া হলো—

এই নিয়োগ সংক্রান্ত সব তথ্য IBPS-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের অনুরোধ, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ে, নিজ যোগ্যতা ও অন্যান্য শর্ত মিলিয়ে তবেই আবেদন করুন। ভবিষ্যতে কোনও পরিবর্তন হলে তা IBPS-এর ওয়েবসাইটে জানানো হবে, তার জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading