Hooghly CSL নিয়োগ ২০২৫: হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Hooghly CSL), যা কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এর পুরো মালিকানাধীন একটি সংস্থা, ৬ আগস্ট ২০২৫ তারিখে একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য মোট পাঁচটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নম্বর হলো – HCSL/HR/RECTT/CONT/2025-26/5।
এই নিয়োগের মাধ্যমে মোট ২২টা শূন্যপদে ম্যানেজারিয়াল, টেকনিক্যাল এবং স্কিলড ওয়ার্কম্যান পদে উপযুক্ত ভারতীয় নাগরিকদের নেওয়া হবে। প্রতিটি পদের জন্য আলাদা করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৬ আগস্ট ২০২৫ থেকে, আর শেষ তারিখ ২৬ আগস্ট ২০২৫।

হুগলি CSL নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Hooghly CSL)
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৬ আগস্ট ২০২৫
- মোট শূন্যপদ: ২২টি
- আবেদনের পদ্ধতি: অনলাইন
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য পদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। AGM (প্রোজেক্টস অ্যান্ড অপারেশনস) পদের জন্য প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রিসহ ন্যূনতম ১৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোজেক্ট অফিসার পদের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রির পাশাপাশি কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। হিন্দি ট্রান্সলেটর পদের জন্য হিন্দিতে মাস্টার্স ডিগ্রি লাগবে এবং গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি বিষয় হিসেবে থাকতে হবে। ওয়ার্কম্যান পদে আবেদনকারীদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী ITI, মাধ্যমিক বা সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আরো পড়ুন: হুগলি কোচিন শিপইয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
বয়সসীমা
এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা পদের ধরন অনুযায়ী আলাদা ভাবে ঠিক করা। AGM পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে পারে ৪৫ বছর। প্রোজেক্ট অফিসার ও ওয়ার্কম্যান পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর, আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও হিন্দি ট্রান্সলেটর পদের জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
HCSL Recruitment 2025-এ পদের ধরন অনুযায়ী বাছাই পদ্ধতি ভিন্ন হবে। টেকনিক্যাল ও নন-সুপারভাইজরি ধরনের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হতে পারে। ম্যানেজার ও অফিসার স্তরের প্রার্থীদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ওয়ার্কম্যান পদের জন্য স্কিল বা ট্রেড টেস্টের মাধ্যমে দক্ষতা যাচাই করা হবে। সব ধরনের পদের ক্ষেত্রেই চূড়ান্ত পর্যায়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই (ডকুমেন্ট ভেরিফিকেশন) করা হবে।
আবেদনের পদ্ধতি
আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে Hooghly CSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.hooghlycsl.com বা http://www.cochinshipyard.in) গিয়ে। প্রথমে One-Time Registration করে নিতে হবে, তারপর যেটা পদের জন্য আবেদন করতে চান সেটা সাবমিট করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্মতারিখ, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির স্ক্যান কপি আর একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।
আরো পড়ুন: ভারতীয় নৌবাহিনীতে ২৬০টি SSC অফিসার পদের বিজ্ঞপ্তি প্রকাশিত
গুরুত্বপূর্ণ তারিখগুলি
আবেদন শুরু ও শেষের তারিখের মধ্যে যথাসময়ে আবেদন জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই নিচের সময়সীমাগুলো দেখে রাখুন:
- আবেদন শুরুর তারিখ: ৬ আগস্ট ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫
অফিসিয়াল সোর্সেস –
এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Hooghly CSL), কোচিন শিপইয়ার্ড লিমিটেড এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
Vacancy Notification No. HCSL/HR/RECTT/PERMA/2025-26/6 dated 06.08.2025
VACANCY NOTIFICATION NO. HCSL/HR/RECTT/PERMA/2025-26/7 dated 06.08.2025
Vacancy Notification No. HCSL/HR/RECTT/CONT/2025-26/3 dated 06.08.2025
Vacancy Notification No. HCSL/HR/RECTT/CONT/2025-26/4 dated 06.08.2025
Vacancy Notification No. HCSL/HR/RECTT/CONT/2025-26/5 dated 06.08.2025
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক