ভারতীয় নৌবাহিনীতে ২৬০টি SSC অফিসার পদের বিজ্ঞপ্তি প্রকাশিত, অনলাইন আবেদন শুরু

ভারতীয় নৌবাহিনী (Indian Navy) জুন ২০২৬ ব্যাচের জন্য SSC (Short Service Commission) অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের নিয়োগে মোট ২৬০টি শূন্যপদ রয়েছে, যেগুলি Executive, Education ও Technical এই তিনটি শাখায় বিভাজিত। ৯ আগস্ট ২০২৫ অর্থাৎ আজ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

INDIAN NAVY
INDIAN NAVY

এই নিয়োগ তরুণ তরুণীদের জন্য দেশের সেবা করার এক অসাধারণ সুযোগ, যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আর সম্মানের সঙ্গে ক্যারিয়ার গড়তে চান।

সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: ভারতীয় নৌবাহিনী
  • পদের নাম: Short Service Commission (SSC) Officer
  • শাখা: Executive, Education, এবং Technical
  • মোট শূন্যপদ: একাধিক (বিভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন সংখ্যা)
  • লিঙ্গ: পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন
  • প্রশিক্ষণ স্থান: Indian Naval Academy (INA), Ezhimala, কেরল
  • আবেদন মাধ্যম: অনলাইন

যোগ্যতার মানদণ্ড

ভারতীয় নৌবাহিনীর SSC অফিসার পদে আবেদন করতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আর বয়সসীমা অবশ্যই মানতে হবে। প্রতিটা শাখার (Executive, Education, Technical) জন্য আলাদা যোগ্যতা লাগবে। তাই কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন, সেটা আগে থেকেই ভালোভাবে জানা দরকার। নিচে সহজভাবে ধাপে ধাপে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা তুলে ধরা হলো:

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং (BE/B.Tech) পাশ হতে হবে। কিছু পদে MCA, MBA, M.Sc বা LLB ডিগ্রিও গ্রহণযোগ্য। আবার কিছু শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরেজিতে অন্তত ৬০% নম্বর থাকতে হবে। যে যে শাখার জন্য যা যোগ্যতা লাগবে, তা বিজ্ঞপ্তিতে আলাদা করে বলা আছে।

আরো পড়ুন: ভারতীয় নৌবাহিনীতে SSC IT অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি

বয়সসীমা

বয়সসীমার ক্ষেত্রে, প্রার্থীর জন্মতারিখ ২ জুলাই ২০০১ থেকে ১ জানুয়ারি ২০০৭-এর মধ্যে হলে বেশিরভাগ পদে আবেদন করা যাবে। তবে Pilot, Education, আর Law-এর মতো কিছু শাখার জন্য জন্মতারিখের সীমা একটু আলাদা যেটা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা আছে। তাই আবেদন করার আগে নিজের জন্মতারিখ মিলিয়ে দেখে নেওয়া খুব জরুরি।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচনের পুরো প্রক্রিয়াটা খুব পরিষ্কার। প্রথমে প্রার্থীদের পড়াশোনার নম্বর অনুযায়ী শর্টলিস্ট করা হবে। তারপর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ডাকা হবে SSB ইন্টারভিউতে, যেখানে লিখিত পরীক্ষা, মুখোমুখি সাক্ষাৎকার আর মেডিকেল টেস্ট হবে। যাঁরা এই সব ধাপ সফলভাবে পেরিয়ে যাবেন, তাঁদের নাম মেধা তালিকায় আসবে, আর তার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ হবে।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হলে প্রথমে প্রার্থীদের http://www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্দিষ্ট ফর্মটা ঠিকঠাক ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন মার্কশিট, জন্মতারিখের প্রমাণ, ছবি ইত্যাদি) স্ক্যান করে আপলোড করতে হবে। ফর্ম সাবমিট করার পর তার প্রিন্ট কপি রেখে দিতে হবে, কারণ SSB ইন্টারভিউর সময় সেটা সঙ্গে নিয়ে যেতে হবে।

আরো পড়ুন: HAL ব্যারাকপুরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা

নিযুক্ত প্রার্থীদের প্রাথমিক বেতন হবে প্রায় ₹১,১০,০০০/- প্রতি মাসে (Sub Lieutenant পদে)। সঙ্গে অন্যান্য ভাতা যেমন:

  • ডিএ (Dearness Allowance)
  • এইচআরএ (House Rent Allowance)
  • ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স
  • বিমান চালনার জন্য ₹৩১,২৫০/- বিশেষ ভাতা (যাঁরা Pilot/Observer হবেন)

প্রার্থীরা Naval Group Insurance Scheme (NGIS)-এর আওতায় থাকবেন এবং ছুটি, গ্র্যাচুইটি, অবসরকালীন সুবিধাও পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ও শেষের তারিখের মধ্যে যথাসময়ে আবেদন জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই নিচের সময়সীমাগুলো দেখে রাখুন:

ইভেন্টতারিখ
অনলাইন আবেদন শুরু৯ আগস্ট ২০২৫
অনলাইন আবেদন শেষ১ সেপ্টেম্বর ২০২৫
প্রশিক্ষণ শুরুজুন ২০২৬

অফিসিয়াল সোর্সেস –

এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য ভারতীয় নৌবাহিনী এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading