হুগলি জেলায় রিসোর্স পারসন পদে কাজের সুযোগ! দেখুন বিস্তারিত

জয়েন্ট করুন: WhatsApp চ্যানেল OR Telegram চ্যানেল OR Arattai চ্যানেল

হুগলি জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU) কর্তৃক জেলা রিসোর্স পারসন পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে পারবেন হুগলি জেলার সরকারি ওয়েবসাইট http://www.hooghly.nic.in-এ ভিজিট করুন।

Hooghly District Recruitment 2025
Hooghly District Recruitment 2025

হুগলি জেলায় মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU) থেকে জেলা রিসোর্স পারসন (District Resource Person) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট দুটি পদ খালি রয়েছে – একটি Training & Capacity Building এবং অন্যটি Financial Inclusion বিষয়ে। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের http://www.hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

হুগলি জেলায় রিসোর্স পারসন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

হুগলি জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU) সম্প্রতি জেলা রিসোর্স পারসন পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন আহ্বান করেছে। আগ্রহী আবেদনকারীদের সুবিধার্থে এই নিয়োগের যোগ্যতা, শূন্যপদ সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো:-

হুগলি জেলায় মিশন ম্যানেজমেন্ট ইউনিট নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: 02/DMMU/Hooghly
  • নিয়োগকারী সংস্থা: জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU), হুগলি
  • পদের নাম: জেলা রিসোর্স পারসন (District Resource Person)
  • মোট পদসংখ্যা: ২টি (Training & Capacity Building এবং Financial Inclusion)
  • আবেদনের পদ্ধতি: শুধুমাত্র অনলাইন
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.hooghly.nic.in

আরো পড়ুন: পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটিতে কাজের সুযোগ! এখনই আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

এই পদের জন্য প্রার্থীদের অবশ্যই রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক বা সমাজতত্ত্ব বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় পড়া, লেখা ও কথা বলায় দক্ষ হতে হবে। কম্পিউটারের মৌলিক জ্ঞান যেমন MS Word, Excel, PowerPoint ইত্যাদিতে কাজ করার সক্ষমতা থাকা প্রয়োজন। এছাড়া গ্রামীণ উন্নয়নমূলক কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে এবং তাঁর বয়স ০১.০১.২০২৫ তারিখে ৬২ বছরের নিচে হতে হবে। ৬২ বছরের বেশি বয়সের কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে বৈধ সরকারি নথি জমা দিতে হবে।

আরো পড়ুন: পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য বিভাগে উচ্চমাধ্যমিক পাশেই আবেদনে দারুণ সুযোগ!

পারিশ্রমিক কাঠামো

এই পদে নির্বাচিত প্রার্থীদের দৈনিক ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে, যা তাঁদের অভিজ্ঞতার উপর নির্ভর করবে। প্রতিদিন সর্বোচ্চ ২৬ দিন পর্যন্ত কাজের সুযোগ থাকবে। নিচে বিভাগ অনুযায়ী পারিশ্রমিকের বিবরণ দেওয়া হলো –

  • ক্যাটেগরি A: ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে প্রতিদিন ₹২২০০
  • ক্যাটেগরি B: ৬ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে প্রতিদিন ₹১৫০০
  • ক্যাটেগরি C: ৩ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে প্রতিদিন ₹১২০০

আবেদন পদ্ধতি

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদেরকে শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হবে হুগলি জেলার সরকারি ওয়েবসাইট http://www.hooghly.nic.in-এ গিয়ে। প্রার্থীদের নিজের নির্ধারিত কাগজপত্র আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদনটি জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর প্রাপ্ত Application ID সহ প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য।

নির্বাচন প্রক্রিয়া

এই পদের জন্য আবেদন করা প্রার্থীদের মধ্যে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই ইন্টারভিউয়ের জন্য ডাকানো হবে। ইন্টারভিউয়ে পারফরমেন্সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীরা দৈনিক ভিত্তিতে কাজ করবেন এবং তাঁদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে পারিশ্রমিক প্রদান করা হবে।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে MAKAUT নতুন কাজের সুযোগ – দেখুন বিস্তারিত

গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো –

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 08.10.2025
  • আবেদনের শেষ তারিখ: 18.10.2025, রাত 11:59 পর্যন্ত
  • ইন্টারভিউ/নির্বাচন সংক্রান্ত তথ্য: সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরে জানানো হবে

অফিসিয়াল সোর্স

এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদন করতে প্রার্থীরা নিচের অফিসিয়াল সূত্র ব্যবহার করতে পারবেন –

জয়েন্ট করুন: Facebook ফেসবুক চ্যানেল – Facebook পেজ

এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ ধারণা দেওয়ার জন্য প্রদান করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই আবেদন করার আগে সরকারি ওয়েবসাইট http://www.hooghly.nic.in-এ দেওয়া বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী ভালোভাবে দেখে নেয়া উচিত।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading